
|| সারোয়ার হোসেন | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য শাহিনুর আলম ও মোঃ নাহিদ রানা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুবাস চন্দ্রসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির ১৭ জন ট্যালেন্টপুল এবং ২৫ জন সাধারণ গ্রেডসহ মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে অতিথিরা তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলা চর্চার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
