Tuesday, October 13

আবহাওয়া ও পরিবেশ

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নাগেশ্বরীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।‎পরে উপজেলা পরিষদের সামনের গোলচত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখাখেরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।‎আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্কি...
বায়ুদূষণে শীর্ষে লাহোর, নবম স্থানে ঢাকা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

বায়ুদূষণে শীর্ষে লাহোর, নবম স্থানে ঢাকা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়েই চলেছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২০১ স্কোর নিয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লাহোরের বাতাসের এই মান নগরবাসীদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে।এদিকে দীর্ঘদিন ধরেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার সকালে ১৫৮ স্কোর নিয়ে বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নবম। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ঢাকার বাতাসের এই মানকেও ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।তালিকায় ১৯৪ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও ভারতের দিল্লি। ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়...
জলবায়ু সহনশীল সমাজ গঠনে বানারীপাড়ায় লোকমোর্চার সভা ও বৃক্ষরোপণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জলবায়ু সহনশীল সমাজ গঠনে বানারীপাড়ায় লোকমোর্চার সভা ও বৃক্ষরোপণ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা লোকমোর্চা কমিটির নিয়মিত সভা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায়, ওয়েভ (WAVE) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদ (NSS)-এর বাস্তবায়নে বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসায় লোকমোর্চা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলবায়ু ঝুঁকি, স্থানীয় সমস্যা, চলমান কার্যক্রমের অর্জন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ইউনিয়নের লোকমোর্চা কমিটির সক্রিয় অংশগ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং প্রান...
বকশীগঞ্জে আকস্মিক ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে সড়ক বন্ধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে আকস্মিক ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে সড়ক বন্ধ

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজার ও আশপাশের এলাকায় আকস্মিক ঝোড়ো হাওয়ায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এতে দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে বগারচর ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী নঈম মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। এরপর শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া। মুহূর্তের মধ্যে ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ঝড়ের তাণ্ডবে সড়কের পাশের পুরোনো ও মাঝারি আকৃতির কয়েকটি গাছ উপড়ে এবং ভেঙে সড়কের ওপর পড়ে। নঈম মিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘হঠাৎ করেই আকাশ কালো হয়ে তীব্র বাতাস শুরু হয়। বাতাসের বেগ এত বেশি ছিল যে চোখের পলকে কয়েকটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। তখন সড়কে মানুষের চলাচল কম থাকায় বড় ধরনের ...
পরিবেশ রক্ষায় নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পরিবেশ রক্ষায় নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মল বায়ু নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে দিনব্যাপী এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৭ অক্টোবর (বুধবার) ‘নির্মূল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ, নাগেশ্বরী, কুড়িগ্রাম’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।​কর্মসূচির অংশ হিসেবে নেওয়াশী ইউনিয়নের জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবীথি এবং নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব তাল গাছের চারা সহ নানান প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধের বিষয়টি বিবেচনায় রেখে এ দিনের কর্মসূচিতে তাল গাছ রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জ...
খুলনার খালিশপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতিতে ক্ষোভ কেসিসি প্রশাসকের
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনার খালিশপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতিতে ক্ষোভ কেসিসি প্রশাসকের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর খালিশপুর এলাকায় মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শনিবার (০৩ অক্টোবর) সকালে তিনি নগরীর ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এসব কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসক ওই এলাকায় পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, ১০ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের জন্য ঠিকাদার নিয়োগ করা হলেও প্রতিষ্ঠানটি দায়িত্ব যথাযথভাবে পালন করছ...
বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।সভায় ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা ও উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিনসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।...
চিলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আবহাওয়া ও পরিবেশ, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগ এবং 'পল্লী সবুজায়ন কর্মসূচি'র আওতায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ব্যাংকটির সুবিধাভোগী সদস্যদের মাঝে উদ্যোক্তা ঋণের চেকও বিতরণ করা হয়।উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক চিলমারী শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিআরডিবি কর্মকর্তা জনাব উম্মে কুলছুম।বিশেষ অতিথির বক্তব্যে বিআরডিবি কর্মকর্তা বৃক্ষরোপণের নানা উপকারিতা তুলে ধরে উপস্থিত সকলকে নিয়মিত গাছ লাগানো এবং এর পরিচর্যায় দিকনির্দেশনা প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান পরিবেশ রক্ষায় সকলকে বেশি...
নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে ৭ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে ৭ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধে বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার নুনখাওয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।জলবায়ু পরিষদ নাগেশ্বরী ও জলবায়ু পরিষদ কুড়িগ্রাম জেলার উদ্যোগে এবং ইএসডিও কুড়িগ্রামের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে জেলা পানি উন্নয়ন বোর্ড ও নুনখাওয়া ইউনিয়ন পরিষদ তত্ত্বাবধান করছে।আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় ওয়াপদা বাঁধের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে ...
নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মহাদেবপুরে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।নিহত অনিক পাহান হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের মন্টু পাহানের ছেলে।স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল অনিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।...