সোমবার, এপ্রিল ২০

ধর্ম ও দর্শন

মানিকগঞ্জ ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বাদ জোহর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা আলহাজ্ব হযরত মুফতি ডক্টর মাওলানা মুহাম্মাদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী (দাঃ বাঃ)।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দরবার শরিফের উদ্যোগে তালিমে জিকিরের সার্বিক তত্ত্বাবধানে চলবে এ ইজতেমা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রায় ১০ একর জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে মুসল্লিরা এসেছেন। এই ইজতেমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর সান্নিধ্য, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনা, ইল্মে ও শরীয়ত ও ইল্মে মা’রিফাতের বয়ান, তা’লিমে জিকির, কুরআন শরীফ ও নামায শিক্ষার ব্যবস্থা, তাফসিরুল কুরআন, দারসে হাদিস, ত্বাহা...
পরকালীন পাথেয় ও বরকতের হাতছানি: জুমআর দিনের শ্রেষ্ঠ আমলসমূহ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

পরকালীন পাথেয় ও বরকতের হাতছানি: জুমআর দিনের শ্রেষ্ঠ আমলসমূহ

|| ধর্ম ডেস্ক ||​ইসলামি শরিয়তে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে স্বীকৃত জুমআর দিনটি মুমিন মুসলমানের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ইবাদতের বসন্তকাল। কুরআন ও সুন্নাহর নির্দেশনায় এই দিনটিকে 'গরিবের হজের দিন' হিসেবে অভিহিত করা হয়েছে এবং জুমআর নামাজের পাশাপাশি দিনটিতে বিশেষ কিছু আমলের তাগিদ দেওয়া হয়েছে যা একজন মুমিনের আত্মিক প্রশান্তি ও গুনাহ মাফ নিশ্চিত করে। জুমআর দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান করা এবং সুগন্ধি মেখে আগেভাগে মসজিদে উপস্থিত হওয়া। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআর দিনে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং নামাজ আদায় করে, তার এক জুমআ থেকে অন্য জুমআ পর্যন্ত সমস্ত ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।​এই বরকতময় দিনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো 'সুরা কাহাফ' তিলাওয়াত করা; হাদিস অনুযায়ী যে ব্যক্তি জুমআর দিনে এই সুরা তিলাওয়াত করবে, তার জন্য এক জুমআ থেক...
ধ্বংসস্তূপের মাঝেও জ্বলে উঠল বিশ্বাসের আলো: গাজায় দুই বছর পর বড়দিন
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ধ্বংসস্তূপের মাঝেও জ্বলে উঠল বিশ্বাসের আলো: গাজায় দুই বছর পর বড়দিন

|| আন্তর্জাতিক ডেস্ক ||​দীর্ঘ দুই বছর পর অবরুদ্ধ গাজা উপত্যকায় পালিত হলো যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন। তবে এই উদযাপন অন্য যেকোনো সময়ের চেয়ে একেবারেই আলাদা। নেই কোনো জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা, নেই গির্জার সুউচ্চ মিনারে ঘণ্টার সেই পরিচিত ধ্বনি। চারদিকে ইসরায়েলি হামলার ক্ষত আর ধ্বংসস্তূপের মাঝেও গাজার খ্রিস্টান সম্প্রদায় দিনটিকে পালন করেছে এক অনন্য অদম্য শক্তিতে।​গত বছর যুদ্ধের ভয়াবহতার কারণে কোনো উৎসব পালন করা সম্ভব হয়নি। তাই এ বছর দিনটি ছিল মূলত শোক, টিকে থাকা এবং হার না মানার এক সম্মিলিত বহিঃপ্রকাশ। গাজার প্রাচীন গ্রিক অর্থোডক্স চার্চের ভেতর যখন মোমবাতিগুলো জ্বলে উঠছিল, তখন সেখানে সমবেত হওয়া মানুষদের চোখে উৎসবের আনন্দের চেয়ে বেশি ছিল প্রিয়জন হারানোর বেদনা আর ভবিষ্যতের অনিশ্চয়তা। চার্চের ছাদ থেকে খসে পড়া চুনকাম আর দেয়ালে গোলার আঘাতের চিহ্নগুলো যেন গাজার বর্তমান বাস্তবতারই সাক্ষী দিচ...
রাজশাহীতে উৎসবের আমেজে শুভ বড়দিন পালিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে উৎসবের আমেজে শুভ বড়দিন পালিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন চার্চ ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উৎসবের আবহ লক্ষ্য করা যায়।দিবসটি উপলক্ষে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিশ্বের মানুষের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি সিটি চার্চসহ নগরীর অন্যান্য উপাসনালয়েও যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবে মুখর হয়ে উঠেছে। ধর্মীয় সংগীত, ঘরবাড়ি সাজানো এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্র...
রজব মাসের গুরুত্ব ও করণীয়
ধর্ম ও দর্শন, সর্বশেষ

রজব মাসের গুরুত্ব ও করণীয়

|| ধর্ম ডেস্ক ||ইসলামি বর্ষপঞ্জির সপ্তম মাস হলো পবিত্র রজব মাস। এটি অত্যন্ত বরকতময় এবং মর্যাদাপূর্ণ একটি মাস। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যে চারটি মাসকে 'আশহুরুল হুরুম' বা 'নিষিদ্ধ ও সম্মানিত মাস' হিসেবে ঘোষণা করেছেন, রজব তার মধ্যে অন্যতম।​রজব মাসের গুরুত্ব ও করণীয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ নিচে দেওয়া হলো:​রজব মাসের গুরুত্ব​রজব মাস মূলত ইবাদতের বসন্তকাল এবং রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। এই মাসের গুরুত্বের প্রধান কয়েকটি দিক হলো:​সম্মানিত মাস: সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে যে চারটি সম্মানিত মাসের কথা বলা হয়েছে, রজব তার একটি। এ মাসে ঝগড়া-বিবাদ বা অন্যায় কাজ থেকে বিরত থাকার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।​রমজানের প্রস্তুতি: প্রখ্যাত আলেমরা বলেন— রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো গাছে পানি দিয়ে পরিচর্যার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস।​মে'রাজের মাস: অধিকাংশ...
বিশ্ব মেডিটেশন দিবসে খুলনায় একযোগে ধ্যান কর্মসূচি
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বিশ্ব মেডিটেশন দিবসে খুলনায় একযোগে ধ্যান কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নিয়মিত মেডিটেশন মানসিক প্রশান্তি বজায় রাখে, স্নায়ুপেশী শিথিল করে এবং মানসিক চাপ কমিয়ে মানুষের সামগ্রিক সুস্বাস্থ্যে ইতিবাচক ভূমিকা রাখে—এই বিশ্বাসকে সামনে রেখে খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস।রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় একযোগে ঘণ্টাব্যাপী উন্মুক্ত মেডিটেশন কর্মসূচি আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো শান্তিপ্রিয় মানুষ অংশগ্রহণ করেন।খুলনার শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, নিরালা পার্ক, সোনাডাঙ্গা সোলার পার্ক, রূপসা ব্রিজ গোলচত্বর, খুলনা বিশেষায়িত হাসপাতাল চত্বর, কুয়েট শহীদ মিনার প্রাঙ্গণ, রূপসার বেলফুলিয়া স্কুল মাঠসহ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে একযোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বাগেরহাট পৌর পা...
নাগেশ্বরীতে সম্প্রীতির বন্ধনে ৮ম বার্ষিক মহানামযজ্ঞ উদযাপিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সম্প্রীতির বন্ধনে ৮ম বার্ষিক মহানামযজ্ঞ উদযাপিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা মহানামযজ্ঞ উদযাপন পরিষদের আয়োজনে ৪দিন ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন অপ্রাকৃত লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।‎‎আধ্যাত্মিক চেতনা আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো কুড়িগ্রামের নাগেশ্বরীতে। শ্রীকৃষ্ণের অপার কৃপায় গোঁসাইরবাসা শিব মন্দির প্রাঙ্গণে অত্যন্ত জাঁক জমক পূর্ণভাবে সম্পন্ন হলো নাগেশ্বরী  মহানামযজ্ঞ উদযাপন পরিষদের অষ্টম আয়োজন।‎ভক্তি ও উৎসবের মেলবন্ধন নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীর হাট এলাকায় গত বুধবার ১৭ডিসেম্বর থেকে শুরু হওয়া গোসাইয়ের বাসা শিব ঠাকুর মন্দির দেবেত্তর স্টেট শ্রীপুরে মনমুগ্ধকর পরিবেশে প্রায় ৪০ হাজার লোকের আয়োজনে ভারতের মুর্শিদাবাদ জেলার খুড় গ্রাম থানার কলগ্রামের শ্রী শ্রী নিতাই গৌরী কীর্ত্তন সপ্রদায়ের শ্রীমতী ব...
ঐতিহাসিক বাবরি মসজিদ প্রতিষ্ঠা, ধ্বংস, বর্তমান অবস্হা ও নতুন ভিত্তি স্হাপন
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ঐতিহাসিক বাবরি মসজিদ প্রতিষ্ঠা, ধ্বংস, বর্তমান অবস্হা ও নতুন ভিত্তি স্হাপন

