Thursday, October 15

সারাদেশ

বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে কীটনাশক সেবন, প্রাণ গেল কিশোরের
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে কীটনাশক সেবন, প্রাণ গেল কিশোরের

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে সুমন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় দুই দফায় হাসপাতাল পরিবর্তনের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।নিহত সুমন মিয়া বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মণ্ডলপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুমন গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক খেয়ে ফেলেন। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠান। পরে শেরপুর সদর হাসপাতাল থেকে উন্নত চ...
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় এ পর্যন্ত চার আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় এ পর্যন্ত চার আসামি গ্রেপ্তার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, (খুলনা) ||খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ২৩ সেপ্টেম্বর ভোররাত পর্যন্ত খুলনা, পিরোজপুর, বরিশাল ও গোপালগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার চারজন হলেন—হাসনাত হাবিব রিফাত (৩০), তারেক হাসান ওরফে রুবেল (৩৫), প্রতাপ সরকার (২৮) ও শেখ আসিফ হোসেন (২৮)।মামলায় প্রথম গ্রেপ্তার হন হাসনাত হাবিব রিফাত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৮ বরিশালের যৌথ দল। রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।রিফাতকে গ্র...
ডা. মাওলানা একেএম ফজলুর রহমানের ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ডা. মাওলানা একেএম ফজলুর রহমানের ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার দীর্ঘদিনের বর্ষীয়ান দায়িত্বশীল ডা. মাওলানা একেএম ফজলুর রহমান আর নেই। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন ধরে ইসলামী ঐক্য আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছেন এবং পঞ্চগড় জেলা শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের সারাজীবনের নেক আমল ও দ্বীনি খেদমতগুলো কবুল করে তাঁক...
তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৩য় বার্ষিক মাহফিল
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৩য় বার্ষিক মাহফিল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে বোররগাও পশ্চিমপাড়া 'ইতালি ভবন' সংলগ্ন রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই দ্বীনি মহাসভা অনুষ্ঠিত হয়।মাহফিলকে কেন্দ্র করে তাড়াইল উপজেলায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে, যা স্থানীয় পর্যায়ে এক বিরল ও অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। মাহফিলে আগত সর্বস্তরের তাউহিদী জনতার জন্য তাবাররুক ও খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়।অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একক পৃষ্ঠপোষক ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ জুবায়ের আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা কালেকশন ছাড়া সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যো...
বদলগাছীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ: টাকা-গয়না ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ: টাকা-গয়না ছিনতাই

|| জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর অনুমান ১:৩০ ঘটিকায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ নুর বানু বাদী হয়ে প্রতিবেশী মোঃ আমিনুল ইসলাম (৪২) ও তার স্ত্রী মোছাঃ শাহানাজ বেগম (৩৫)-এর বিরুদ্ধে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা হাতে লাঠিসোটা নিয়ে বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে। ১ নম্বর অভিযুক্ত আমিনুল ইসলাম গৃহবধূর চুল ধরে টেনেহেঁচড়ে মাটিতে ফেলে শ্লীলতাহানি ঘটায় এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে আরও বলা হয়, মারধরের এক পর্যায়ে ২ নম্বর অভিযুক্ত শাহানা...
সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

|| জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে মাসুদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন।বিভিন্ন গণমাধ্যমে তাঁকে জড়িয়ে প্রকাশিত বক্তব্য ও অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।সম্প্রতি দেওয়া এক প্রতিবাদলিপিতে চেয়ারম্যান মো. আল এমরান হোসেন বলেন, সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার বিষয়ে তাঁর কোনো ধরনের ভূমিকা নেই। এমনকি তাঁকে মামলায় আসামি করার জন্য কাউকে কোনো নির্দেশও দেননি তিনি।চেয়ারম্যান বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। “এর বাইরে আমি কিছুই জানি না। সাংবাদিক রাসেল রানাকে মামলায় আসামি করার বিষয়ে আমার ...
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম রাজা প্যারোলে মুক্তি পেয়ে কড়া পুলিশি নিরাপত্তায় তার বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন।গত ২৯ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিলে যোগ দিয়ে 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় কয়েকজন নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আজহারুল ইসলাম রাজাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৩০ আগস্ট সকাল ১০টায় তাকে আদালতে সোপর্দ করা হয়।এদিকে, আজ সকাল সাড়ে ৭টার দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেন আজহারুলের বাবা মো. সোহরাব উদ্দিন ব্যাপারী। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর আড়াইটায় বিভিন্ন শর্ত সাপেক্ষে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।তাড়াইল থানার চৌকস অফিসার ইনচার্জ প্রদীপ মণ্ডলের নেতৃত্বে পুলিশের কঠো...
বকশীগঞ্জে ২৫ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ২৫ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ

| | আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পরিবহনকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে দুটি অটোরিকশাসহ এসব সার আটক করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ উপস্থিত ছিলেন।স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অটোরিকশা দুটি করে ২৫ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময় চালকদের গতিবিধি সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। সার পরিবহনের বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে চালকেরা অটোরিকশা নিয়ে দ্রুত কেটে পড়ার চেষ্টা করেন। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে অটোরিকশা দুটি সারসহ আটক করে প্রশাসনকে খবর দেয়।বিষয়টি ...
সিলেটে তানজিম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে হামলার অভিযোগ: প্রিন্সিপাল ও কো-অর্ডিনেটরকে মারধর
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিলেটে তানজিম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে হামলার অভিযোগ: প্রিন্সিপাল ও কো-অর্ডিনেটরকে মারধর

|| বিশেষ প্রতিনিধি, সিলেট ||সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অবস্থিত তানজিম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তানজিমুল উম্মাহ হিফয মাদ্রাসা সিলেট শাখার প্রিন্সিপাল জিল্লুর রহমান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে।অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া আর্থিক অনিয়মের একটি মামলায় প্রায় ৫০ লাখ টাকার লেনদেনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর (২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে জিল্লুর রহমান, মাহফুজ রহমান চৌধুরী ও তানজিমুল উম্মাহ হিফয মাদ্রাসার কর্মী আব্দুল আহাদসহ কয়েকজন তানজিম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের মদিনা মার্কেট শাখায় প্রবেশ করেন। পরবর্তীতে তাঁরা স্কুলের প্রিন্সিপাল হাফিজ মাওলানা সাঈদ হুসাইন...
মির্জাগঞ্জের প্রবীণ সাংবাদিক আঃ মান্নান মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী কাল
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জের প্রবীণ সাংবাদিক আঃ মান্নান মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী কাল

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সৎ ও সাহসী প্রবীণ সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী কাল ২৩ সেপ্টেম্বর (বুধবার)।প্রবীণ এই সাংবাদিক তাঁর জীবদ্দশায় সুনামের সঙ্গে জাতীয় দৈনিক নওরোজ ও দৈনিক জনতাসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।মরহুম আঃ মান্নান মিয়া ১৯৫৬ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে ৬০ বছর বয়সে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফ...