Wednesday, September 2

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২ সেপ্টেম্বর (বুধবার) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে গেলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, তিনি গত কয়েক দিন ধরে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষায় তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *