Saturday, October 17

সারাদেশ

খুলনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি মোস্তফা সরোয়ার ও সম্পাদক তরিকুল ইসলাম
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি মোস্তফা সরোয়ার ও সম্পাদক তরিকুল ইসলাম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, মোঃ জাহিদুল ইসলাম ১০৫ ভোট এবং কাজী শামিম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।...
যশোরে বাস থেকে নেমে আদর করা সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যশোরে বাস থেকে নেমে আদর করা সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||যশোরে বাস থেকে নেমে পরম মমতায় কোলে তুলে নেওয়া সেই শিশু ও তার মায়ের জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল যশোরের সেই নিলিমার বাসায় সশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দেন।জানা যায়, গত ২৭ এপ্রিল সোমবার বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসটি যখন যশোর ইনস্টিটিউটের সামনের রাস্তা অতিক্রম করছিল, তখন নিলিমা নামের এক নারী তার কোলের শিশুকে নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন এবং শিশুটিকে আদর করেন। অভাবনীয় এই দৃশ্যটি সামাজিক যো...
কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল রাত) পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদক, গবাদিপশু ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর চৌকস আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা পেশা...
দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

|| নিজস্ব প্রতিবেদক ||নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল সংশ্লিষ্ট থানা পুলিশ। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন। আজ উচ্চ আদালত সেই দুই মামলায় তার জামিন মঞ্জুর করলেন।উল্লেখ্য, গত বছর...
কার্যকরভাবে নিয়ন্ত্রিত মানসিক চাপ পড়াশোনায় মনোযোগী করে: উপাচার্য তাজ উদ্দিন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কার্যকরভাবে নিয়ন্ত্রিত মানসিক চাপ পড়াশোনায় মনোযোগী করে: উপাচার্য তাজ উদ্দিন

|| নিজস্ব প্রতিবেদক ||কার্যকরভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পারদর্শিতা বজায় রাখতে পারে বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি বলেন, অতিরিক্ত মানসিক চাপ মনোযোগ, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতার মতো জ্ঞানীয় কার্যাবলীকে ব্যাহত করতে পারে। তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য স্ট্রেস ম‍্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ এ পাবলিক হেলথ বিভাগের আয়োজনে 'Stress and Its Management for Students' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান এবং সাইকোলজিকেল সাপোর্ট সার্ভিস ও স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের চেয়ারম্যান ডা. ম...
খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী মাশরুম মেলা শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ” প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, অল্প শ্রম, স্বল্প পুঁজি ও কম জায়গায় মাশরুম চাষ একটি লাভজনক কৃষিখাতে পরিণত হয়েছে। মাশরুমের বহুমুখী ব্যবহার ও ঔষধিগুণের কারণে এর চাহিদা বাড়ছে। আগে অভিজাত রেস্টুরেন্টে সীমাবদ্ধ থাকলেও এখন মাশরুম কেক, পাউডার, চিপসসহ নানা প্রক্রিয়াজাত পণ্য হিসেবে বাজারজাত করা সম্ভব হচ্ছে।তিনি আরও বলেন, এই মেলা দর্শনার্থীদের মাশরুম চাষ পদ্ধতি, পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এর মাধ্যমে খুলনা অঞ...
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৫, আহত অন্তত ৯
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৫, আহত অন্তত ৯

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||রংপুরে উন্নত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার একটি পরিবার চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিল। চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতা...
মির্জাগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টায় আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়ার পাটোয়ারী বাড়ী হইতে সাদুমুন্সি স্কুল হয়ে উত্তর আমড়াগাছিয়ার আলি মোহন খাল পর্যন্ত ৩ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।খনন কর্মসূচির উদ্বোধন করেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজি।আরও উপস্থিত ছিলেন, আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক মো. মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির ফরাজী, যুবদল নেতা জুয়েল, ইউপি সদস্য মো. জালাল...
মির্জাগঞ্জে দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতন করতে দিনব্যাপী 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে এই কংগ্রেসের আয়োজন করা হয়।মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ এইচ এম শামিম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধ...
সিরাজগঞ্জসহ সারাদেশে বজ্রপাতে প্রাণহানি: প্রকৃতির এই মরণফাঁদ মোকাবিলায় করণীয়
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জসহ সারাদেশে বজ্রপাতে প্রাণহানি: প্রকৃতির এই মরণফাঁদ মোকাবিলায় করণীয়

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ রূপ হিসেবে আবির্ভূত হয়েছে বজ্রপাত। বিশেষ করে সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন কৃষিপ্রধান অঞ্চলে বজ্রপাতে প্রাণহানি এখন প্রাত্যহিক সংবাদের অংশ হয়ে দাঁড়িয়েছে।গত কয়েকদিনের আবহাওয়া বিশ্লেষণ করলে দেখা যায়, কালবৈশাখী ঝড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের তীব্রতা। গত ২৬ এপ্রিল দেশের সাতটি জেলায় এক দিনেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ফসলের মাঠে কাজ করার সময় দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল ও আজ নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে আরও অন্তত ১০ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত এক দশকে বজ্রপাত বাংলাদেশে অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্...