বৃহস্পতিবার, মে ৭

Blog

সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত "শাহীন স্কুল"-এ আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে বৈশাখী র‍্যালি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি।দিবসটি উপলক্ষে সকালে স্কুল থেকে একটি বর্ণিল বৈশাখী র‍্যালি বের করা হয়। রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মো: আব্দুস সামাদ এবং মো: রাকিব হোসেন।এছাড়াও স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিনটির আনন্দ ভাগ করে নেন।স্কুল মাঠে ...
ইউআইটিএস-এ আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সকালে একটি ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সকাল ১০টায় এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ, যেখানে ইউআইটিএস-এর পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। অতীতের সব ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছরে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক...
এইচএসসি পাসে ২০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ
চাকরি, সর্বশেষ

এইচএসসি পাসে ২০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

|| ক্যারিয়ার ডেস্ক ||সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় বিভাগে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে দক্ষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। কর্মঠ ও ক্যারিয়ার সচেতন প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে পারে।পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)পদ সংখ্যা: ২০০টি শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমানঅভিজ্ঞতা: ন্যূনতম ১ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: দেশের যেকোনো স্থানবেতন: ১১,০০০-২২,০০০ টাকাআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারি...
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
জাতীয়, সর্বশেষ

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে তেলের ব্যবহার কমাতে সরকারি কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের অপচয় রোধ করা এবং একই সঙ্গে সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা জরুরি। এই লক্ষ্য অর্জনে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে যাতায়াত পরিহা...
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খুলনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নগরবাসী।এবারের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাক-ঢোল, মুখোশ, রঙিন ব্যানার ও লোকজ উপকরণে সাজানো শোভাযাত্রা নগরজুড়ে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ।পরে শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও লোকজ মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি...
বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ বরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ বরণ

|| নওগাঁ প্রতিনিধি ||নানা আয়োজনে নওগাঁর বদলগাছীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলার সর্বস্তরের মানুষ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় বদলগাছী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।শোভাযাত্রায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়, মাইলস্টোন হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ছাড়া আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে শোভা...
নানা আয়োজনে কিশোরগঞ্জের তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নানা আয়োজনে কিশোরগঞ্জের তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার।দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তাড়াইল হাসপাতাল কমপ্লেক্স প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন সাজ-সজ্জায় সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।বর্ষবরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ১২টি স্টল নিয়ে বৈশাখী মেলা বসে এবং উপজেলা পরিষদ বিদ্য...
পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় সেগুন ও গামারীর গোল কাঠ আটক করা হয়।অভিযান চলাকালে মোট ৮০.১১ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা।পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কা...
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে চিলমারী উপজেলা চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এরপর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বাঙালি ঐতিহ্য অনুযায়ী পান্তা-ইলিশ ও রকমারি ভর্তা দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, ...
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয় পরিবার।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই আয়োজনের মাধ্যমে আমাদের শিকড়ের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা প্রকাশ পায়।তিনি আরও বলেন, প্রতিবছর নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন করা হয়, যা শিক্ষার্থীসহ আশপাশের মানুষের জন্যও আকর্ষণীয় হয়ে ওঠে। শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণই এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।উপাচার্য নতুন বছরের সম্ভাবনার কথ...