কাকজিনগরে শত বছরের রাস্তা বন্ধ করে গেট, অবরুদ্ধ ১৮ পরিবার
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের কাকজিনগর গ্রামে শত বছরের পুরোনো চলাচলের রাস্তায় স্থায়ী গেট নির্মাণ করে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাস্তাটি ব্যবহারকারী অন্তত ১৮টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।ভুক্তভোগীরা জানান, কাকজিনগর গ্রামের ওই পথটি প্রায় ১০০ বছর ধরে স্থানীয় কয়েক প্রজন্মের মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় রেষারেষির জেরে মোক্তার হোসেন নামের এক ব্যক্তি রাস্তাটির প্রবেশমুখে স্থায়ী গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে শিশু, নারী, বয়স্ক ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি কোনো বাসিন্দা মারা গেলে মরদেহ নিয়ে বের হতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে।অভিযোগ সূত্রে জানা গেছে, এর আগে বিষয়টি নিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার দুই পক্ষকে নিয়ে সমঝোতার...










