Friday, October 16

সারাদেশ

খুলনায় জুলাই শহিদ দিবস পালনে ব্যাপক প্রস্তুতি
সর্বশেষ, সারাদেশ

খুলনায় জুলাই শহিদ দিবস পালনে ব্যাপক প্রস্তুতি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেল...
প্রতাপ বাজারের ব্যবসায়ী মোজাহারুল’র মা আর নেই
সর্বশেষ, সারাদেশ

প্রতাপ বাজারের ব্যবসায়ী মোজাহারুল’র মা আর নেই

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তি ফার্নিচার এর প্রো: মোজাহারুল ইসলামের মমতাময়ী মা মাজেদা খাতুন (৯০) আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। জানা যায়, তিনি বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেছেন, (ইন্নালিল্লাহে----- রাজিউন)।মঙ্গলবার সকালে প্রতাপ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে তাঁর নামাজে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৪মেয়ে, নাতি নাতনী-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মোজাহারুল ইসলামের মমতাময়ী মা-এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আফছার উদ্দিন, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক শাহআলম বিএসসি, বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের অন্যতন নেতা...
তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

|| নিজস্ব প্রতিবেদক ||ভোলার তজুমদ্দিন উপজেলার ৮২ নং চাঁদপুর ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে এক নারী অভিভাবককে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন, সহকারী শিক্ষকদের হয়রানি, শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সরকারি সম্পদ ও স্কুল ফিডিং এর অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে । এসব বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিভাবক ও শিক্ষকরা একাধিক অভিযোগ প্রদান করেন। তদন্ত শুরু করেছেন উপজেলা শিক্ষা অফিস।অভিযোগকারী এক নারী অভিভাবকের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাপ দিচ্ছন। তিনি বিষয়টির সুষ্ঠু বিচার দাবি করেছেন।অন্যদিকে বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষিকা অভিযোগ করেন, প্রধান শিক্ষক প্রায়ই তাদের সঙ্গে অশালীন ও অপমানজনক ভাষায় কথা বলেন এবং বিভিন্নভাবে হয়রানি করেন। তাদের ভাষ্য...
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ব্যাংকের 'এক দেশ, এক কিউআর লেনদেন' বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী 'ক্যাশলেস বাংলাদেশ' গড়ার লক্ষ্যে র‍্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা ও সচেতনতামূলক আলোচনা সভার বর্ণাঢ্য আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট শাখা।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক ভোলা শাখার এজিএম পরিমল চন্দ্র বিশ্বাস।পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।'ক্যাশলেস বাংলাদেশ' এ বিষয়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুঞ্জেরহাট বাজারের ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী, মেসার্স ফরাজী স্টোরের স্বত্তাধিকারী আলহাজ নুরে আলম ফরাজী, ডিটিএম হাইস্কু...
দৌলতপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

