বৃহস্পতিবার, মে ৭

Blog

সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টির দোকানে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টির দোকানে জরিমানা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযানে দুই মিষ্টির দোকানে জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং র‍্যাব-১২ এর সহযোগিতায় সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, দই এ মোড়ক ব্যবহার না করা। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ত্রিশ হাজার টাকা এবং এভারগ্রীণ প্লাসকে দশ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।এছাড়াও ভোজ্য তেল ও এলপিজি গ্যাসের দোকানে বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স...
ঢাবিতে ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ১৫ এপ্রিল
রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ১৫ এপ্রিল

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেড (এপিএল)-এর যৌথ উদ্যোগে মোহাম্মদ আবদুল হাই রচিত ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাক্তন উপাচার্য এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন এ...
রংপুরের পায়রা চত্বরে আবহমান বাংলার গরু-মহিষের গাড়িতে নববর্ষ বরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

রংপুরের পায়রা চত্বরে আবহমান বাংলার গরু-মহিষের গাড়িতে নববর্ষ বরণ

|| আব্দুল আলীম | রংপুর প্রতিনিধি ||বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে আজ রংপুর নগরীর প্রধান সড়কগুলোতে ছিল উৎসবের আমেজ। আধুনিক যান্ত্রিকতার যুগে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেখা গেছে গরু ও মহিষের গাড়ির বর্ণাঢ্য মহড়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নগরীর ব্যস্ততম পায়রা চত্বর এলাকায় এমন একটি দৃশ্য পথচারীদের নজর কাড়ে, যেখানে সুসজ্জিত গরুর গাড়িতে চড়ে ঐতিহ্যবাহী পোশাকে উৎসব উদযাপন করতে দেখা যায় সাধারণ মানুষকে।দেখা গেছে, উৎসবপ্রিয় বাঙালিরা নিজেদের সাজিয়েছেন রঙিন পাঞ্জাবি ও শাড়িতে। বিশেষ করে রংপুরের পায়রা চত্বর এলাকায় গরু ও মহিষের গাড়ির উপস্থিতি যান্ত্রিক এই শহরে এক টুকরো গ্রামীণ আবহের জন্ম দিয়েছে। আধুনিক যানবাহনের ভিড়ে লাঙল-জোয়াল আর টোপর দেওয়া গরুর গাড়িটি দেখে অনেকেই থমকে দাঁড়ান এবং এই স্মৃতি ধরে রাখতে মোবাইলে ছবি তোলেন।স্...
গাজীপুরে মাদক সিন্ডিকেটের তাণ্ডব: ব্যবসায়ীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে মাদক সিন্ডিকেটের তাণ্ডব: ব্যবসায়ীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরে সক্রিয় একটি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। মাদক ব্যবসায় সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানানোয় তাকে নির্যাতন, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগী মো. আলমগীর হোসেন গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একটি গ্রিল ওয়ার্কশপের মালিক। লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। স্থানীয়ভাবে পরিচিত মাদক চক্রের মূলহোতা হিসেবে পরিচিত ওয়াসিম ওরফে ‘কাইল্লা ওয়াসিম’-এর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।আলমগীর হোসেনের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি তাকে কৌশলে ডেকে একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন অবস্থান করছিল। পুলিশি ...
শিল্প ও সাহিত্য সংসদের উদ্যোগে বেরোবিতে ডাক বিভাগের নতুন ডাক বাক্স উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিল্প ও সাহিত্য সংসদের উদ্যোগে বেরোবিতে ডাক বিভাগের নতুন ডাক বাক্স উদ্বোধন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ডাক বিভাগের নতুন একটি ডাক বাক্সের উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার (১৩ এপ্রিল ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পার্শ্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডাক বাক্সটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।এ সময় উপাচার্য বলেন, নতুন এই ডাক বাক্স স্থাপনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে তাদের প্রয়োজনীয় চিঠিপত্র সহজে ক্যাম্পাস থেকেই প্রেরণ করতে পারবেন। এতে তাদের আর দূরে গিয়ে ডাকঘর খুঁজতে হবে না। ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে। উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে আরও বলেন, বর্তমানে ডাক বাক্সের মাধ্যমে সেবা শুরু হলেও, ভবিষ্যতে ক্যাম্পাসে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে এখানে একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস স্থাপনের ব্যবস্থা গ্...
মরণফাঁদে পরিণত ঝুঁকিপূর্ণ ভবন: অপসারণে খুলনায় ডিসির দ্বারস্থ নাগরিক সমাজ
সর্বশেষ, সারাদেশ

মরণফাঁদে পরিণত ঝুঁকিপূর্ণ ভবন: অপসারণে খুলনায় ডিসির দ্বারস্থ নাগরিক সমাজ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ভূমিকম্পসহ সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খুলনার সচেতন নাগরিক সমাজ।সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে এ স্মারকলিপি পেশ করা হয়।সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এ অবস্থায় খুলনা মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ভূমিকম্পে নগরীর ৫ নম্বর ধর্মসভা ক্রস রোড এলাকায় অবস্থিত ‘নিউ ওমর মেডিকেল হল’-এর ছাদের একটি অংশ ধসে পড়ে। ভবনটির পাশেই সচেতন নাগরিক সমাজের প্রধান কার্যালয় অবস্থিত। সংশ্লিষ্ট ভবনটি অর্পিত সম্পত্তির ...
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন হাজী আলতাফ হোসেন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন হাজী আলতাফ হোসেন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেলকুচিসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বেলকুচি পৌরসভার মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক।পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জিন্দাবাদ। নতুন দিনে নতুন আনন্দে উচ্ছ্বাসিত হোক বাঙালির প্রাণ।” তিনি বাংলা নববর্ষকে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অন্যতম প্রধান উৎসব হিসেবে উল্লেখ করেন।তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুন উদ্যম নিয়ে আসে। পুরোনো বছরের সকল গ্লানি, দুঃখ ও হতাশা ভুলে নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।হাজী মোঃ আলতাফ হোসেন বেলকুচি পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পহেলা বৈশাখের এই আনন্দঘন মু...
অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে চাকরির সুযোগ: আবেদন চলবে ২৬ এপ্রিল পর্যন্ত
চাকরি, সর্বশেষ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে চাকরির সুযোগ: আবেদন চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

|| ক্যারিয়ার ডেস্ক ||অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনস্থ ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল’ (এনএইচআরডিএফ) জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি ভিন্ন ভিন্ন পদে দক্ষ কর্মী নিয়োগ প্রদান করবে।​বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল অনলাইনের মাধ্যমেই তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের সময়সীমা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। পদের নাম, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এনএইচআরডিএফ-এর নিজস্ব ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে। সরকারি এই গুরুত্বপূর্ণ তহবিলে ক্যারিয়ার গড়ার এটি একটি চমৎকার সুযোগ।পদের বিবরণচাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঢাকাবয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী ১৮-৩২ বছর (তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথ...
আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

|| স্পোর্টস ডেস্ক ||বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে ফিরিয়ে নিতে আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, আইসিসি ও বিসিবির মানদণ্ড অনুযায়ী ভেন্যুটির উন্নয়নে দ্রুত কাজ শুরু করা হবে।প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের যে পরিকল্পনা রয়েছে, তাতে বগুড়ার এই স্টেডিয়ামকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই মাঠটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরও জানান, আগামী জুলাই মাসে এখানে অনূর্ধ্ব-১৯ নারী বিপিএল আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে জরুরি সংস্কার ও প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত ক...
মার্কিন যুদ্ধজাহাজ পিছু হটার ভিডিও প্রকাশ করল ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

মার্কিন যুদ্ধজাহাজ পিছু হটার ভিডিও প্রকাশ করল ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করে ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, প্রণালির পূর্ব অংশে আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়ার পরপরই মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে।আইআরজিসি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো বিদেশি সামরিক জাহাজের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে।বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে শুধুমাত্র বেসামরিক জাহাজগুলোকে নির্দিষ্ট শর্ত মেনে এই জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। মার্কিন জাহাজগুলো সফলভাবে প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছে আইআরজিসি। একইসঙ্গে মার্কিন সেন্...