Wednesday, July 15

সারাদেশ

ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম ও সম্পাদক রাসেল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম ও সম্পাদক রাসেল

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি'র আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রাসেল মনোনীত হয়েছেন।আজ রোজ সোমবার (১৮ মে) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. সজীব আলী, এবং সৈয়দ মোঃ ওসমান বিন হাসনাইন ও সাবেক সভাপতি বিন ইয়ামিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।কমিটিতে বাকি দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সি: সহ-সভাপতি পদে মোহাম্মদ মাহদী হাসান, সহ-সভাপতি আজমাঈন ফায়েক, যুগ...
ইবির তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিনকে জমিয়তে তালাবার ফুলেল শুভেচ্ছা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিনকে জমিয়তে তালাবার ফুলেল শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক অ্যান্ড তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রবিবার (১৭ মে) এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আসাদুল্লাহ আল গালিব, আব্দুল মুন্তাকিম আল-মারুফ, জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ এবং অর্থ সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ অনুষদের সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গু...
বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষণের শিকার বান্ধবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষণের শিকার বান্ধবি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। রবিবার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৯) বছর বয়সী ওই ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই তরুণী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাদিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী'র সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রবিবার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার ৭ম তলায় অবস্থিত "লাক জোন” নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও অপর একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে।এরপর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট রাস্তার পাশে ...
বেলকুচিতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সবকটি পদের জন্য একক ও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে মো. আরিফুল ইসলাম সোহেল-এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একই উপজেলায় নারী নেতৃত্বের অংশ হিসেবে বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. জুলেখা বেগমকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।পৌরসভা নির্বাচনেও একক প্রার্থী দিয়েছে সংগঠনটি। বেলকুচি পৌরসভার মেয়র পদে জামায়াতের পক্ষে প্রতিদ্ব...
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।এর আগে, গত বুধবার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তৃণমূলেও ক্রীড়াকে পেশা হিসেবে নিতে অনুপ্রেরণা জোগাবে।উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনস...
মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকের বিস্তার। সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় সন্ধ্যা নামলেই অলিগলি, নির্জন স্থান ও বিভিন্ন গ্রামাঞ্চলে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। পাশাপাশি অনলাইন মোবাইল জুয়ার আসরও বিস্তার লাভ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বিভিন্ন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ১, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। একই চিত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দেখা যাচ্ছে।গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আলী মিয়া মেম্বার জানান, শান্তিপুর বাজার থেকে সাতভাইয়া পাড়া হয়ে গোমতি বাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল কম থাকায় এলাকাটি মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। তিনি বলেন, “গত এক বছরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এখন নেশাজাতীয় দ্রব্য সহ...
বিতর্ক এড়াতে এমপি মন্ত্রীর যোগ্যতা নির্ধারণ নীতিমালা প্রণয়ন: আশু প্রয়োজন
অভিমত, সর্বশেষ, সারাদেশ

বিতর্ক এড়াতে এমপি মন্ত্রীর যোগ্যতা নির্ধারণ নীতিমালা প্রণয়ন: আশু প্রয়োজন

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||দেশের যে কোন প্রতিষ্ঠানে ২০ তম গ্রেডের একজন কর্মচারী নিয়োগেও কিছু বিধি- বিধান নিয়ম-নীতি আইন-কানুন শর্ত-শারায়েত যোগ্যতা-অভিজ্ঞতা থাকা অত্যাবশ্যক। অথচ দেশ পরিচালনায় শীর্ষ ব্যক্তি তথা মন্ত্রনা পরিষদ এবং আইন প্রণয়নকারী সাংসদদের যোগ্যতা অভিজ্ঞতার কোন মাপকাঠি নেই। বিষয়টি নিয়ে আইনগত কোন সমস্যা নেই এরপরেও আমরা দেশের শীর্ষ পদের অধিকারী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কত কটুক্তি করেছি এবং করে যাচ্ছি আর কোন হিসাব নেই।বিষয়টি আগে প্রয়োজন না থাকলেও বর্তমান মিডিয়ার যুগে এটা অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেশের সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রীর মত সর্বোচ্চ নির্বাহী পদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে ধরনের অশোভন অমার্জনীয় মন্তব্য করা হয়েছে এবং হচ্ছে সেটা একেবারেই যায় না।বিষয়টি শুধু দুঃখজনক নয় এতো বড় পদের অবমাননাও বটে।দে...
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামে নতুন ১২ রোগী শনাক্ত, বছরে মোট ৬৫৫
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামে নতুন ১২ রোগী শনাক্ত, বছরে মোট ৬৫৫

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলায় হাম রোগের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫ জনে।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে অনেকে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।তাদের মধ্যে ৫১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জেলা সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম জানান, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এ রোগ প্রতিরোধ সম্ভব নয়।”পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি জ...
নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ে আছে কচুয়া ব্রীজ: দুর্ভোগে দুই পাড়ের মানুষ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ে আছে কচুয়া ব্রীজ: দুর্ভোগে দুই পাড়ের মানুষ

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ‎নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ে আছে ভিতরবন্দ নন্দনপুর-কলীগঞ্জ গোড্ডারারপাড় গ্রামীণ সড়কে কচুয়া বিলের উপর নির্মিত ব্রীজটি। পাড়াপাড়ের দুর্ভোগে পড়েছেন বিলের দুই পাড়ের অসংখ্য মানুষ।‎জানা গেছে, ভিতরবন্দ নন্দনপুরে বিস্তির্ণ এলাকাজুড়ে বিস্তৃত কচুয়া বিল। শীতকালে চারপাশ শুকিয়ে গেলেও মূল অংশে তলানীতে থাকে পানি। আর এ অংশটি পড়েছে ভিতরবন্দ নন্দনপুর-কলীগঞ্জ গোড্ডারারপাড় গ্রামীণ সড়কের মাঝে। অনেক আগে এ পথে হাটা পায়ে হাটু পানি পাড়ি দিয়ে যাতাযাত করত দুই পাড়ের অসংখ্য মানুষ। বর্ষায় পানিপূর্ণ হলে বন্ধ হয়ে যেত তাদের চলাচল। উপযোগিতা বিবেচনায় দুই পাড়ের মানুষের দুর্ভোগ নিরসনে ১৯৮৭ সালে এখানে ২০ ফুট দৈর্ঘের একটি ত্রাণের ব্রিজ নির্মাণ করা হয়। পরের বছর বন্যার পানির তোড়ে সেটি ভেঙ্গে ভেসে যায়। এরপর ২০০১ সালে ফের সেখানে একই দৈর্ঘ্যের ত্রাণের ...
ইবির নতুন উপাচার্যকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করলো জমিয়তে তালাবা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির নতুন উপাচার্যকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করলো জমিয়তে তালাবা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। আজ রবিবার (১৭ মে) উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আব্দুল মুনতাকিম, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ, আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।দাবিগুলো হলো:১। শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ ও শিক...