Wednesday, September 2

সত্য প্রকাশে বিশেষ অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক আমিনুল ইসলাম

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

সাংবাদিকতায় সত্য প্রকাশে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন।

গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনলাইন পত্রিকা ‘কালের নতুন সংবাদ’-এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও সেরা সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্মারক তুলে দেওয়া হয়।

কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল হোসাইন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি এবং তাড়াইল বিএমইউজের সভাপতি ছাদেকুর রহমান রতনসহ অনেকে।

অনুষ্ঠানে কালের নতুন সংবাদের পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় সাংবাদিক আমিনুল ইসলাম রিপনসহ অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, এমদাদুল হক, আলম খান, আতাউর রহমান বাচ্চু ও এস কে শাহিন নবাবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *