বৃহস্পতিবার, মে ৭

Blog

কিশোরগঞ্জে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঝটিকা সফর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কিশোরগঞ্জে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঝটিকা সফর

|| নিজস্ব প্রতিবেদক ||কিশোরগঞ্জ জেলা সফর করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। রবিবার (১৯ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঝটিকা সফর করেন।সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞার নেতৃত্বে এই ঝটিকা সফরে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক এবং কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম রোকন।সফরকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা বেলাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা ওয়াহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং কাজকে আরও গতিশীল ও মজবুত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কেন্দ্রীয় নে...
খুলনা নগরীতে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা নগরীতে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর কাস্টমঘাট এলাকার আমিরা বানু বেগম নগর মাতৃসদনে এক শিশুকে টিকা প্রয়োগের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোভিড মোকাবেলার মতোই সম্মিলিত উদ্যোগে এ সংক্রমণ প্রতিরোধ সম্ভব।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নগরীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম চলবে। প্রথম পর্যায়ে বিভিন্ন টিকাকেন্দ্রে এবং পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।নগরীর ৩১টি ওয়ার্ডকে চারটি ...
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে- আজ সোমবার (২০ এপ্রিল) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।এসময় আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, নার্স, এমটিইপিআই এর কর্মচারী, হাসপাতালের কর্মচারীরা, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, চিলমারী মডেল থানার ওসি নয়ন ও এনজিও প্রতিনিধিরা।২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চিলমারী উপজেলায় ১৪৫ সেন্টারে (সাব ব্লগ) ১৯০৭৭ জনকে টিকাদান স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন কমিউনিটি (সাব ব্লগ) শিক্ষা প্রতিষ্ঠানে ও এনজিওদের কারিগরি সহযোগিতার মাধ্যমে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ...
সংরক্ষিত নারী আসন: বাদ পড়লেন হেভিওয়েটরা, বিএনপির মনোনয়ন পেলেন যারা
রাজনীতি, সর্বশেষ

সংরক্ষিত নারী আসন: বাদ পড়লেন হেভিওয়েটরা, বিএনপির মনোনয়ন পেলেন যারা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে দলের পক্ষ থেকে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রকাশিত এই তালিকায় একঝাঁক নতুন মুখ ও চমক থাকলেও বাদ পড়েছেন দলের বেশ কয়েকজন হেভিওয়েট ও আলোচনায় থাকা নেত্রী।দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত এই তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবি নাজনীন এবং ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নামও নেই এই তালিকায়। এমনকি প্রয়াত নেতা মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদও মনোনয়ন বঞ্চিত হয়েছেন।বিএনপির মনোনয়ন পাওয়া ৩৬ জন হল...
নাহিদ রানার ৫ উইকেট; নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

নাহিদ রানার ৫ উইকেট; নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপে নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায়।ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ধসিয়ে দেন এই তরুণ পেসার। ফলে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৯ রান।ম্যাচের শুরু থেকেই কিউই ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশ। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে নাহিদ রানা তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। অষ্টম ওভারে হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করার পর নিজের পরের ওভারেই উইল ইয়াংকে বিদায় করেন তিনি। দলীয় ৫২ রানে অধিনায়ক টম ল্যা...
ইরানি জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়ে যা বলল চীন
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানি জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়ে যা বলল চীন

|| আন্তর্জাতিক ডেস্ক ||ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘তুসকা’কে লক্ষ্য করে গুলি ছুড়ে জোরপূর্বক নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে কড়া নিন্দা জানিয়েছে চীন। সোমবার (২০ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে এই নিন্দা জানান।তিনি বলেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। এই অবস্থায় সকল পক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর জোর দেন চীনা মুখপাত্র।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জাহাজটি আটকের বিষয়টি নিশ্চিত করে দাবি করেন, জাহাজটি ইরানি বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল। তবে এই ঘটনাকে 'সশ...
এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন।আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার এসব তথ্য ও প্রস্তুতির কথা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, যার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া রাজশাহীতে ...
মানিকগঞ্জে অন্যের লাইসেন্স চুরি করে ট্রাভেল এজেন্সির ‘আয়নাবাজি, ভুয়া সাইনবোর্ডে ভয়াবহ প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, প্রবাস, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অন্যের লাইসেন্স চুরি করে ট্রাভেল এজেন্সির ‘আয়নাবাজি, ভুয়া সাইনবোর্ডে ভয়াবহ প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে সরকারি অনুমোদনের ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে অভিবাসন প্রত্যাশীদের সাথে এক ভয়াবহ প্রতারণার মহোৎসব চালাচ্ছে ‘রাজধানী ট্যুর এন্ড ট্রাভেলস’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর বৈধ সদস্যের লাইসেন্স নম্বর চুরি করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। মাসব্যাপী দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এই জালিয়াতি ও অবৈধ মানবপাচারের লোমহর্ষক সব তথ্য।অনুসন্ধানে দেখা যায়, বায়রা নিবন্ধিত বৈধ প্রতিষ্ঠান ‘ফরচুন ওভারসিজ’ (লাইসেন্স নং- ১৮৪৭)-এর পরিচয় ব্যবহার করে মানিকগঞ্জের এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালাচ্ছে। মানিকগঞ্জ শহরের ‘চাঁদনী রয়্যাল টাওয়ারের’ দ্বিতীয় তলায় অফিস খুলে বসেছে তারা। সরেজমিনে গত ১৯ এপ্রিল সেখানে গিয়ে দেখা যায়, একটি বড় ও...
ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিদ্যালয় মিলনায়তনে সমাজসেবক মুনিন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সাদেক আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীঅনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য আস্বস্ত করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ১৪৫ নং বড় পানছড়ির মৌজা হেডম্যান চারু বিকাশ রোয়াজা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।...
টাইগারদের টানা তিন সিরিজ, সরাসরি দেখা যাবে টফিতে
খেলাধুলা, সর্বশেষ

টাইগারদের টানা তিন সিরিজ, সরাসরি দেখা যাবে টফিতে

|| স্পোর্টস ডেস্ক ||নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে। কিউইদের পর টাইগাররা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। মাঠের এই হাই-ভোল্টেজ লড়াই আর প্রতিটি মুহূর্তের টানটান উত্তেজনা সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’।এখন যেকোনো স্থান থেকে স্মার্টফোনেই উপভোগ করা যাবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজের প্রতিটি ম্যাচ।গত শুক্রবার থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজটি চলবে আগামী ২ মে পর্যন্ত। এরপর টাইগারদের মিশন পাকিস্তানের বিপক্ষে, যেখানে ৮ ও ১৬ মে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে ৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সব মিলিয়ে দর্শক...