|| ডা. আনোয়ার সাদাত ||বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশে অবস্থিত অযোধ্যার একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। মুঘল সম্রাট বাবরের আমলে ১৫২৮ সালে এই মসজিদ নির্মিত হয়।১৯৯২ সালের ৬ ডিসেম্বর হাজার হাজার করসেবকের হাতে প্রায় পাঁচশত বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি ভেঙে ফেলা হয়। এতে ভারতের ধর্মীয় সম্প্রীতি ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। ৩২ বছর অতিবাহিত হলেও ঘটনাটি আজও ভারতের রাজনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে।১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছিল। সেই জমিতে রামমন্দির নির্মাণ আর তার বদলে অন্য একটি জমি মসজিদ নির্মাণের জন্য দেওয়ার আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি রামমন্দিরের জন্য ছেড়ে দেওয়ার পরিবর্তে ধন্নীপুর গ্রামে মুসলমানদের জন্য পাঁচ একর জমি দেওয়া হয়।সুপ্রিম কোর্টের ২০১৯ সালের সেই রায়ের পরেই খুব দ্রুত গতিতে যখন রামমন্দির গড়ে উঠেছে, তার উ...
মানিকগঞ্জে হেফাজত ইসলামের বিশাল জনসভা: আবুল সরকারের শাস্তি দাবি
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে হেফাজত ইসলামের বিশাল জনসভা: আবুল সরকারের শাস্তি দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বাংলাদেশ হেফাজত ইসলামের জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা সদরে এই জনসভার আয়োজন করা হয়।জনসভায় বক্তারা বলেন, বাউল আবুল সরকার আল্লাহ নামে যে খারাপ মন্তব্য করেছে, এজন্য দেশের সকল তৌহিদী জনতা তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে এবং আর যেন কোন ভন্ড পীর বা কোন বাউল আল্লাহ ও রাসূল নিয়ে, ইসলামকে নিয়ে কোন বাজে মন্তব্য না করে সে বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এরকম কাজ কেউ করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।জনসভায় প্রধান মেহমান ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় আমির, মধুপুর পীরসাহেব জনাব আব্দুল হামিদ মধুপুরি। প্রধান মেহমান বলেন, নাস্তিক আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি মানিকগঞ্জ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভন্ড দল মিথ্যা মামলা করেছে, এই আলেমদেরকে যদি কোন হয়রানি করা হয় ...
কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কুরআন খতম
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কুরআন খতম

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল, কুরআন খতম ও সদকা আদায়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শহরের সর্দার পাড়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পারিবারিক বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আশপাশের মাদরাসা–এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।সকালে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পরে সদকা হিসেবে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করা হয়। কর্মসূচিতে রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভি, আরিফুর রহমান তুষারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেন, “বহু বাধা-বিপত্তি ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া সব সময় দেশের মানুষের কল্যাণে নিবেদিত থেকেছেন। তাঁর অসুস্থতায় শু...