Friday, October 16

সারাদেশ

ফাইবার নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইবির আবাসিক হল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফাইবার নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইবির আবাসিক হল

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎হিট প্রকল্পের আওতাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক আটটি হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দুই মাসের মধ্যে উচ্চগতিসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস পেতে পারে।‎‎সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহ আজিজুর রহমান হলের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং প্রযুক্তিগত বিদ্যায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করা হচ্ছে।‎‎এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রভোস্ট কাউন...
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||"তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা পরিবার পরিকল্পনা'র আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জুলাই) সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।এসময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। আমাদের এই সীমিত ভূখণ্ড ও সম্পদের ওপর জনসংখ্যার অতিরিক্ত চাপ এক বড় চ্যালেঞ্জ। তবে জনসংখ্যাকে শুধু একটি সংখ্যাগত সমস্যা হিসেবে না দেখে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই বিশাল জনসংখ্যাকে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা সুশিক্ষা, স্বাস্থ্যসেবা ও আধুনিক প্রযুক্তির শিক্ষায় দ...
নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||"তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য শ্রেষ্ঠ ৬ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি। তিনি তার বক্তব্যে বলেন, "আমাদের তরুণ প্রজন্মকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে।" এ সময় তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের অ...
রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার ইন্তেকাল
সর্বশেষ, সারাদেশ

রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার ইন্তেকাল

|| নিজস্ব প্রতিবেদক ||সিনিয়র সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই। গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে রংপুরের গণমাধ্যম অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বাদ এশা রংপুর নগরীর সেনপাড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠাবান ও সদালাপী এই সাংবাদিকের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপ...
ইসলামী বিপ্লবের লক্ষে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: মুফতি মুহিব্বুল্লাহ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিপ্লবের লক্ষে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: মুফতি মুহিব্বুল্লাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় মানুষের অধিকার রক্ষা এবং নৈতিক অবক্ষয় রোধে ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই। আর এই বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য অর্জনে ইসলামী বিপ্লবের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রতিটি কর্মীকে যোগ্য, দক্ষ ও আদর্শিক হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় রংপুর শহরে আয়োজিত জেলা শাখার এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুফতি মুহিব্বুল্লাহ নাছির কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, একটি টেকসই ও আদর্শিক পরিবর্তনের জন্য আমাদের শুধু রাজনৈতিকভাবে সক্রিয় হলে চলবে না, বরং নিজেদের মনস্তাত্ত্বিক ও আত্মিক পরিশুদ্ধিও প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর বিপ্লবী আদর্শকে বুকে ধারণ করে ময়দানে চারিত্রিক দৃঢ়তা ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়...
গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী বিশেষ তা'লীম-তারবিয়াত ও শব-বেদারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ মাগরিব থেকে শুরু হয়ে রাতব্যাপী জেলা শাখার উদ্যোগে এ সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।প্রশিক্ষণ ক্যাম্পে কেন্দ্রীয় প্রশিক্ষক ও আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির তাঁর বক্তব্যে বলেন, দ্বীন প্রতিষ্ঠার ইসলামী বিপ্লবী কাফেলাকে বেগবান করতে হলে কর্মীদের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করা অপরিহার্য। রাত জেগে ইবাদত বা শব-বেদারীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে, যা ময়দানে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, জুলুম ও অনাচার দূর করে একটি...
মানিকগঞ্জে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মোঃ আঃ করিম (৪০)। সে দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ২. সাদমান হোসেন (২৫)। সে একই উপজেলার চর মাস্তুল এলাকার মৃত শামসুল হকের ছেলে। সে একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের গ্রেপ্তারে দৌলতপুর থানা পুলিশ বিশেষ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভ...
ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||দীর্ঘ ৫ বছরেরও অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ।‎‎বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক, নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।তবে আহ্বায়ক, সিনি: যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ...
ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সম্পাদক রিফাত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সম্পাদক রিফাত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যমঞ্চ-এর নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে আহ্বায়ক হিসেবে ‘কাম ফর রোড চাইল্ড’ এর সভাপতি নাজমুল হাসান ও সদস্য-সচিব হিসেবে ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ এর সভাপতি নূর হোসেন আল রিফাত মনোনীত হয়েছেন৷‎‎রবিবার (৫ জুলাই) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়৷ এই কমিটি ৬ মাসের জন্য অনুমোদিত হয়।‎‎নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান বলেন, আমাকে আহ্বায়কের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের আওতাভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, দায়িত্ব একটি আমানত। আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ও পরামর্শে আমি ঐক্যমঞ্চের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার চেষ্টা করব। আমাদের প্রধান ...
তাড়াইলে ঋণ দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে উধাও ভুয়া সংস্থা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে ঋণ দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে উধাও ভুয়া সংস্থা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বালিগাতি বেরনতলা রোডস্থ আওয়ালের বাড়িতে অফিস ভাড়া নিয়ে ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ভুয়া সংস্থার বিরুদ্ধে। ঋণ না দিয়ে উল্টো অফিসে তালা ঝুলিয়ে সংস্থার লোকজন উধাও হয়ে যাওয়ায় ভুক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ হাজার টাকা আমানত রাখলে ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে—এমন প্রলোভন দেখিয়ে শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে আনুমানিক ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় সংস্থাটি। গত শনিবার (৪ জুলাই) গণমাধ্যমকর্মীরা আওয়ালের বাড়ির ওই অফিসে গিয়ে তাদের বৈধতার কাগজপত্র দেখতে চাইলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার তারা তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সব কাগজপত্র জমা দেবেন। কিন্তু এর পরদিন রবিবার থেকেই তাড়াইল উপজেলা ...