Wednesday, October 7

কুড়িগ্রামে বিজিবির অভিযানে আটক ২, সাড়ে তিন লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে তিন লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্টের পিস, ঔষধসহ অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে বিজিবি সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ। চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ করতে এবং সীমান্তে জনসাধারণের স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *