মঙ্গলবার, মে ২৬

আবহাওয়া ও পরিবেশ

৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে: আলীম
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে: আলীম

|| আল-আমিন হোসেন | (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় বেলকুচি পৌরসভার কামারপাড়া ঈদগাহ মাঠে ৯নং ওয়ার্ড ও দৌলতপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি, তবে বেলকুচিকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমরা প্রতিহিংসার রাজ...
বেলকুচিতে আধুনিক পানি সরবরাহের সূচনা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আধুনিক পানি সরবরাহের সূচনা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় আধুনিক পানি সরবরাহ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, (বেলকুচি সার্কেল), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, পৌর ইন্জিনিয়ার মনিরুজ্জামান মনির, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরো অনেকে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আফরিন জাহান বলেন, “বেলকুচি পৌরবাসীকে সুপেয় ও ন...
মানিকগঞ্জ পৌর এলাকায় বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ পৌর এলাকায় বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পৌর এলাকায় প্রায় এক লাখ লোকের বসবাস হলেও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীদের। নদী বেষ্টিত এই শহরে পানযোগ্য পানি যেন বিরল। পৌরসভার সঞ্চালন লাইনই এখানকার অধিকাংশ মানুষের একমাত্র নির্ভরতা, অথচ সেই পানিই এখন দূষিত ও দুর্গন্ধযুক্ত।১৯৯৭ সালে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত হওয়ার পরও প্রায় ২৮ বছর পেরিয়ে গেলেও পৌরবাসীর মৌলিক চাহিদা- বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে পৌরসভার চারটি ওয়ার্ডে তিন হাজারেরও বেশি গ্রাহক বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। খবর গণমাধ্যমের।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি ব্যবহার দীর্ঘমেয়াদে শিশুদের ত্বকের রোগ, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে পৌর এলাকার শিশুদের অসুস্থতার অন্যতম কারণও এই দূষিত পানি।‘পানিই জীবন, কিন্তু...
সলঙ্গায় টানা বৃষ্টি-দমকা হাওয়ায় আমন ধান ও আগাম সবজির ব্যাপক ক্ষতি
আবহাওয়া ও পরিবেশ, কৃষি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় টানা বৃষ্টি-দমকা হাওয়ায় আমন ধান ও আগাম সবজির ব্যাপক ক্ষতি

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||টানা তিনদিনের বৃষ্টি আর দমকা হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন ধান। আধা-পাকা এসব ধান মাটিতে নুয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন সলঙ্গা অঞ্চলের কৃষকরা। এছাড়াও আগাম আলু এবং রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কদিন বাদেই যে ফসল ঘরে উঠতো তা নিয়ে এখন চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় প্রায় সকল জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। এছাড়াও আগাম রোপনকৃত আলু এবং শাকসব্জির ক্ষতি হয়েছে।ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিন পর্যন্ত এই আবহাওয়া থাকতে পারে তাই ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। গতকাল শনিবার দুপুরে সলঙ্গা থানার কচিয়ার বিল, ফটিকার বিল, বেতুয়ার বিল এলাকা ঘুরে দেখা গেছে, আধাপাকা আমন ধানের শিষ মাটিতে নুয়ে পড়ে পানিতে ডুবে আছে। জমির ধান মাটিতে নুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অপরদিকে বৃষ্টিতে আগাম রোপনকৃত ...
খুলনায় মধ্য কার্তিকের বৃষ্টিতে বিপর্যস্ত নগরজীবন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মধ্য কার্তিকের বৃষ্টিতে বিপর্যস্ত নগরজীবন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মধ্য কার্তিকের অস্বাভাবিক বৃষ্টিতে নাকাল খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষ। সাধারণত এ মাসে বৃষ্টি খুব একটা হয় না, কিন্তু শনিবার (০১ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ মিলিমিটার এবং সন্ধ্যার পর রাত ৯টা পর্যন্ত আরও ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, 'রবিবার (০২ নভেম্বর)ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি ছিল এবং আগামী পাঁচ দিনও ভারী বৃষ্টির সম্ভবনা আছে'।এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে...
খুলনায় ‘হেলদি সিটিস’ প্রকল্পের আওতায় পুকুর ও জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ‘হেলদি সিটিস’ প্রকল্পের আওতায় পুকুর ও জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘হেলদি সিটিস : আরবান গভর্ণ্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিদ্যমান পুকুর ও জলাধারসমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। খুলনাকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (০১ নভেম্বর) নগরীর তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসার অভ্যন্তরীণ পুকুর থেকে কচুরিপানা ও বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়। এ কাজে বিডি-কিন খুলনা সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি অফিসার মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফ...
খুলনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব জোরদারে কর্মশালা উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব জোরদারে কর্মশালা উদ্বোধন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||‘‘খুলনা সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবায় পেশাদারীত্ব জোরদারকরণ’’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে বুধবার (২২ অক্টোবর) দুপুরে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান নগরীর একটি অভিজাত হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।উদ্বোধনী বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করতে হবে। বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) গড়ে তোলা প্রয়োজন।”তিনি আরও বলেন, “বর্জ্য ব্যবস্থাপনাকে একটি বাণিজ্যিক মডেলে রূপান্তরিত করতে পারলে এটি শুধু নগরীর পরিবেশকে স্বাস্থ্যকর রাখবেই না, বরং লাভজনক খাত হিসেবেও গড়ে উঠ...
খুলনায় কেসিসি ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ‘থ্রি-সি’ প্রকল্প বাস্তবায়ন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কেসিসি ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ‘থ্রি-সি’ প্রকল্প বাস্তবায়ন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) যৌথভাবে নগরীতে ‘‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট কিন সিটিজ (থ্রি-সি)’’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে প্রাথমিকভাবে নগরীর তিনটি জনবহুল স্থানে শ্রমজীবী মানুষের দাবদাহজনিত বিপর্যয় প্রশমনে ‘ছায়াবিথি’ নামে বিশেষ ছাউনি নির্মাণ করা হবে। এছাড়া ২১ নম্বর ওয়ার্ডে ৪০০ পরিবারের গৃহস্থালি বর্জ্য সংরক্ষণের জন্য অস্থায়ীভাবে একটি ম্যাটেরিয়াল রিকভারী ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার নির্মাণ এবং ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ড্রেন নেটওয়ার্ক ও সড়ক নি...
পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পাঁচটায় নায়েব সুবেদার মোঃ তুষার হোসেন'র নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ২০০ ঘনফুট সেগুন, গামারি ও চাপালিশ কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ১৮০,০০০ টাকা। জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।...
কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গণ প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গণ প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী পাড়ের মানুষ। কচাকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় ধনীরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে দাঁড়িয়ে এই মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।এ সময় বক্তারা জানান, নদী ভাঙ্গণে বিদ্যুতের সাবমেরিন ক্যাবল, শতশত বসতভিটা, আবাদি জমি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে রয়েছে। অবিলম্বে এই ভাঙ্গণরোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।‎এতে বক্তব্য রাখেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ আল-আমীন, সাবেক চেয়ারম্যান হাসেম আলী সরকার, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দু...