চিলমারীতে বিশারপাড়া আশ্রায়ন প্রকল্পটি ব্রহ্মপুত্রের ভাঙ্গনের কবলে
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||চিলমারী উপজেলায় চিলমারী ইউনিয়নের করাই বরিশাল এলাকায় " বিশার পাড়া" আশ্রায়ন প্রকল্পটি ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের মুখে।ব্রহ্মপুত্র নদের রাক্ষুসী রূপে বিলীন হচ্ছে একের পর এক আশ্রায়ন প্রকল্পের পরিবারের ঘরবাড়ি , আতঙ্কে দিন পার করতেছেন ব্যারাকের মানুষেরা।জানা গেছে, রবিবার (২৮ জুন) রাত আড়াইটার সময় নদের প্রবল স্রোতে বিশার পাড়া আশ্রায়ন প্রকল্পটির ১৬০ টি পরিবারের বসবাসরত, এক রাতেই ২৫ টি পরিবারের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক প্রানহানির ক্ষয়ক্ষতি না হলেও খোলা আকাশের নীচে গবাদি পশু সহ নদী ভাঙ্গা পরিবারগুলো মানবেতর জীবনযাপন করতেছে। নদের ভাঙ্গন প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে, অব্যাহত নদের ভাঙ্গনে আশ্রায়ন প্রকল্পটি গ্রাস করে ফেলবে।নদের ভাঙ্গনে ঘরবাড়ি হারা আজিদ, আজম, আলম, মতিয়ার, নজরুল, হামিদ, লাল মিয়া, ...










