বুধবার, এপ্রিল ২২

সারাদেশ

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা ও ইফতার মাহফিল
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা ও ইফতার মাহফিল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার অন্যতম সেবামূলক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং রোগীদের সেবার মান আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মুন্সী মঈনুল ইসলাম, ট্রেজারার হারুন অর রশীদ এবং সদস্য মিয়া গোলাম কুদ্দুস, এস. এ. রহমান বাবুল ও মো. রাতুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলামও সভায় অংশ নেন।সভা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দাতা সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড...
তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট; চাঁদার দাবিতে মারধরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট; চাঁদার দাবিতে মারধরের অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও জমি থেকে ঘাস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে।শনিবার (৭ মার্চ) উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়িতে একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী রাম মজুমদার।অভিযোগে জানান, কয়েকদিন আগে তিনি চর এলাকা থেকে ঘাস/খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ২৪ শতাংশ জমির ঘাস জোরপূর্বক দখল করে নিয়ে যায়। এবং তার মোটরসাইকেল নিয়ে যায় চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারী।পরবর্তীতে তার মোটরসাইকেল ফেরত দিলেও ঘটনার জের ধরে ৬ ও ৭ মার্চ তারিখে অ...
সলঙ্গায় রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের "সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি"র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর সলঙ্গা বাজারের হাজী ইসহাক আলী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংগঠনের উন্নয়ন মূলক কার্যক্রম এবং সাংবাদিকদের বাৎসরিক ভ্রমণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সদস্য আব্দুর রহিম,আখতার হোসেন হিরন,সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।সভাপতির বক্তব্যে সাহেদ আলী বলেন, “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি" সলঙ্গার পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সলঙ্গার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে আসছে। পাশাপাশি সমাজের অন্যায়, দুর্নীতি,উন্নয়ন ক...
খুলনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজ খামার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় যৌথ টহল দিচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরে তাকে আটক করে লবণচরা থানা-এ নেওয়া হয়। আটক সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, সাতক...
ইবি শিক্ষিকা হত্যা: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষিকা হত্যা: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ভুক্ত তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৭ মার্চ, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিস্তারিত ও প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।উল্লেখ্...
মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে ঢাকা–আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার দক্ষিণ-পশ্চিমে মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঠাল গাছের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তারা দুজনই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।অভিযানটির নেতৃত্ব দেন মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ...
নাগেশ্বরীতে ছাত্রশিবিরের ইফতার ও সাংবাদিকদের সাথে মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ছাত্রশিবিরের ইফতার ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগেশ্বরী উত্তর সাথী শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা, দোয়া ও ইফতার মাহফিল এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) নাগেশ্বরী সরকারী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল শেষে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নাগেশ্বরী পৌর মেয়র প্রার্থী লন্ডন প্রবাসী এম. মাসুদ রহমান মাসুদ।এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ডা.আমিনুল ইসলাম, অধ্যাপক খাদেমুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন,‎ চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানা...
রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||পবিত্র মাহে রমজানকে ঘিরে রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর বাংলা টিফিন রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পেশাদার সাংবাদিকতার চর্চা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে সমাজকে সচেতন করে তোলেন। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।...
সাংবাদিক এস এম শাহরিয়ারের পারিবারিক কবরস্থানে আগুন, দখলের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক এস এম শাহরিয়ারের পারিবারিক কবরস্থানে আগুন, দখলের অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দৈনিক নিউজ বাংলাদেশের বিভাগীয় ব্যুরো প্রধান ও আলোকিত দৈনিকের খুলনা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম শাহরিয়ারের পারিবারিক কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে রনি নামের এক দূর্বৃত্তের বিরুদ্ধে। কবরস্থানটি দখলের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই কবরস্থানটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল রনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কবরস্থানের ভেতরে আগুন দেওয়া হয়। এতে কবরস্থানের ভেতরে থাকা গাছপালা ও আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।জানা গেছে, ওই কবরস্থানে সাংবাদিক শাহরিয়ারের দাদী, চাচা, চাচাতো বোনসহ পরিবারের অন্তত ৭–৮ জন আত্মীয়ের মরদেহ সমাহিত রয়েছে।সাংবাদিক এস এম শাহরিয়ার বলেন, তাদের পারিবারিক কবরস্থানটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু স্থানীয় রনি নামের এক ব্যক্ত...
রবিবার কেসিসিতে নতুন অধ্যায়; দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু
সর্বশেষ, সারাদেশ

রবিবার কেসিসিতে নতুন অধ্যায়; দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রবিবার (১মার্চ) খুলনা নগর ভবনে বদলে যাচ্ছে প্রশাসনের দায়িত্বভার। খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। এ উপলক্ষে কেসিসি চত্বরজুড়ে প্রস্তুতির ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।এ দিন দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে দায়িত্বগ্রহণ পর্ব। অনুষ্ঠানটি হবে সংক্ষিপ্ত, তবে উপস্থিতির দিক থেকে থাকবে বিস্তৃত পরিসর। কেসিসি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিক নেতাদের পাশাপাশি আমন্ত্রণের তালিকায় রয়েছেন নগর পরিকল্পনাবিদ, পরিবেশকর্মী, এনজিও প্রতিনিধি ও নাগরিক সংগঠনের সদস্যরা। এমনকি নগর...