বৃহস্পতিবার, মে ৭

Blog

খুলনায় ভোরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, একজন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ভোরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, একজন আটক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে ভোর রাতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।আহতরা হলেন ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ভোরে ৫-৬ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই এলাকায় একটি বসতঘরে ঢুকে পড়ে। প্রথমে তারা বাসিন্দাদের মারধর করে, পরে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ সময় এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমন নামে এক ব্যক্তিকে আটক করে।স্থানীয়দের অভিযোগ, হাম...
বগুড়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে সায়দাবাদ রোডে শুভেচ্ছা জানালেন এমপি আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে সায়দাবাদ রোডে শুভেচ্ছা জানালেন এমপি আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||তারেক রহমান-এর বগুড়া আগমন উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন সিরাজগঞ্জ-আসনের এমপি আমিরুল ইসলাম খান আলীম।এই উপলক্ষে সিরাজগঞ্জের সায়দাবাদ রোডে আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বর্ণাঢ্যভাবে শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এসময় বক্তার...
হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিত হামলা-ভাঙচুরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিত হামলা-ভাঙচুরের অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর হেরাজ মার্কেট ঔষধ ব্যবসায়ী কমিটি। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকির পিন্টু।লিখিত বক্তব্যে বলা হয়, নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মসজিদের সাবেক ইমাম আবুল কালাম আজাদকে ২০২৫ সালের ১৪ মে মসজিদ কমিটির সিদ্ধান্তে বহিষ্কার করা হয়। এ ঘটনায় এক নারীর দায়ের করা ধর্ষণ মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ইমাম শূন্য থাকার পর নতুন ইমাম নিয়োগের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এরই মধ্যে গত ১৮ এপ্রিল আসরের নামাজের পর খুলনা ইমাম পরিষদের কয়ে...
দুর্গাপুরে র‍্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

|| অপু দাস | জেলা প্রতানিধি (রাজশাহী) ||রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে র‍্যাব-৫। আটক ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান।আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনী হিসেবে র‍্যাব দীর্ঘদিন ধরে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযান পরিচালিত হয়।রবিবার (১৯ এপ্রিল) তারিখে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি বিশেষ দল দুর্গাপুর থানার পালী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ক...
নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) রাতে শুরু হওয়া এ অভিযান আজ দিনব্যাপী পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সুলতানপুর জেলে পাড়ার বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রড।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল তারা। এ অবস্থায় পরিস্থিতি ন...
জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা

|| নিজস্ব প্রতিবেদক ||জ্বালানি তেল ও এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ সোমবার (২০ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই প্রতিবাদ জানান। নেতৃদ্বয় অবিলম্বে বর্ধিত এই মূল্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি এবং ১২ কেজি গ্যাসের সিলিন্ডারে কয়েকশ টাকা বাড়ানোর এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। সরকার ইতিপূর্বে জ্বালানি সংকটের কথা অস্বীকার করলেও হঠাৎ এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে 'মরার ওপর খাঁড়ার ঘা' হিসেবে দেখা দিয়েছে। এর ফলে পরিবহন ভাড়া ও কৃষি উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নিত...
বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলকুচি’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী পর্ব শেষে টিকাদান কার্যক্রম...
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই বিশেষ ক্যাম্পেইনের শুভ সূচনা করেন।এই বৃহৎ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুরা এই সেবা গ্রহণ করতে পারবে।উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত সূচি অনুযায়ী ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপের কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া ধাপটি চলবে ১২ মে পর্যন্ত। তবে স...
বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, সর্বশেষ

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। নিজ জেলায় এটিই তাঁর প্রথম সরকারি সফর হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।বগুড়া অবস্থানকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের উদ্বোধনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী রাষ্ট্রীয় সকল আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যা ৬টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী...
আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি
খেলাধুলা, সর্বশেষ

আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি

|| স্পোর্টস ডেস্ক ||ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন উত্তাপ ছড়িয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার (১৯ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন গোলমেশিন আর্লিং হালান্ড।ঘরের মাঠে ম্যাচের শুরুতেই রায়ান শেরকির গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি; গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দ্রুতই ম্যাচে সমতায় ফেরে আর্সেনাল। বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও শেষ হাসি হাসে সিটিজেনরাই। দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের দুর্দান্ত এক ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের জন্য এই ম্যাচটি ছিল শিরোপার ভাগ্য নির্ধারণী পরীক্ষা। কিন্তু মিকেল আর্তেতার দল গুরুত্বপূর্...