Thursday, October 15

ধর্ম ও দর্শন

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই আধ্যাত্মিক আসর সম্পন্ন হয়।এবারের আসরে পবিত্র কুরআনের আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের গুরুত্ব এবং ব্যক্তি, সমাজ রাষ্ট্রীয় জীবনে ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটানোর ওপর বিস্তারিত আলোকপাত করেন।ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। ...
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ৯
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ৯

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। মঙ্গলবার (৫ মে) মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।মারা যাওয়া দুই হজযাত্রী হলেন—ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. নাসির উদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল এলাকার বাসিন্দা মাহফুজা বেগম। হজ অফিসের তথ্যমতে, এ পর্যন্ত মৃত ৯ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।এদিকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর প্রক্রিয়া পুরোদমে চলছে। মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪২ হাজার ৪৪৩ জন। মোট ১১৮টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত ক...
কাবার দুয়ারে দাঁড়িয়ে | পর্ব-০১
অভিমত, ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

কাবার দুয়ারে দাঁড়িয়ে | পর্ব-০১

|| শাকির সবুর ||ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আমরা উত্তরার আশকোনা হজ্জ ক্যাম্পের উদ্দেশে রওনা হলাম। দুপুর বারটা পঞ্চাশ মিনিটে আমাদের ফ্লাইট। এ বছর ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সব হজ্জযাত্রীকেই ফ্লাইট টাইমের অন্তত ছয় ঘণ্টা আগে আশকোনার হজ্জ ক্যাম্পে উপস্থিত হতে হবে। এর আগের বছরগুলোতে ঢাকায় বসবাসকারী হজ্জযাত্রীদের আশকোনা হজ্জ ক্যাম্পে উপস্থিত না হয়ে সরাসরি এয়ারপোর্টে উপস্থিত হলেও চলতো। তবে এ বছর থেকে আর সেই সুযোগ নেই। কারণ হজ্জযাত্রীদের বোডিং এবং বাংলাদেশের ইমিগ্রেশন আশকোনা হজ্জ ক্যাম্পেই সম্পন্ন হবে।শনিবার ছুটির দিন। রাস্তাঘাট ফাঁকাই থাকার কথা। তাই তেমন তাড়াহুড়া নেই আমাদের। তবে আজ সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আর আমার বাসা যেহেতু সোহরাওয়ার্দি উদ্যানের পাশেই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাই একটু আগেভাগেই বের হলাম। যাবার সময় দেখি টিএসসি-শাহবাগ এলাকায় ...
আইনের শাসন বাস্তবায়নের প্রকৃত ও বাস্তব দৃষ্টান্ত ইসলামী শাসন ব্যবস্থা
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

আইনের শাসন বাস্তবায়নের প্রকৃত ও বাস্তব দৃষ্টান্ত ইসলামী শাসন ব্যবস্থা

|| ডা. আনোয়ার সাদাত ||আইনের শাসন পরিপূর্ণ বাস্তবায়ন না হলে মানুষের অধিকার, মর্যাদা রক্ষা ও সার্বিক উন্নয়ন সম্ভব হয় না। মূলত আইনের শাসন মানুষের শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব প্রতিষ্ঠিত করে। মানুষ যখন মানুষের অধীন হয়, তা মানুষের মর্যাদা ও সম্মানের জন্য হানিকর। বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকায় সমাজের নানান ক্ষেত্রে আজ চরম দুরবস্থা এবং মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা ভূলুণ্ঠিত।আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, যার বাস্তব উদাহরণ আজ থেকে চৌদ্দশত বছর পূর্বে রাসুলুল্লাহ (সা.) প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা। আর তাঁর ইন্তেকালের পর খুলাফায়ে রাশেদার আমল, যেখানে আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এ রাষ্ট্র ব্যবস্থা আইনের শাসনের যে ঐতিহ্য প্রতিষ্ঠিত করেছিল, ইতিহাসে তার দ্বিতীয় নজির খুঁজে পাওয়া যায় ...
সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী, ৭ জনের মৃত্যু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী, ৭ জনের মৃত্যু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন হজযাত্রী রয়েছেন।আজ সোমবার (৪মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে, যাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ...
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়
জাতীয়, ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) বিকেলে বঙ্গভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক।" তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতির ভিত্তিতে প্রতিটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়...
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং ধর্মকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে—ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি।”শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রাণী হত্যা, ...
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. শামসুল আলম (৬৩) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ কার্যক্রমে অংশ নিতে গিয়ে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত শামসুল আলম রংপুরের কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মদিনা আল মুনাওয়ারাস্থ বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে মো. শামসুল আলম প্রথমে বাংলাদেশ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দ্বীনি আসরটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ। তিনি কুরআনের আলোকে সমসাময়িক জীবন ও সাংগঠনিক পথচলা নিয়ে আলোচনা করেন।ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দারসে কুরআনে অংশগ্রহণ করেন।পরিশেষে দেশ, জাতি ও মুসলি...
মানিকগঞ্জে শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা ডোনার রিবাটের আর্থিক সহযোগিতায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলায় শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিবাটের প্রতিনিধি দলের সদস্য মেহমেদ কিলিক ও শেহপেদ আহমেদ।এ সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, মাওলানা লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং ধর্মীয় কার্যক্রমে অজুর সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে অজুখানা স্থাপন এবং টিউবওয়েল বসানো হবে, যা স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় ...