নাগেশ্বরীতে ধাওয়া দিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাহবুবুল (৩২) নামের এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার ঠুটা পাইকর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহবুবুল ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়। মোটরসাইকেল নিয়ে ওই স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেন। পরে পুলিশ ও স্থানীয় জনত...










