Saturday, October 17

সারাদেশ

মানিকগঞ্জে স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শিশু হাসপাতালে শয্যা জালিয়াতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শিশু হাসপাতালে শয্যা জালিয়াতির অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। সরকারি হাসপাতাল থেকে দালাল দিয়ে রোগী ভাগিয়ে আনা, লাইসেন্সের মেয়াদ ছাড়াই বছরের পর বছর কার্যক্রম চালানো এবং শয্যা জালিয়াতি করে বাণিজ্য করার মতো ভয়াবহ চিত্র উঠে এসেছে মাসব্যাপী এক দীর্ঘ অনুসন্ধানে।অনুসন্ধানে দেখা যায়, বিজয় মেলা মাঠ সংলগ্ন নগর ভবন সড়কের ‘অ্যাপোলো হাসপাতাল’-এর লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুন। চার বছর ধরে অবৈধভাবে চলা এই প্রতিষ্ঠানে নেই কোনো দক্ষ জনবল, নেই কোনো স্থায়ী সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ডিগ্রি ছাড়াই অদক্ষ কর্মীদের দিয়ে আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রের মতো ঝুঁকিপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এ ছাড়া ১০ শয্যার অনুমোদন থাকলেও সেখানে ১৭ শয্যা পরিচালনা করা হচ্ছে। একই দশা ‘মানিকগঞ্জ অর্থোপ...
ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের নির্মাণাধীন নতুন ব্লকে আবাসিকতার গ্রহণের আবেদনের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে ৫০০ আসনের বিপরীতে মাত্র ৪০০ শিক্ষার্থীর আবেদন জমা পড়ার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।হল প্রশাসন সূত্রে জানা যায়, আগামী জুলাই মাসে শিক্ষার্থীদের জন্য হলের নতুন এই ব্লকটি উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট ফি ও প্রয়োজনীয় নথিপত্র প্রদান সাপেক্ষে আবাসিকতার জন্য আগাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু এক মাস অতিবাহিত হলেও আসন সংখ্যার তুলনায় কম আবেদন জমা পড়েছে।এ বিষয়ে শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদের বলেন, “আমাদের নতুন ব্লকে মোট সিট সংখ্যা ৫০০। কিন্তু এর বিপরীতে গত ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করেছে মোট ৪০০ জন শিক্ষার্থ...
নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১লা মে (শুক্রবার) দিবসটির সূচনা লগ্নে নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, র‍্যালি, আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠিত হয়।র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী শাখা এবং কুড়িগ্রাম জেলা ট্রাক শ্রমিক, ট্যাংকলরী, কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগেশ্বরী-ভোগডাঙা সমন্বয় উপকমিটি। এ ছাড়াও ইমারত শ্রমিক, দর্জি শ্রমিক ও নির্মাণ শ্রমিকরা এই র‍্যালিতে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। অনুষ্ঠানে ...
তাড়াইলে শ্রমিকদের মে দিবসের শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সভাপতি লিটন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে শ্রমিকদের মে দিবসের শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সভাপতি লিটন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন শ্রমজীবী সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।বিএনপির এই নেতা বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ...
সিরাজগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা ও সমাবেশ
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা ও সমাবেশ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বিশাল শ্রমিক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা শাহিনুর আলম। জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করলে সেখানে পুলিশ গুলি চাল...
মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে।শুক্রবার ( ১ মে)  সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।বর্ণাঢ্য এ র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. রাসেল মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক হোসেন।আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছ...
দুধকুমর নদের তীব্র ভাঙন: ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুধকুমর নদের তীব্র ভাঙন: ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া ও নলেয়া মৌজা দিয়ে প্রবাহিত দুধকুমর নদের ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদীর গুরুত্বপূর্ণ অংশে বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় এই এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে কামাত আঙ্গারিয়া-নলেয়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদীর এই গুরুত্বপূর্ণ অংশে কাজ বন্ধ থাকায় পানির তীব্র চাপ এসে ভাঙনকে আরও ভয়াবহ করে তুলেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা। এতে করে স্থানীয় জনপদ চরম হুমকির মুখে পড়েছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে ...
মানিকগঞ্জে তেল কম দেওয়ায় মিলন’স ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে তেল কম দেওয়ায় মিলন’স ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মািনকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় মিতরা মিলন'স ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন'স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ মানিকগঞ্জ শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ।ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের কম পরিমাণে ডিজেল সরবরাহ করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।আসাদুজ্জামান রুমেল জানান, পরিমাপ যাচাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল, যা ভোক্তা অধ...
মির্জাগঞ্জে রাতের আঁধারে সরকারি ব্রিজ ভাঙার অভিযোগ: স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে রাতের আঁধারে সরকারি ব্রিজ ভাঙার অভিযোগ: স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালীর) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১নং মাধবখালী ইউনিয়নের বাজিতা শিশুর বাজার সংলগ্ন একটি সরকারি ব্রিজের অংশবিশেষ রাতের আঁধারে ভাঙার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা যায়, শিশুর বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত ঢালাই ব্রিজটির পাশের রেলিংয়ের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। এতে ব্রিজের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি এর কাঠামোও ঝুঁকির মুখে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, সড়ক ও ব্রিজের নির্ধারিত দূরত্ব অমান্য করে জনৈক আবুল কালাম আজাদ সেখানে একটি স্থাপনা নির্মাণ করেছেন। ওই ভবনের দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি তৈরির পথ সুগম করতেই কালামের ভাতিজা সাগরের মাধ্যমে সুদেব ধোপা নামের এক দিনমজুরকে দিয়ে ব্রিজের রেল...
স্বপ্নপূরণের পথে ইবি তালাবা: শান্তিডাঙ্গায় নিজস্ব জমিতে ভবন নির্মাণকাজের শুভ সূচনা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্বপ্নপূরণের পথে ইবি তালাবা: শান্তিডাঙ্গায় নিজস্ব জমিতে ভবন নির্মাণকাজের শুভ সূচনা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন শান্তিডাঙ্গায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার নিজস্ব ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংগঠনের এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণ ও ঐতিহাসিক মাইলফলক অর্জনকে কেন্দ্র করে এক আনন্দঘন ও উৎসাহমূলক পরিবেশের সৃষ্টি হয়।নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইবি তালাবার সাবেক সভাপতি আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সায়েম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি তালাবার সাবেক শীর্ষ নেতা মাওলানা শফিকুল ইসলাম ও আব্দুল মালেক।এ সময় বর্তমান দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মো. মাহমুদুল হাসান, সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সেক্রেটারি এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ চৌধুরী এবং অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ খান আল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্...