Sunday, September 13

ইবিতে ‘আইইউসানস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এন এস’ (আইইউসানস)-এর নবগঠিত কমিটির উদ্যোগে ক্যাম্পাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের উত্তর গেটে ‘গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আসাদুল্লাহ্ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ। এ ছাড়া সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতি আসাদুল্লাহ্ আল গালিব বলেন, “নবগঠিত কমিটির এটি প্রথম সামাজিক কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সমাজকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বার্তা দিতে চাই। আইইউসানস সবসময় শিক্ষার্থী ও সমাজের কল্যাণে কাজ করে যাবে।”

অনুষ্ঠানে অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, “নেছারাবাদ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষায় অনন্য ফলাফলের পাশাপাশি সামাজিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রাখছেন। সেই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নবীনদের দিকনির্দেশনাসহ বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *