Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিস গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিস গ্রেফতার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান আনিসকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) ভোররাতে পৌর এলাকার মালভাঙ্গা ভাইভাই মোড়ের নিজ বাড়ি থেকে নাগেশ্বরী থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আনিস নাগেশ্বরী পৌর এলাকার মালভাঙ্গা ভাইভাই মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় গত বছরের জুলাই ও অক্টোবর মাসে সন্ত্রাস বিরোধী আইনে দুটি পৃথক মামলা রয়েছে। তিনি ওই দুই মামলার এজাহারনামীয় আসামি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অটোরিকশ...
নাগেশ্বরী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল মাদক উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল মাদক উদ্ধার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় ওষুধ 'ইস্কাফ' উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা এলাকার চিহ্নিত মাদক কারবারি মতিয়ার রহমান মতুর বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল রামখানা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার মতিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সটে পড়লেও তল্লাশি চালিয়ে ঘরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় নাগেশ্বরী থানার আওতায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে ...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামের এক যুবকের মর'দেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।‎‎নিহত রুবেল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের অটোরিকশাচালক ভোলা মিয়ার পুত্র।‎‎এলাকা বাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কোচা, লাইট ও মাছ রাখার ব্যাগ নিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরের দিন পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।‎রবিবার ৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় লোকজন কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মর'দেহ দেখতে পায়ে থানায় খবর দেয়। পারে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান-এর সাথে কথা হলে তিনি জানান, মামল...
নাগেশ্বরীতে ‘বিজয়’ হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ‘বিজয়’ হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||​কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থী বিজয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টিনান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজ গেটের সামনে হাসনাবাদ ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক শিক্ষার্থী ও নিহত বিজয়ের স্বজনেরা।মানববন্ধনে বক্তারা নাগেশ্বরী উপজেলার ৮ নং হাসনাবাদ ইউনিয়নের সিদলীয়া বিল (৬ নং ওয়ার্ড) এলাকায় শিক্ষার্থী বিজয় হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, এলাকায় দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।​মানববন্ধনে নিহতের ভাই সাব্বির আহমেদ, হাসনাবাদ ইউনিয়নের সদস্য হামিদুল,শাহ জালাল ও জাহিদুল বক্তব্য দেন, বক্তারা বলেন, অবিলম্বে বিজ...
তজুমদ্দিনে পাচার সন্দেহে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, ডিলারের দাবি বৈধ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে পাচার সন্দেহে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, ডিলারের দাবি বৈধ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে নদীপথে পাচারের সন্দেহে স্টিলবডি ট্রলারসহ ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে এ সার জব্দ করা হয়। তবে সার ডিলার ও কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের নিকট ক্যাশমেমোর মাধ্যমে বৈধভাবে বিক্রি করা সার একত্রে পরিবহন করা হচ্ছিল।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিনের একটি বিশেষ টিম চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন খালের মোহনায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা ইউরিয়া সার ও ট্রলারটি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিত...
তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে মো. হাসনাইন কয়েকজন লোক নিয়ে নিজ বাগানের জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় একই এলাকার হাসানুজ্জামানের ছেলে মো. আলম ও তার স্ত্রী মরিয়ম বেগম লাঠিসোঁটা নিয়ে হাসনাইনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।হাসনাইনের ডাক-চিৎকার শুনে তার মা ও খালারা ঘটনাস্থলে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে অভি...
চিলমারীতে পাচারের সময় ১৬ বস্তা সার জব্দ, ক্রেতা ও পরিবহণকারী লাপাত্তা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে পাচারের সময় ১৬ বস্তা সার জব্দ, ক্রেতা ও পরিবহণকারী লাপাত্তা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে পাচারের সময় ১৬ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালেক মোড় এলাকা থেকে এই সার জব্দ করা হয়। তবে অভিযানের আগেই ক্রেতা ও অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজার থেকে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলায় অটোরিকশাযোগে ১৬ বস্তা সার পাচার করা হচ্ছিল। পথে মালেক মোড় এলাকায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুল হায়দার লিপ্টন সন্দেহভাজন অটোরিকশাটি আটক করেন। এ সময় কোনো বৈধ মেমো দেখাতে না পেরে চালক ও ক্রেতা গা ঢাকা দেয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার পরামর্শে সারগুলো সাময়িকভাবে জিম্মায় রাখা হয়।পরদিন সকালে উপজেলা নির্বাহী ...
তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধীসহ আহত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধীসহ আহত ৫

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে বাড়িতে চলাচলের পথে সুপারি চারা রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শারীরিক প্রতিবন্ধীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের মহাদেব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শারীরিক প্রতিবন্ধী শ্রীবাস চন্দ্র দাসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের মহাদেব বাড়িতে ভ্যানচালক শ্রীবাস চন্দ্র দাসের চলাচলের পথে প্রতিপক্ষ লালু দাসের ছেলেরা সুপারি চারা রোপণ করতে গেলে তিনি তাতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লালু দাসের ছেলে দ্বীবাকর, বিভীষণ ও বিধান চন্দ্র দ...
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: মাদকসহ মোটরসাইকেল জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: মাদকসহ মোটরসাইকেল জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ, ৪ দশমিক ২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল।অভিযান চলাকালে একটি মোটরসাইকেলে করে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকে...
তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনের চরে মাছ ধরা এবং কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কৃষক ও রাখাল পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শরীফ নামে এক কৃষকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে হান্নান এবং বুধবার সকালে শরীফ, সোহাগ, সজিব, গিয়াস ও সবুজ নামে ছয়জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার চর মোজাম্মেল এলাকার জিয়া বাজার সংলগ্ন ফজলু হাওলাদার ব্লকে ফসলি জমির ক্ষতি করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় খালে মাছ ধরতে আসা কৃষক সজিব ওই নির্মাণকাজে বাধা দেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত ...