Wednesday, July 15

সারাদেশ

ইবির নতুন উপাচার্যকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করলো জমিয়তে তালাবা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির নতুন উপাচার্যকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করলো জমিয়তে তালাবা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। আজ রবিবার (১৭ মে) উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আব্দুল মুনতাকিম, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ, আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।দাবিগুলো হলো:১। শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ ও শিক...
ভূমিসেবা মেলা উপলক্ষে খুলনায় তিন দিনব্যাপী আয়োজন, মিলবে ডিজিটাল ভূমিসেবা
সর্বশেষ, সারাদেশ

ভূমিসেবা মেলা উপলক্ষে খুলনায় তিন দিনব্যাপী আয়োজন, মিলবে ডিজিটাল ভূমিসেবা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন এবং জনবান্ধব ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে রবিবার (১৭ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের। তবে ব্যস্ততার কারণে তাঁর পরিবর্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ উপস্থিত ছিলেন। এসময় খুলনার জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কানিজ ফাতেমা লিজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস...
স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ: জামিন পেলেও ৩ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ: জামিন পেলেও ৩ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর আত্রাই উপজেলার আলোচিত নারী আঁখি বেগম অভিযোগ করেছেন, স্বামীর রেখে যাওয়া বাড়িঘর ও সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পরও তিনি ও তার তিন শিশু সন্তান চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।জানা গেছে, প্রায় দুই মাস আগে আঁখির স্বামী মারা যান। এরপর তিন সন্তানকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। এ অবস্থায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। ফলে তার তিন সন্তান অসহায় হয়ে পড়ে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে মানবিক দিক বিবেচনায় আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।আঁখির দাবি, তার শাশুড়ির আগের পক্ষের ছেলে (ভাসুর) ও ননদ দীর্ঘদিন ধরে তার স্বামীর সম্পত্তি দখলের চেষ্টা করছেন। তাকে সন্তানসহ বাড়ি থেক...
বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী যেন এই সংগ্রহ অভিযানে কৃষক...
তাড়াইল সাচাইল ইউনিয়নে দুই বারের মেম্বার মোঃ হারুল মিয়া আবারও প্রার্থী হতে আগ্রহী
সর্বশেষ, সারাদেশ

তাড়াইল সাচাইল ইউনিয়নে দুই বারের মেম্বার মোঃ হারুল মিয়া আবারও প্রার্থী হতে আগ্রহী

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে আবার মেম্বার পদে প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করছেন ওয়ার্ডের কালনা গ্রামের বাসিন্দা মোঃ হারুল মিয়া।জানা যায়, মৃত মোঃ সহর আলী সন্তান সমাজ সেবক জনাব মোঃ হারুল মিয়া আসছে আগামী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পদে তৃতীয়বার নির্বাচন করতে চায়।হারুল মিয়া জানান, আবারও নির্বাচিত হলে তিনি এলাকার অসমাপ্ত অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আরও ব্যাপক কাজ করবেন। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য তিনি বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন।তিনি আরো জানান সারং থেকে ভেরনতলা হাওর দিয়ে যে রাস্তাটি অসমাপ্ত রয়েগেছে আগামীতে ইউপি সদস্য নির্বাচিত হলে এই রাস্তার কাজটি করার জন্য আপ্রাণ চেষ্ঠা করবেন। গুরুত্বপূ...
বকশীগঞ্জে ১,২৯৫ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ১,২৯৫ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্...
আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক গভর্নর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||টাকা লেনদেনের মাধ্যম হিসেবে আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুন মাসের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।শনিবার (১৬ মে) সকালে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় খুলনার ব্যবসায়ী, অংশীজন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মো. হাবিবুর রহমান।অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক...
ঐক্যবদ্ধভাবে দেশ গঠন কাজে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঐক্যবদ্ধভাবে দেশ গঠন কাজে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে সকলকে এগিয়ে আসতে হবে।শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি। আর এ উন্নয়নের ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তর থেকেই। তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন এবং মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বা...
তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি: হুইপ বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি: হুইপ বকুল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার তরুণ সমাজকে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর স্বপ্ন বাস্তবায়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের যুবসমাজকে সুশিক্ষিত, মানবিক ও প্রযুক্তিদক্ষ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, মেধা ও যোগ্যতার মাধ্যমে তরুণরাই বিশ্ব দরবারে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।শনিবার (১৬ মে) সকালে সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স–এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ বকুল বলেন, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মাদক ও হতাশার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন। তিনি বলেন, “বর্তমান সময়ে নানা অপশক্তি যুবসমাজকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। খেলাধুলাই পারে তরুণ...
বকশীগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম। অভিযানে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— জানকিপুর সলই মন্ডলপাড়ার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অভিযানের সময় তাদের...