Thursday, October 15

সারাদেশ

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।সভায় ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা ও উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিনসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।...
সলঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের সলঙ্গায় মাহমুদপুর বাজার সংলগ্ন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সলঙ্গা বাজার থানামোড়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিজ এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন।তিনি বলেন, এসব অপপ্র...
ইবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হযরত আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা।‎‎রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে সংগঠনটির নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।‎‎এসময় বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক আব্দুস সামাদ, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) উপ-রেজিস্ট্রার এ এস এম ইমাম হাসান বাবু, সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাব্ব...
ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা

|| বিনোদন প্রতিবেদক ||ভোলা জেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব‍্যাপী নজরুল সংগীত কর্মশালা সমাপ্ত হলো। বাংলাদেশ সরকার ঘোষিত 'নজরুল বর্ষ' উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ভোলা জেলা ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২ দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রশিক্ষণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং মৃদুলা সমদ্দার। সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন এবং অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে প্রশিক্ষকদ্বয় এবং স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমি, ভোলার কালচারাল অফিসার জনাব মো: হাচানুর রশিদ এবং সমাপনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী বাঁধন তালুকদার।...
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে পাড়া-মহল্লায় সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেসিসির পক্ষ থেকে মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জ্বরে আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কেসিসির কার্যক্রমের সঙ্গে যুক্ত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ আরও কার্যকর হবে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর দৌলতপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সূচনা স্বাস্থ্য ও ...
খাগড়াছড়িতে ভাবগাম্ভীর্যে পালিত হলো মধুপূর্ণিমা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে ভাবগাম্ভীর্যে পালিত হলো মধুপূর্ণিমা

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ‘মধুপূর্ণিমা’ উদযাপিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই পূজার নানা সামগ্রী নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হন হাজারো নর-নারী ও শিশু-কিশোর। কর্মসূচির শুরুতে পঞ্চশীল গ্রহণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর দেশ, জাতি ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।উৎসব উপলক্ষ্যে বৌদ্ধভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপদান এবং পিণ্ডদানসহ নানাবিধ দানীয় অনুষ্ঠান সম্পাদন করেন ভক্তরা।বৌদ্ধ ধর্মশাস্ত্র মতে, ভগবান গৌতম বুদ্ধ পারলেয়্য বনে অবস্থানের সময় একটি বানর তাঁকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে দান করেছিল। সেই ঐতিহাসিক ও তাত্পর্যপূর্ণ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর...
শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রাম এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।আটক জাহানারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, জাহানারা খাতুনকে প্রায়ই জমদুয়ারা এলাকায় দেখা যেত। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ইদ্রিসের ছেলে ইন্না মিয়ার কাছে মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। শুক্রবার ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।পুল...
বানারীপাড়ায় শালিস মিমাংসার পরও মামলা, আ. লীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় শালিস মিমাংসার পরও মামলা, আ. লীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় শালিস মীমাংসার পরও এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে। এছাড়া রাজনৈতিক ফায়দা লুটতে প্রবাসীদের পরিবারকে মিথ্যা রাজনৈতিক ট্যাগ দেওয়া এবং তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি বেচাকেনাসহ স্বজনদের জমি দখলের অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বানারীপাড়ার জেএল ৪২ নম্বর খতিয়ানের এসএ ৫৯৪ ও ৫৯১ (হাল ৫৯৭ ও ৫৮৯) দাগে ২৪ শতাংশ সম্পত্তি ক্রয় করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলী হোসেন মোল্লা। একই দাগে দুটি দলিলে সাব-কবলা মূলে ৩১ শতক জমি ক্রয় করেন প্রতিবেশী গোলাম সালেহ মঞ্জু মোল্লা। দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবারের দ...
সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ভবিষ্যৎ উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে এক কৌশলগত সংলাপ (Strategic Dialogue) অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বক্তব্যকালে তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার এবং ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা ন...
বরিশালে এনসিপির মশাল মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বরিশালে এনসিপির মশাল মিছিল

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর শাখা।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল জেল গেট এলাকা থেকে এনসিপি বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক আসিফ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মশাল নিয়ে মিছিল শুরু করেন। পরে তারা নগরীর টাউন হল চত্বরে অপেক্ষমাণ জেলা ও মহানগরের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন। সেখান থেকে সম্মিলিতভাবে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়।মিছিলে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি বন্ধ, জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাইদ মুসা, সদস্...