নওগাঁয় ১৪২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধ (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১৪২ লিটার চোলাইমদসহ রাম কুমার (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার উজিরপুর মিশন গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাম কুমার পত্নীতলা থানার মৃত জানকির ছেলে।র্যাব জানায়, রাম কুমার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাইমদ সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে আসছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বেশ কিছুদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখছিল।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেল ৪টা ১৫ মিনিটে উজিরপুর মিশন গ্রাম এলাকায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। অভিযানে রাম কুমারকে ...










