Wednesday, July 15

সারাদেশ

শিক্ষার্থীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে : মঞ্জু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষার্থীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে : মঞ্জু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ বাস্তবতায় আগামীর জন্য শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।বুধবার (১৩ মে) সকালে খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন কেসিসি প্রশাসক।নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের সীমিত কর্মপরিবেশ বিবেচনায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে হবে। তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কারিগরি জ্ঞানে পারদর্শী করে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।তিনি আরও ...
খুলনায় নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে বাড়ছে জল্পনা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে বাড়ছে জল্পনা

|| এস এম শাহরিয়ার। জেলা প্রতিনিধি (খুলনা) ||বৈকালী এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশাল আকৃতির ভবনটি দূর থেকেই নজর কাড়ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয়দের আড্ডায়ও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে এই স্থাপনাটি।স্থানীয়দের দাবি, ভবনটি প্রায় ৩২ তলা হতে পারে। নির্মাণ শেষ হলে এটিই খুলনা মহানগরীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিতি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন মহলে এটিকে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল প্রকল্প বলেও আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বড় বয়রা ও বৈকালী এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ভবনটির নির্মাণকাজ চলছে। প্রতিদিন সেখানে শ্রমিক ও ভারী যন্ত্রপাতির ব্যস্ততা দেখা যায়। ভবনের দৃশ্যমান অংশ ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছে, যা নতুন স্থাপত্য আক...
মানিকগঞ্জে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা।ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয়।এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেন, জেলা তথ্য...
চিলমারী রানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: অভিযানে মজুদকৃত বালু জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারী রানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: অভিযানে মজুদকৃত বালু জব্দ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী এই অভিযানে ১১টি পয়েন্টে মজুদকৃত প্রায় ৯ লাখ টাকা মূল্যের বালু জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চিলমারী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।স্থানীয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের টি-বাঁধ সংলগ্ন কালিরকুড়া থেকে জকুরীটারী পর্যন্ত ৯টি এবং ফকিরের হাট এলাকার ২টি পয়েন্টসহ মোট ১১টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উত্তোলিত বালু জব্দ করে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয় এবং স্থানীয় ইউপি সদস্য মো. আসলাম ও মো. মুকুল মন্ডলের জিম্মায় রাখা হয়।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, বালু খেকো চক্রটি প্রতিদিন ডাম্পার ও ছয় চাকার বেপরো...
তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাড়ে তিনশ’ ফলনজাত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে বাগানের ৩০টি কলার ছরি লুটে নেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আ. হেকিমের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল হেকিম দিদারের ফিসারী ও পেঁপে বাগানের ভেতর দিয়ে গবাদিপশু চলাচলে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী তাজুল ইসলাম (৫৫) ও তার ছেলেরা দিদারের ওপর হামলা চালায়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে দিদারের বাড়িতে দ্বিতীয় দফা হামলা করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সৈয়দ নজরু...
ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি এই অভিযান পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাতেনাতে আটকের পর যুবকটি তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্য...
শিবালয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৮, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৮, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনকারী ও মাদক কারবারিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (১১ মে) রাতে উপজেলার বাড়াদিয়া গ্রাম এবং ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে মনোয়ার হোসেন (৬৩)কে ৫ দিনের, ওমর ফারুক (৩৫) ও সুজন মোল্লা (২৫)কে ১৫ দিনের এবং বাকি চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেকের ওপর ১০০ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।অভিযানে আটক অন্যরা হলেন রহমান সরদার (৪৫), আয়নাল হক (৫২), আলম শেখ (৩৫) ও শওকত আলী (৫৫)।এদিকে মঙ্গলবার (১২ মে) সকালে উথুলী সংযোগ মোড় এলাকায় আরও একটি অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ রজ্জব আলী (৪২) নামে এক মাদক ব্...
কুড়িগ্রাম ক্রীড়াঙ্গনে ক্ষোভের আগুন, সূচি গোপনের অভিযোগ জেলা কমিটির বিরুদ্ধে
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম ক্রীড়াঙ্গনে ক্ষোভের আগুন, সূচি গোপনের অভিযোগ জেলা কমিটির বিরুদ্ধে

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নতুন কুঁড়ি স্পোর্টস/২০২৬-এর বালক ফুটবল প্রতিযোগিতায় খেলার সময়সূচি গোপন করে ফুলবাড়ী উপজেলা দলকে পরিকল্পিতভাবে বঞ্চিত করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা পরিচালনা কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় কোচ, খেলোয়াড়, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ফুলবাড়ী উপজেলা বালক ফুটবল দল রাজারহাট উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলা শেষে সংশ্লিষ্টদের জানানো হয়, পরবর্তী ম্যাচের সময়সূচি পরে উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।কিন্তু পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হলেও ফুলবাড়ী উপজেলা দলের কোচ, খেলোয়াড় কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকেই সময়সূচি জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। অপরদিকে একই রাউন্ডের প...
বরেণ্য সাংবাদিক আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী কাল
সর্বশেষ, সারাদেশ

বরেণ্য সাংবাদিক আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী কাল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার ও খুলনার প্রথিতযশা সাংবাদিক আইয়ুব হোসেন–এর ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১৩ মে)। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাব–এর হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।আইয়ুব হোসেন দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভোগার পর ২০০৬ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন। সাংবাদিকতা জীবনে তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর খুলনা প্রতিনিধি হিসেবেও দায়িত্বে ছি...
নিজ ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আব্দুল বারিক
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নিজ ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আব্দুল বারিক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। এই মহিমান্বিত উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, এই আনন্দঘন মুহূর্তে আমি কয়ড়া ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষের প্রতি জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।তিনি আরও বলেন, কয়ড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন,অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী দিনে তিনি ইউনিয়নকে এ...