বৃহস্পতিবার, মে ৭

Blog

ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩ প্রার্থী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩ প্রার্থী

|| নিজস্ব প্রতিবেদক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত ১৩ নারী প্রার্থী। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। বিশেষ করে, জুলাই...
খুলনায় ৮৩ কেন্দ্রে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজার ৫৯৭ পরীক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ৮৩ কেন্দ্রে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজার ৫৯৭ পরীক্ষার্থী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের মতো যশোর শিক্ষা বোর্ডের অধীনেও আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। খুলনা জেলায় ৮৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এ বছর খুলনায় তিন ধারার পরীক্ষায় মোট ২৭ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৫৪৫ জন।প্রথম দিনে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হবে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্...
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ অজানা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ অজানা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির (এনডাব্লিউই) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উৎস রায় (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিরালার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, উৎস রায় খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তার বাবা পেশায় শিক্ষক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নিহতের মামা কৌসিক রায় জানান, উৎসের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭২ হাজা...
সংরক্ষিত নারী আসনে কখনোই মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস
রাজনীতি, সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে কখনোই মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

|| নিজস্ব প্রতিবেদক ||সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। গতকাল সোমবার (২০ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি।’বিবৃতিতে আফরোজা আব্বাস উল্লেখ করেন, ‘আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই।’ তিনি আরও লেখেন, ‘প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অন...
টেকনাফে বাণিজ্যিকভাবে কোরাল মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

টেকনাফে বাণিজ্যিকভাবে কোরাল মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষ পদ্ধতি বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের এগ্রো-টেকনোলজিস অ্যান্ড ইনোভেশন লিমিটেড (এটিআইআই) মৎস্য খামারে এই কর্মশালার আয়োজন করা হয়।বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) আয়োজিত এই কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করে মৎস্য অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোরাল মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে তৈরি খাদ্য ব্যবহারের মাধ্যমে এই মাছ উৎপাদন অত্যন্ত লাভজনক। ইতিপূর্বে পাইলট প্রকল্পের মাধ্যমে টেকনাফের বিভিন্ন খামারে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। সেই সফল...
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ উঠবে না: ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ উঠবে না: ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে উপনীত না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই নৌ অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। চলমান এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র ‘বড় ব্যবধানে’ জয়ী হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্যমতে, গত এক সপ্তাহে অন্তত ২৭টি জাহাজকে ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। এমনকি গত রবিবার অবরোধ ভেঙে এগোনোর চেষ্টাকালে একটি ইরানি পণ্যবাহী জাহাজও আট...
১৮ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

১৮ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||উৎসবমুখর পরিবেশে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা পর্যন্ত।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষার প্রথম দিনে সাধারণ ৯টি বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আজ সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রবেশপথে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই ...
বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রুতগতির একটি অটো রিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে কামারপাড়া বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো গাড়ির সাথে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মাথায় ও মুখে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার সময় তার কাছে থাকা বিপুল পরিমাণ তাঁতের শাড়ি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর দীর্ঘ সময় ওই ব্যক্তির সঠিক পরিচয় পাওয়া না ...
বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি’র ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি’র ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার দীর্ঘদিনের পরম শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং রাজধানীর পল্টনের ঐতিহ্যবাহী নোয়াখালী হোটেলের স্বত্বাধিকারী আলহাজ্ব ওসমান গনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬:১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি গত বেশ কয়েকদিন যাবৎ হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন ছিলেন।বিশিষ্ট এই ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আলহাজ্ব ওসমান গনী ছিলেন অত্যন্ত সহজ-সরল ও সাদা ...
ঘিওরের আশাপুর সড়ক ঘাটা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘিওরের আশাপুর সড়ক ঘাটা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া সড়কঘাটা এলাকায় এক অজ্ঞাত মধ্যবয়সী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ এপ্রিল) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মাহাবুব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...