‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
|| স্পোর্টস ডেস্ক ||দেশজুড়ে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সরকারপ্রধান উপস্থিত হন। এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার শিশু-কিশোর করতালি দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।সমাপনী দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের বালক-বালিকা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল বিজয়ী হয়েছে। এরপরই বালিকাদের বিভাগে রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়।এর আগে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্যালারির দিকে হাত নেড়ে শিশু-কিশোরদের অভিনন্দন জ...










