Monday, August 3

পানছড়িতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুলে বিজিবির অনুদান বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রসহ অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করেছে লোগাং জোন (৩ বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) সকালে বিজিবির লোগাং জোনের পক্ষ থেকে এসব অনুদান সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম।

এদিন উপজেলার মধ্যনগর দাখিল মাদ্রাসা এবং মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ব্যবহারের জন্য আসবাবপত্র হস্তান্তর করা হয়। এছাড়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং পশ্চিম দমদম বায়তুল নূর জামে মসজিদে একটি সাউন্ড অ্যামপ্লিফায়ার প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বিজিবি। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক সুবিধার্থে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *