
|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
বরিশালের বানারীপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: আসাদুল্লাহ (গালিব)-কে আহ্বায়ক এবং জিয়াউল হক উজ্জ্বল-কে সদস্য সচিব করে ৬ মাসের জন্য এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় নাগরিক পার্টি, বরিশাল জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: আবু সাইদ মুসা এবং সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ (ফেরদৌস) যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য পদে স্থান পেয়েছেন, জহিরুল আলম বিপুল (সিনিয়র যুগ্ম আহ্বায়ক) এবং ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)। সদস্য সচিবের পাশাপাশি সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মহসিন আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব পদে খাইরুল ইসলাম ও মাহমুদুল হাসান দায়িত্ব পালন করবেন।
সাংগঠনিক কাঠামো জোরদারে নূরে আলম সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক এবং মো: রিসাত হাওলাদার ও শাকিল আহমেদকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে মনির হোসাইন, অর্থ সম্পাদক হিসেবে মাও: মো: নূরুল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে রাসেল শেখ এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মো: জিহাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশেষায়িত কেন্দ্রিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন, মো. এম. রায়হান (মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সম্পাদক), মালা বেগম (নারী ও শিশু বিষয়ক সম্পাদক) এবং মো: রেদোয়ান (প্রবাসী কল্যাণ সম্পাদক)। এছাড়া কার্যনির্বাহী সম্পাদক হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন, আবু তাহের, মো: জলিল মৃধা, মো: শামিম, নাজমুল আজম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী ৬ মাসের জন্য অনুমোদিত এই আংশিক আহ্বায়ক কমিটি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ভিত্তি জোরদারে জোরালো ভূমিকা পালন করবে।