​|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগ এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (​১৪ জুলাই) দুপুর ১ টায় বিদ্যালয় প্রাঙ্গণের সামনে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ অভিভাবকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় ভুক্তভোগী অভিভাবক বাবুল হোসেন বলেন, এই প্রধান শিক্ষক আমার মেয়ের টিসি আনতে গেলে দেয় না। ওনি আমার কাছে থেকে ৭০০ টাকা টিসি বাবদ নিয়েছে। তবু আমাকে বহু হয়রানি করছে আমি এর উপযুক্ত বিচার চাই।এবিষয়ে আরেক ভুক্তভোগী চাঁন মিয়া চৌকিদার অভিযোগ করেন, আমার ভাসতী গরীব, সে পরীক্ষার ফিস ও বেতন দিতে পারেনি বলে তাকে পরীক্ষার হল থেকে বেড় করে দিয়েছে। আমি রেজাউল মাষ্টার এর কঠ...
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কার, ইবির সামনে স্পিড ব্রেকার না থাকায় দুর্ঘটনার শঙ্কা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কার, ইবির সামনে স্পিড ব্রেকার না থাকায় দুর্ঘটনার শঙ্কা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ধারাবাহিক দাবির মুখে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ভাঙাচোরা অংশের সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে। এতে স্বস্তি ফিরেছে সড়ক ব্যবহারকারীদের মধ্যে। তবে সংস্কার শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোনো স্পিড ব্রেকার বা গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় নতুন করে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।‎‎বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের অংশ দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা সড়ক পারাপার করেন। আগে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ থাকায় যানবাহন ধীরগতিতে চলত। কিন্তু নতুন করে কার্পেটিং হওয়ার পর যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে সড়ক পার হতে গিয়ে শিক্ষার্থীদের ঝুঁকি বাড়ছে।‎‎শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক...
তাড়াইলের দড়ি জাহাঙ্গীরপুরে উত্তেজনা, শতাধিক পুলিশ মোতায়েন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলের দড়ি জাহাঙ্গীরপুরে উত্তেজনা, শতাধিক পুলিশ মোতায়েন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এক মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের শুকর আলীর ছেলে জামাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আজ সকালে গ্রামের শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে একত্রিত হন এবং অভিযুক্ত জামালের বাড়িঘর ভেঙে ফেলার প্রস্তুতি নেন।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাড়াইল ও করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালান এব...
ভূরুঙ্গামারীতে ধানক্ষেত নষ্ট ও পরিবার অবরুদ্ধ, থানায় জোড়া অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ধানক্ষেত নষ্ট ও পরিবার অবরুদ্ধ, থানায় জোড়া অভিযোগ

|| ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে পাওয়ার টিলার দিয়ে রোপণ করা আমন ধানের ক্ষেত নষ্ট, একটি পরিবারকে বাড়িতে অবরুদ্ধ করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই পরিবার পৃথক দুটি লিখিত অভিযোগ ভূরুঙ্গামারী থানায় দায়ের করেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।অভিযোগ সূত্রে জানা যায়, খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত জাবেদ আলী মণ্ডলের ছেলে আব্দুল মজিদ ও তার ওয়ারিশদের কাছ থেকে একই গ্রামের আব্দুল আজিজ ও বাদশাহ মিয়া ২০১৬ সালের ১৭ জানুয়ারি মৌজার ১১৮১ নম্বর খতিয়ানের ৩৩৭২ নম্বর দাগভুক্ত ৪০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে আব্দুল আজিজের...
এনায়েতপুরে নিখোজের ৪ দিন পর কিশোর তারভীরের সন্ধান মিলেছে
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে নিখোজের ৪ দিন পর কিশোর তারভীরের সন্ধান মিলেছে

||আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ)||সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী এলাকা থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র মোঃ তানভীর হাসানকে (১৩) নিখোঁজের চার দিন পর অক্ষত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজ বাড়ির নিকটস্থ এলাকা থেকেই তাকে খুঁজে পাওয়া যায়।ফিরে পাওয়া শিশুটির চাচার সূত্রে জানা গেছে, মূলত পড়াশোনা ভালো না লাগার কারণে তানভীর মাদ্রাসায় না গিয়ে আশপাশের কোনো এক স্থানে লুকিয়ে ছিল। এর আগেও তার মাদ্রাসা থেকে পালিয়ে আসার নজির রয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য, গত ১০ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় শিবপুর কবরস্থান মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় কাঁচামাল ব্যবসায়ী নুরনবীর ছেলে তানভীর। নির্দিষ্ট সময়ে সে মাদ্রাসায় না পৌঁছানোয় এবং বাড়িতে ফিরে না আসায় পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সব চেষ্টা ব্যর্থ হলে একদিন পর পরিবারের পক্ষ থেক...
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল বাসার (৩১) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত আবুল বাসার উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের মো. আবদুল রহিমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এবং একজন সক্রিয় কর্মী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং পার্টি মির্জাগঞ্জ থানার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আবুল বাসারের নিজস্ব বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি লাইটারযুক্ত সিগারেট হোল্ডারের ভেতর পলিথিনে মোড়ানো ২৫ পি...