Friday, October 16

সারাদেশ

সংসদ অসার গল্প-কবিতার আসর নয়, জনস্বার্থে আইন প্রণয়নের পবিত্র স্থান
অভিমত, সর্বশেষ, সারাদেশ

সংসদ অসার গল্প-কবিতার আসর নয়, জনস্বার্থে আইন প্রণয়নের পবিত্র স্থান

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||সংসদ দেশের পবিত্রতম স্থান। একটি দেশ কিভাবে পরিচালিত হবে দেশের জনগণ তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন কি করে সুন্দরভাবে পরিচালনা করবেন তাদের শিক্ষা সংস্কৃতি কি হবে দেশের জনগণ দল ধর্ম নির্বিশেষে সকলের কিভাবে ঐকমত্যের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবে সে বিষয়ে সঠিক সুষ্ঠু নীতি প্রণয়নের পবিত্রতম স্থান হল সংসদ।সংসদে যারা বসেন সংরক্ষিত আসনসহ তাদের সংখ্যা ৩৫০। এ ৩৫০ জন সাংসদের পাঁচ বৎসর সরকারি বাসভবনে অবস্থান তাদের গাড়ি বাড়ি সংরক্ষণ তাদের নিরাপত্তা বিধান অর্থাৎ তাদের সার্বিক সেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী মিলে কয়েক হাজার লোকের সংশ্লিষ্টতা রয়েছে এতে।সব মিলিয়ে একজন সাংসদের পিছনে সরকারি দৈনিক হপ্তায় মাসে বছরে এবং পাঁচ বছরে কত অর্থ জনগণের ব্যয় হয় সেটা জনগণ না জানলেও স...
বেলকুচিতে শিক্ষা, কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিক্ষা, কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ জুন) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মোঃ নাজমুল হক, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার জনাব নাহিদা ইসলাম...
হরিরামপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে বেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কাটার অপরাধে মোহাম্মদ বেলায়েত হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।আদালত সূত্রে জানা যায়, উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজা বীসরাত হোসেন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মো. বেলায়েত হোসেনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বীসরাত হোসেন জানান, উপজেলার পরিবেশ ও জ...
বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার, হাতেনাতে আটক ডিলারের প্রতিনিধি
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার, হাতেনাতে আটক ডিলারের প্রতিনিধি

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে প্রশাসনের নজরদারি ও কৃষি অফিসের কার্যকর তদারকির অভাবে অব্যাহতভাবে সরকারি বরাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় এবার হাতেনাতে আটক হয়েছে এক ডিলারের প্রতিনিধি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হলেও প্রশ্ন উঠেছে- এ ধরনের পাচার দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে কীভাবে?জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে বদলগাছী সদরে অবস্থিত নাহার ট্রেডার্স থেকে অবৈধভাবে রাসায়নিক সার পাচারের সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে একটি ভটভটি (স্থানীয়ভাবে পরিচিত ‘লছিসন’) যোগে পাশের উপজেলা মহাদেবপুরের মাতাজীহাট সংলগ্ন ব্রিজ এলাকায় পলিথিনে মোড়ানো সার বোঝাই গাড়িটি আটক করা হয়।স্থানীয়দের দাবি, আটককৃত গাড়িতে মোট ১৩ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। বিষয়টি জানানো হলে উপজেলা কৃষি সম্প্...
নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নাগেশ্বরী-সাপখায়া সড়কের তেলিয়ানিরপাড় এলাকায় ১.৫ কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, সুমনা কনস্ট্রাকশন এর মাধ্যামে নাগেশ্বরী এলজিইডির আওতায় দেড় কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজ সম্পন্ন করা হয়নি। প্রকল্প অনুযায়ী রাস্তার পাশে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পানির প্রবাহ বৃদ্ধি পেলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে।‎জানা গেছে, প্রকল্পটির মোট বরাদ্দ ৭৫ লাখ ২৫ হাজার ৪১ টাকা। এর মধ্যে কার্পেটিং কাজে ব্যয় ধরা হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪৫৬ টাকা এবং মাটির কাজের জন্য বরাদ্দ ...
দুধকুমার নদী সংলগ্ন জনপদ রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুধকুমার নদী সংলগ্ন জনপদ রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীর ভাঙন রোধ ও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎‎সোমবার (১৫ জুন) দুপুর ১টায় শহিদুলের ঘাট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলেয়া, কামাত আঙ্গারিয়া, দক্ষিণ ছাট গোপালপুরের সর্বস্তরের জনগণ।‎‎কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারিয়া ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামসহ দুধকুমার নদীর নলেয়া মৌজার শহিদুলের ঘাট পর্যন্ত নদী ভাঙন রোধ এবং দক্ষিণের ব্লক বাঁধ রক্ষার জন্য দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।‎‎"দুধকুমার নদী বাঁচাও, জনপদ রক্ষা করো" - এই স্লোগানে স্থানীয় জনগণ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।‎‎মানববন্ধনে নদীতে বিলীন হওয়া আবাদি জমির মালিকানা গণ, স্থানীয় জনগণ, সুধী ...
বর্ষার প্রস্তুতি: কেসিসি প্রশাসকের খাল ও স্লুইসগেট পরিদর্শন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বর্ষার প্রস্তুতি: কেসিসি প্রশাসকের খাল ও স্লুইসগেট পরিদর্শন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন বর্ষা মৌসুমে মহানগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর রাখতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার (১৫ জুন) সকাল থেকে নগরসংলগ্ন বিভিন্ন খাল, স্লুইসগেট ও ড্রেন সরেজমিনে পরিদর্শন করেছেন।পানি নিষ্কাশনের অন্তরায় চিহ্নিত করা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।পরিদর্শনকালে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল ও মতিয়াখালী খাল, ৩০ নম্বর ওয়ার্ডের গোড়া খাল এবং ২২ নম্বর ওয়ার্ডের ২ ও ৩ নম্বর স্লুইসগেট পরিদর্শন করেন।এ সময় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালগুলো থেকে জমে থাকা বর্জ্য ও কচুরিপানা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রশাসক।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মো...
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহ্যবাহী থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) বিকেলে সলঙ্গা থানা মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে শেষ হয়।খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই থানা মাঠে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত ফুটবলপ্রেমী বৃষ্টি উপেক্ষা করে মাঠে জড়ো হন।ম্যাচে দেশের সুনামধন্য ফুটবলার, জাতীয় অনূর্ধ্ব -১৭ দলের খেলোয়াড়সহ অভিজ্ঞ ফুটবলাররা অংশ নেন। ৯০ মিনিটজুড়ে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে শতদল স্পোর্টিং ক্লাব সলঙ্গা ২ গোলে বিজয় অর্জন করে এবং জয়পুরহাট মঙ্গলবাড়ী ফুটবল একাডেমি ১ গোলে পরাজয় বরণ করে। উক্ত খেলাটি পরিচালনা করেন ওসমান গনি, লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল আহমেদ ও আব্দুল কাদের।ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দে...
রাজশাহীকে আধুনিক ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি আরডিএ চেয়ারম্যানের
সর্বশেষ, সারাদেশ

রাজশাহীকে আধুনিক ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি আরডিএ চেয়ারম্যানের

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেছেন, রাজশাহীকে একটি পরিকল্পিত, আধুনিক, বাসযোগ্য এবং দুর্নীতিমুক্ত নগরীতে রূপান্তর করাই হবে তার দায়িত্ব পালনের মূল লক্ষ্য। তিনি বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে নাগরিক সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে।সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন।নতুন চেয়ারম্যান বলেন, উন্নয়ন কোনো একদিনের কাজ নয়; এটি একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। রাজশাহীর জন্য পূর্বে প্রণীত উন্নয়ন পরি...
উদ্ভাবনী চিন্তার শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে: মঞ্জু
সর্বশেষ, সারাদেশ

উদ্ভাবনী চিন্তার শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে: মঞ্জু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তার শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা, সৃজনশীলতা ও গবেষণাধর্মী চিন্তার মাধ্যমেই দেশ আত্মনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে।রবিবার (১৪ জুন) বিকেলে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ : সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কেসিসি প্রশাসক।নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনাকে একটি পরিচ্ছন...