Sunday, November 29

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য হিসাবে সাংবাদিক এস এম শাহরিয়ারকে সম্মাননা স্মারক প্রদান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

সাংবাদিকদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ়, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক বনভোজন ও আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে ইউনিয়নের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় তাঁদের হাতে সদস্যপদ সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নবীন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দৈনিক নিউজ বাংলাদেশের ব্যুরো প্রধান ও আলোকিত দৈনিকের খুলনা জেলা প্রতিনিধি এস এম শাহরিয়ারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ ও আহমেদ আলী খান, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল মল্লিক, সুধাংশু ও মো. সাহেব আলী, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ রাজু আহমেদ।

ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহার পরিচালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সংগঠনের ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বনভোজনের অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ-উচ্ছ্বাসে মুখর পরিবেশে আয়োজিত এ মিলনমেলার শেষপর্বে মধ্যাহ্নভোজ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *