Thursday, October 15

ধর্ম ও দর্শন

চট্টগ্রামে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||চট্টগ্রামে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সুফি চিন্তক, গবেষক ও লেখক খাজা ওসমান ফারুকী রচিত ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং এক জ্ঞানগর্ভ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুফি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে “সুফিতত্ত্ব, সমকাল ও সমাজচিন্তা: খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার এক যুগ” শীর্ষক এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সবুর খান। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দীন নূরী আল কুরাইশী। স্বাগত বক্তব্যে...
৫৫ হাজার হাজি দেশে ফিরেছেন, সৌদিতে প্রাণ হারিয়েছেন ৫১ জন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

৫৫ হাজার হাজি দেশে ফিরেছেন, সৌদিতে প্রাণ হারিয়েছেন ৫১ জন

|| ধর্ম ডেস্ক ||পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ১৩৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ৮২০ জন। অন্যদিকে, হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যার মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন শেষনিশ্বাস ত্যাগ করেন।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটের তথ্য অনুযায়ী, রবিবার (১৪ জুন) পর্যন্ত মোট ১৩১টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বোচ্চ ৬১টি ফ্লাইটে ২৩ হাজার ২৬৫ জন, সৌদি এয়ারলাইনস ৪৯টি ফ্লাইটে ১৯ হাজার ৬৮৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনস ৩ Exp...
শিক্ষিত সমাজেও কেন মা-বাবার সাথে এমন অমানবিক আচরণ!
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

শিক্ষিত সমাজেও কেন মা-বাবার সাথে এমন অমানবিক আচরণ!

|| ডা. আনোয়ার সাদাত ||সাম্প্রতিক সময়ে বৃদ্ধ পিতামাতা প্রতি ছেলে-মেয়েদের নিষ্ঠুর আচরণ বেড়েই চলছে। বার্ধক্যে এসে তারা পরিবারের কাছে হয়ে পড়ছেন মূল্যহীন। বাবা-মার সাথে নিষ্ঠুর আচরণের এমন দৃষ্টান্তের অভাব নেই। সাম্প্রতিক সময়ে আলোচিত নিষ্ঠুর ঘটনাটি অনেকেরই বিবেক নাড়া দিয়েছে। চরম ত্যাগ স্বীকারকারী বাবা-মায়ের প্রতি দিনদিন উদাসীন হয়ে পড়ছে অনেক সন্তান। অবহেলার শিকার হচ্ছেন বাবা-মা। ভোগবাদী জীবন তাদের প্রতি উদাসীন করে তুলছে আমাদের, এ কথা এখন পরীক্ষিত সত্য।পশ্চিমা দুনিয়ায় বৃদ্ধ বাবা-মাকে সন্তানরা কাছে রাখতে চায় না। আমাদের দেশেও এ সংস্কৃৃতি ব্যাপকভাবে এক শ্রেণির মানুষ অনুসরণ শুরু করেছে।মা-বাবার প্রতি অবহেলার মূল কারণ হলো নৈতিক অবক্ষয়, ধর্মবিমুখ, ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যাওয়া এবং দুনিয়াবী শিক্ষিত হলেও নৈতিক শিক্ষার ঘাটতি এ ক্ষেত্রে অন্যতম বড় কারণ এবং যান্ত্রিক জীবনযাপন। ভোগবাদী মানসিকত...
কবরের আজাব থেকে মুক্তির গ্যারান্টি: সুরা মুলকের শিক্ষা ও দৈনন্দিন আমল
ধর্ম ও দর্শন, সর্বশেষ

কবরের আজাব থেকে মুক্তির গ্যারান্টি: সুরা মুলকের শিক্ষা ও দৈনন্দিন আমল

|| ধর্ম ডেস্ক | আলোকিত দৈনিক ||আজ পবিত্র জিলহজ্ব মাসের ১৭ তারিখ। হিজরি বর্ষের শেষ মাস জিলহজ্বের এই দিনগুলোতে ঈদের আমেজ কাটিয়ে আমরা আবার স্বাভাবিক কর্মব্যস্ত জীবনে ফিরছি। এই ব্যস্ততার মাঝেও পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুমিনের প্রধান দায়িত্ব। আর পরকালীন যাত্রার প্রথম ধাপই হলো কবর। আজকের দিনে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের এমন একটি সূরা নিয়ে, যা নিয়মিত আমল করলে কবরের কঠিন আজাব থেকে মুক্তি পাওয়া সম্ভব—আর সেটি হলো সুরা আল-মুলক।সুরা মুলকের পরিচয় ও গুরুত্বপবিত্র কোরআনের ৬৭তম সুরা এটি। ২৯তম পারার প্রথম এই সুরাটিতে মোট ৩০টি আয়াত, ৩৩০টি শব্দ এবং ১৩০০টি অক্ষর রয়েছে। মক্কায় অবতীর্ণ এই সুরাটিতে মহান আল্লাহর সার্বভৌমত্ব, মহাবিশ্ব সৃষ্টির রহস্য এবং পরকালের জবাবদিহিতার চিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে।রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে সুরা মুলকএই সুরার ফজিলত সম্পর্কে...
জিলহজ পরবর্তী দিনগুলোতে আমলের ধারাবাহিকতা: মুমিনের দৈনন্দিন করণীয়
ধর্ম ও দর্শন, সর্বশেষ

জিলহজ পরবর্তী দিনগুলোতে আমলের ধারাবাহিকতা: মুমিনের দৈনন্দিন করণীয়

|| ধর্ম ডেস্ক ||আজ ১৬ জিলহজ। পবিত্র হজ, ঈদুল আজহা ও কুরবানির মহান ইবাদতগুলো সম্পন্ন করার পর মুসলিম উম্মাহ এখন জিলহজ মাসের দ্বিতীয় অর্ধে অবস্থান করছে। ইসলামের পরিভাষায়, কোনো বড় ইবাদতের পর আমলের ধারাবাহিকতা ধরে রাখাই হলো সেই ইবাদত কবুল হওয়ার অন্যতম লক্ষণ। জিলহজের প্রধান আমলসমূহ শেষ হলেও, এই মাসের বাকি দিনগুলোতে দৈনন্দিন কিছু গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে আত্মিক ও নৈতিক পবিত্রতা ধরে রাখা সম্ভব।ইসলামী দর্শনে ইবাদতের ধারাবাহিকতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই, যা নিয়মিত করা হয়—যদিও তা পরিমাণে কম হোক।" (সহীহ বুখারী)। জিলহজের প্রথম দশকের জোরালো আমলের আবহ শেষ হওয়ার পর অলসতা যেন গ্রাস না করে, সেজন্য দৈনন্দিন জীবনে কয়েকটি আমল নিয়মিত করা প্রয়োজন:ফরজ নামাজে যত্নবান হওয়া ও নফল ইবাদত:কুরবানির ব্যস্ততা বা পরবর্তী ঘোরাঘুরির কারণে...
নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব

|| আলোকিত দৈনিক ||আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। গতকাল রবিবার (৩১ মে) থেকেই এই ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে পবিত্র মক্কায় প্রবেশ, ওমরাহ পারমিট সংগ্রহ ও বুকিংসহ তীর্থযাত্রা-সংক্রান্ত যাবতীয় সেবা ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk)-এর মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ সোমবার (১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের হজ সমাপ্তির পর ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই বিদেশি মুসল্লিরা ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের মূল প্রক্রিয়া শুরু করতে পারবেন।ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) ...
খুলনায় ঈদুল আজহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি, প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানে
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ঈদুল আজহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি, প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানে

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপনকে ঘিরে খুলনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের প্রধান জামাত সকাল ৭টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে খুলনা টাউন জামে মসজিদে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হবে।খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে স্থানীয় পরিচালনা কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় জামাতের সময় নির্ধারণ করবে।ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ...
মিরপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মিরপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মিরপুরে ইসলামী ঐক্য আন্দোলন মিরপুর থানা শাখার উদ্যোগে এক দারসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) বাদ মাগরিব স্থানীয় শাখা কার্যালয়ে এই পুণ্যময় মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দারসুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান আসলামী। তিনি পবিত্র কুরআনের সূরা আল-মুমিনুনের প্রথম দিককার আয়াতগুলোর চমৎকার ব্যাখ্যা তুলে ধরে মুমিনদের সফলতার সাতটি অনন্য গুণ বিস্তারিতভাবে বর্ণনা করেন।প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, "প্রকৃত সফলতার চাবিকাঠি নিহিত রয়েছে আল্লাহর নির্দেশিত পথ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর মাঝে। সূরা মুমিনুনে বর্ণিত সাতটি গুণাবলি— তথা নামাজে খুশু-খুযু বা একাগ্রতা বজায় রাখা, অনর্থক ও পঙ্কিল কথাবার্তা-কাজ থেকে দূরে ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় দপ্তর মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে পবিত্র কুরআনের আলোকে সমকালীন প্রেক্ষাপটে ইসলামের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মাহফিলটিতে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফেজ মাওলানা মো. শহীদুল ইসলাম এবং নীলফামারী জে...
হজ্জের ধর্মীয় গুরুত্বের সাথে রয়েছে সামাজিক তাৎপর্য
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ্জের ধর্মীয় গুরুত্বের সাথে রয়েছে সামাজিক তাৎপর্য

|| ডা. আনোয়ার সাদাত ||হজ্জ একটি ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যাক্তির উপর জীবনে এক বার আদায় করা ফরজ। আল্লাহ রব্বুল আলামীন বলেন, "এবং মানুষের কাছে হজ্জের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্ব প্রকার ক্ষীণকায় উষ্ট্রসমূহের পিঠে, তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে –যেন তারা নিজদের কল্যাণের স্থানসমূহে হাযির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিয্ক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ-দরিদ্রকে খেতে দাও’।" সূরা হজ্জ ২৭,২৮এ আয়াতসমূহে হজ্জের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের সাথে সাথে সামাজিক এক তাৎপর্যপূর্ণ গুরুত্ব প্রকাশ পেয়েছে।হজ্জ এমন একটি ইবাদত যেখানে রাজা-প্রজা, ধনী-দরিদ্র, উঁচু-নিচু, আরব-অনারব, নারী-পুরুষ সবার মধ্যে একটি সাম্যভাব প্রতিষ্ঠা করে। সঙ্গে সঙ্গে হজ্জ আদায়কারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ...