
||আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ)||
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী এলাকা থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র মোঃ তানভীর হাসানকে (১৩) নিখোঁজের চার দিন পর অক্ষত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজ বাড়ির নিকটস্থ এলাকা থেকেই তাকে খুঁজে পাওয়া যায়।
ফিরে পাওয়া শিশুটির চাচার সূত্রে জানা গেছে, মূলত পড়াশোনা ভালো না লাগার কারণে তানভীর মাদ্রাসায় না গিয়ে আশপাশের কোনো এক স্থানে লুকিয়ে ছিল। এর আগেও তার মাদ্রাসা থেকে পালিয়ে আসার নজির রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১০ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় শিবপুর কবরস্থান মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় কাঁচামাল ব্যবসায়ী নুরনবীর ছেলে তানভীর। নির্দিষ্ট সময়ে সে মাদ্রাসায় না পৌঁছানোয় এবং বাড়িতে ফিরে না আসায় পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সব চেষ্টা ব্যর্থ হলে একদিন পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি (নিখোঁজ সাধারণ ডায়েরি) করা হয়। আজ অবশেষে তানভীরের সন্ধান মেলায় স্বস্তি ফিরে এসেছে তার পরিবারে।
