কুড়িগ্রামে জেলা ‘জাতীয় যুবশক্তি’র নেতৃবৃন্দকে উপজেলা কমিটির সংবর্ধনা
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামে জাতীয় যুবশক্তি-এর জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে উপজেলা কমিটি।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কমিটির নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি'র আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।...










