বৃহস্পতিবার, মে ৭

Blog

মানিকগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও অনুষ্ঠান আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ মানিকগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী মানুষ।র‍্যালির নেতৃত্ব দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি মু. মোমিনুর রহমান সালেহী।এ ছারাও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট এসএম ফেরদৌস, উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব ফজলুর রহমান, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট সালাউদ্দিন, এ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম ছাড়াও সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।র‍্যালিতে বৈশাখের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।...
বগুড়ায় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল এবং চাইনিজ কুড়াল, হাসুয়াসহ দেশীয় অস্ত্রের বড়সড় মজুতসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই মোঃ ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকার ‘আলিফ লাম মিম’ ছাত্রাবাসের কক্ষ এবং পার্শ্ববর্তী একটি ইউক্যালিপটাস বাগান থেকে মাদক ও অস্ত্রসহ আলামিনকে (২১) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিন ওই এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে।অভিযানকালে আসামির হেফাজত থেকে যুবসমাজ ধ্বংসকারী ১৪ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিশেষ মা...
স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা
রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ২০২৭–২০২৮ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়েছে।সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কবি ও আধ্যাত্মিক গবেষক মুন্সী কবির হোসেন। মূখ্য ও কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, কবি ও কথাসাহিত্যিক এবিএম সোহেল রশিদ এবং সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত, লেখক মনিরুল ইসলাম।এছাড়াও দপ্তর ও অর্থ উপদেষ্টা হিসেবে বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে লন্ডনপ্রবাসী কবি আহমেদ সৈয়দ শাহনুর, সাংগঠনিক বিষয়ক উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যিক ক্যাপ্ট...
​‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কৃষি, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

​‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| ​নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। নির্বাচনের আগে দেওয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার সুফল ইতিমধ্যে ভোগ করছেন ১২ লাখ কৃষক।​মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।​এর আগে এদিন সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কার্ড ও গাছের চারা তুলে দেন। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ৯টি উপজেলায় এই কর্মসূচির ...
রমনার বটমূলে ২০০ শিল্পীর অংশগ্রহণে ছায়ানটের বর্ষবরণ
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

রমনার বটমূলে ২০০ শিল্পীর অংশগ্রহণে ছায়ানটের বর্ষবরণ

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ভোরের রক্তিম সূর্যের আলোয় নতুনের আবাহন আর সম্প্রীতির ডাক দিয়ে শুরু হলো আরও একটি নতুন বাংলা বছর। বাঙালির ঐতিহ্যের ধারক ছায়ানটের আয়োজনে রাজধানীর রমনার বটমূলে বরাবরের মতো এবারও সাড়ম্বরে উদযাপিত হয়েছে বর্ষবরণ উৎসব। ‘এসো হে বৈশাখ এসো এসো’—সুরের এই চিরন্তন আহ্বানে ঢাকা মেতে ওঠে প্রাণের উৎসবে।এবারের বর্ষবরণ আয়োজনে ছায়ানটের প্রায় ২০০ জন শিল্পী অংশ নিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে যন্ত্রসংগীতের ধ্রুপদী মূর্ছনার মধ্য দিয়ে ভোরের স্নিগ্ধতাকে স্বাগত জানানো হয়। এরপর শিল্পীদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় রবিঠাকুরের কালজয়ী গানসহ দেশপ্রেম ও প্রকৃতির বন্দনা।শিল্পীদের নীল রঙের শাড়ি ও পাঞ্জাবির সুসংগত পোশাক রমনার সবুজ প্রকৃতির বুকে যেন একখণ্ড নীল আকাশ হয়ে ধরা দেয়। অনুষ্ঠানস্থলে মাঠের ঘাসে বসে মুগ্ধ হয়ে এই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাজধানী ও আশপাশ থেকে আসা...
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘হাজার কন্ঠে’ সুরের ধারা’র বর্ষবরণ
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘হাজার কন্ঠে’ সুরের ধারা’র বর্ষবরণ

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||জরাজীর্ণ পুরনোকে পেছনে ফেলে নতুনের আবাহনে মুখরিত হয়ে উঠেছে ধানমন্ডির রবীন্দ্র সরোবর। প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে বরণ করে নিতে ‘হাজার কণ্ঠে সুরের ধারা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরের আলো ফুটতেই সুরের মূর্ছনায় মেতে ওঠে হাজারো কণ্ঠ, যা রাজধানীর সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অনন্য আবহের সৃষ্টি করেছে।বিখ্যাত সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারা’র আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে শিল্পীরা সমবেত কণ্ঠে রবিঠাকুরের গানে নতুন বছরকে স্বাগত জানান। সাদা শাড়ি আর হলুদ পাড়ের বিশেষ পোশাকে নারী শিল্পীরা এবং লাল পাঞ্জাবিতে পুরুষ শিল্পীরা মঞ্চে এক বর্ণিল দৃশ্যের অবতারণা করেন।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে কয়েক শ’ শিল্পীর সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি।রবীন্দ্র সরোবরে...
রংপুরের তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

রংপুরের তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

​|| আব্দুল আলীম | রংপুর প্রতিনিধি ||রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পহেলা বৈশাখের এই উৎসবে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।​তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নববর্ষের কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। সকাল ১১টার দিকে বিদ্যালয়ের অনুষ্ঠানস্থলে শুরু হয় আলোচনা সভা। এসময় বক্তারা বাঙালির চিরন্তন এই উৎসবকে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।অন...
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পহেলা বৈশাখের শুভলগ্নে দেশের কৃষকদের কল্যাণে এক নতুন দিগন্তের উন্মোচন করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছান। মূলত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতেই তার এই সফর।এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রণোদ...
বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে ‘বৈশাখী শোভাযাত্রা’ ও বর্ষবরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে ‘বৈশাখী শোভাযাত্রা’ ও বর্ষবরণ

|| আসাদুল ইসলাম | ​নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বেলকুচি সরকারি কলেজ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক ‘বৈশাখী শোভাযাত্রা’ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।​সকাল সাড়ে ৮টায় বেলকুচি সরকারি কলেজে বেলুন উড়িয়ে এবং বৈশাখী শোভাযাত্রার উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে আরও একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দেশীয় সংস্কৃতির নানা অনুষঙ্...
ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’য় মানুষের ঢল
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’য় মানুষের ঢল

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ভোরের সূর্যের নবালোকে নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানিয়েছে বাঙালি। আনন্দ, উচ্ছ্বাস আর অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, যেখানে যোগ দিয়েছেন রাজধানীর সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখী শোভাযাত্রা মুহূর্তেই রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।শোভাযাত্রার শুরুতে ছিল জাতীয় পতাকা, আর তার পেছনেই সারিবদ্ধভাবে মানুষের হাতে ছিল দেশীয় ঐতিহ্যের নানা মোটিফ, রঙিন মুখোশ ও গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। এবারের বৈশাখী শোভাযাত্রায় বিশেষ গুরুত্ব পেয়েছে গ্রামীণ জীবন, প্রকৃতি এবং বৈচিত্র্যময় জাতিসত্তার মেলবন্ধন। বিশেষ করে পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনে যোগ করেছে এক অনন্য বহুমাত্রিকতা, যা বাঙালির বহুসা...