Thursday, September 3

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

|| স্পোর্টস ডেস্ক||দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।ঘোষিত একাদশে দীর্ঘ দিন পর আবারও একসঙ্গে মাঠে নামছেন অজিদের বিখ্যাত 'বিগ থ্রি' পেস আক্রমণ—অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। হ্যাজলউড ফেরায় সবশেষ অ্যাশেজে দারুণ ফর্মে থাকা স্কট বোল্যান্ডকে থাকতে হচ্ছে একাদশের বাইরে।স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথের পাশাপাশি রয়েছেন ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি ও অলরাউন্ডার বো ওয়েবস্টার।সিরিজ শুরুর আগের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিং...
‎৩৬ জুলাই স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিলোমিটার ম্যারাথন
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‎৩৬ জুলাই স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিলোমিটার ম্যারাথন

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, ইবি তালাবার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক।‎‎জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বুধবার (৫ আগস্ট) ভোর ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধ থেকে ম্যারাথন শুরু করেন তিনি। দীর্ঘ ৪ ঘণ্টার ম্যারাথন শেষে সকাল ৯টার দিকে কুষ্টিয়ার হরিপুরের পুরাতন কবরস্থানে তিনজন জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ম্যারাথন শেষ করেন তিনি।‎‎ম্যারাথন শেষে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ‘৩৬ জুলাই উপলক্ষে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আজ আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছ...
ফিফার তদন্তের মাঝেই বিতর্কিত বার্তা নিয়ে মাঠে আর্জেন্টাইন ক্লাব
খেলাধুলা, সর্বশেষ

ফিফার তদন্তের মাঝেই বিতর্কিত বার্তা নিয়ে মাঠে আর্জেন্টাইন ক্লাব

|| স্পোর্টস ডেস্ক ||ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের ঐতিহাসিক রাজনৈতিক বিরোধ এবার খেলার মাঠে গড়িয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার তদন্ত চলাকালেই বিতর্কিত রাজনৈতিক বার্তাসংবলিত বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব আলমিরান্তে ব্রাউন।রবিবার রেসিং দে কর্দোবার বিপক্ষে ম্যাচে আলমিরান্তে ব্রাউন এমন এক বিশেষ জার্সি পরে খেলে, যেখানে ফকল্যান্ড দ্বীপের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বীপটিকে শ্রদ্ধা জানাতেই তৈরি করা হয়েছে এই জার্সি, যার সামনের অংশে লেখা রয়েছে— ‘মালভিনাস আর্জেন্টিনার’ (উল্লেখ্য, আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ‘ইসলাস মালভিনাস’ নামে পরিচিত)।ম্যাচের আগে ক্লাবটি সামাজিক মাধ্যম এক্স-এ তাদের একাদশের ছবি দিয়ে ক্যাপশন দেয়, 'এরা আর্জেন্টিনার!'...
নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল: কাই হাভার্টজ
খেলাধুলা, সর্বশেষ

নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল: কাই হাভার্টজ

|| স্পোর্টস ডেস্ক ||গত মৌসুমে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্সেনাল। এবার নতুন মৌসুমে সব প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে গানার্সরা। ক্লাবটির জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ জানিয়েছেন, সামনে আরও বড় সাফল্য পেতে পুরোপুরি প্রস্তুত পুরো দল।গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্সেনালের। ওই ম্যাচে হাভার্টজের গোলে আর্সেনাল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত উসমান দেম্বেলের সমতা ও টাইব্রেকার ভাগ্য পিএসজির পক্ষে যায়। এছাড়া লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার ও এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।নতুন মৌসুমের উচ্চাশা প্রকাশ করে হাভার্টজ বলেন, "আমরা সবগুলো ট্রফিই জিততে চাই, এ কারণেই আমরা এই ক্লাবে আছি। গত মৌসুমে আমরা প্রিমিয়ার লিগ জিতেছি,...
উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমস শুরু
খেলাধুলা, সর্বশেষ

উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমস শুরু

|| স্পোর্টস ডেস্ক ||এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ও সূচি নির্ধারিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে নিজেদের অভিযান শুরু করবে ঋতুপর্ণা চাকমাদের বাংলাদেশ দল।এর আগে আসরের গ্রুপ পর্ব চূড়ান্ত হলেও সম্প্রতি পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টে 'সি' গ্রুপে লড়বে বাংলাদেশ, যেখানে বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।সূচি অনুযায়ী, উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা। এরপর ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে।এশিয়ান গেমসে নারী ফুটবল দলের আগের অভিজ্ঞতা খুব একটা সুবিধাজনক নয়। ২০২২ স...
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
খেলাধুলা, জাতীয়, রাজধানী, সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

|| স্পোর্টস ডেস্ক ||দেশজুড়ে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সরকারপ্রধান উপস্থিত হন। এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার শিশু-কিশোর করতালি দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।সমাপনী দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের বালক-বালিকা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল বিজয়ী হয়েছে। এরপরই বালিকাদের বিভাগে রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়।এর আগে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্যালারির দিকে হাত নেড়ে শিশু-কিশোরদের অভিনন্দন জ...
ম্যাচ জিতেও কেন ওয়েস্ট ইন্ডিজকে গুনতে হচ্ছে জরিমানা!
খেলাধুলা, সর্বশেষ

ম্যাচ জিতেও কেন ওয়েস্ট ইন্ডিজকে গুনতে হচ্ছে জরিমানা!

|| স্পোর্টস ডেস্ক ||নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেলেও মন্থর ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় শেই হোপের দলের সকল খেলোয়াড়কে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শাস্তির তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা গুণতে হয়। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই জরিমানা ধার্য করেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ওয়ান...
রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা, সর্বশেষ

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

|| স্পোর্টস ডেস্ক ||বিশ্বকাপ জয়ের অসামান্য গৌরব ও ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। গতকাল সোমবার (২০ জুলাই) ২৬ সদস্যের বিজয়ী দলটি স্পেনে পৌঁছালে তাদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। নিজ দেশে ফিরেই খেলোয়াড়েরা প্রথমে রাজপরিবারের সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে ছাদখোলা বাসে চড়ে রাজধানী মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বচ্যাম্পিয়নরা।সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয়ী বীরদের একনজর দেখতে রাজধানীর রাজপথে প্রায় ২০ লাখ মানুষ ভিড় জমান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী সিবেলেস চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে খেলোয়াড়দের এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাদের পাশে থাকার জন্য ও অকৃত্রিম ভাল...
ফাইনালের সবচেয়ে বড় ‘এন্টারটেইনার’ ৩ বছরের কেইন ইয়ামাল
খেলাধুলা, সর্বশেষ

ফাইনালের সবচেয়ে বড় ‘এন্টারটেইনার’ ৩ বছরের কেইন ইয়ামাল

|| স্পোর্টস ডেস্ক ||ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক উৎসবে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছেন লামিন ইয়ামাল নন, বরং তাঁর তিন বছর বয়সী ছোট ভাই কেইন ইয়ামাল। ফাইনাল ম্যাচ শেষে মাঠজুড়ে যখন স্পেনের ফুটবলাররা ট্রফি নিয়ে উদযাপনে মেতে ছিলেন, তখন স্টেডিয়ামের অসংখ্য ক্যামেরার লেন্স ঘুরে যায় ছোট্ট কেইনের দিকে।পুরো টুর্নামেন্টজুড়েই গ্যালারিতে বসা কেইনের নানা অভিব্যক্তি ও দুষ্টুমির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ফাইনাল খেলা শেষে সে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে ট্রফি উদযাপনে যোগ দেয়। মাঠে ফুটবল নিয়ে তার ছোটাছুটি এবং নানামুখী মজার মুহূর্ত উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।উদযাপনের এক পর্যায়ে মাঠে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তার সঙ্গেও খুনসুটিতে মেতে ওঠে ছোট্ট কেইন। ওই কর্মকর্তা স্নেহবশত নিজের টুপিটি খুলে কেইনের মাথায় পরিয়ে দিলে সেই মিষ্টি মুহূর্তটির ভিডিও দ্রু...
লোহাগাড়ার ক্রীড়া উন্নয়নে কাজের প্রত্যয়, কোষাধ্যক্ষ হলেন শহীদুল ইসলাম শহীদ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ার ক্রীড়া উন্নয়নে কাজের প্রত্যয়, কোষাধ্যক্ষ হলেন শহীদুল ইসলাম শহীদ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়োজিদ-বিন-আখন্দ পদাধিকারবলে সভাপতি এবং ক্রীড়া সংগঠক এস. এম. চিশতিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।গত ৭ জুলাই ইউএনও মো. বায়োজিদ-বিন-আখন্দ স্বাক্ষরিত আদেশে এ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও তরুণ সংগঠক শহীদুল ইসলাম শহীদকে কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকায় তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে ক্রীড়াঙ্গনের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে শহীদুল ইসলাম শহীদ বলেন, "লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। নতুন প্রজন্ম...