শনিবার, জুন ১৩

বদলগাছীতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বদলগাছী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করে এই চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং দেশের সবুজ বেষ্টনী জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার সঠিক পরিচর্যা করি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নুর মোহাম্মদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *