Thursday, October 15

আবহাওয়া ও পরিবেশ

সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকা ও ময়মনসিংহসহ দেশের ১২টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।...
খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে ৬০ হাজার গাছ লাগানোর লক্ষ্য
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে ৬০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কেসিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।তিনি জানান, জাতীয় পর্যায়ে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতে আগামী ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।নজরুল...
বদলগাছীতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন) বদলগাছী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করে এই চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং দেশের সবুজ বেষ্টনী জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই এবং ত...
পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন বিভাগের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ কর্মসূচির উদ্বোধন করেন।এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে দেশ ও অঞ্চলকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ৫ বছর মেয়াদি এই বিশাল কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি এলাকায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।অন্যান্যদের মধ্যে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্ম...
নাগেশ্বরীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-অসহায় ৩০টি পরিবারের মাঝে ঢেউ টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।উপকারভোগী প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে মোট ৬০ বান্ডিল ঢেউ টিন এবং ৬ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন।টিন ও অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোখাখে...
পানি চলাচলের পথ বন্ধ করে ফসলি জমিতে পুকুর খনন, ইটভাটায় মাটি বিক্রি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানি চলাচলের পথ বন্ধ করে ফসলি জমিতে পুকুর খনন, ইটভাটায় মাটি বিক্রি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে বিলের পানি চলাচলের রাস্তা বন্ধ করে পুকুর খননের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ইউপি সদস্য সিরাজুল ইসলাম পঁচা প্রায় ১০ বিঘা জমিতে পুকুর খনন করে সেই মাটি ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ স্থানীয়দের মাঝে।স্থানীয়দের দাবি, পুকুর খননের সময় বিলের স্বাভাবিক পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আশপাশের কৃষিজমিতে পানি জমে থাকছে এবং ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে পুরো এলাকার কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত ৫ তারিখের পর থেকেই পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করে। তারা অভিযোগ করেন, নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এবং ইউপি সদস্য হওয়ার ক্ষমতা ...
নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে ঐ এলাকার সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে এ মানববন্ধন করে।মানববন্ধনে উপস্থিত ছিলেন বেরুবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হোসেন খাঁ, সুরত আলীসহ আরো অনেকে।এসময় তারা জানান, সর্বগ্রাসী দুধকুমার নদ প্রতিবছর তার তান্ডবলীলা চালিয়ে এ এলাকা গিলে খায় অনেক বসতভীটা, স্থায়ী স্থাপনা, বাগান ও ফসলী জমি। শুধু এ কারণে এখানকার মানুষ সবকিছু হারিয়ে প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে। শুধু তাই নয় গত কয়েক বছরে নদের ভাঙ্গনে বদলে গেছে এ ইউনিয়নের মানচিত...
বিশ্ব পরিবেশ দিবসে বকশীগঞ্জে কারিতাসের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে বকশীগঞ্জে কারিতাসের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আলোক কোরে-২ প্রকল্প।কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন সেন্ট আন্দ্রে ব্যাসেট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার বিথিকা রেবেরু সিওয়াইসি, প...
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এই কম্পন সৃষ্টি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।হঠাৎ মাঝরাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম এবং আন্তর্জাতিক ভূ-তাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও এই ভূ-কম্পনে ভুটান, ভারত এবং চীনের একাংশ ব্যাপকভাবে কেঁপে ওঠে।রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রায় কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনের ফলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই মাঝরাতে বাস...
বেলকুচিতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভরাট ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভরাট ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা রক্ষা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। আজ রবিবার (৭ জুন) তিনি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় চলমান নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ভরাট কার্যক্রম এবং ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার নদী ভাঙন পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং ভাঙন রোধে নিয়োজিত জিও ব্যাগ ভরাট কার্যক্রমের গুণগত মান ও কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততার সাথে কাজ শেষ করার তাগিদ দেন, যাতে বর্ষা মৌসুমের তীব্র ভাঙন থেকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের ...