নাগেশ্বরীতে বিয়ের দাবিতে তরুণীর অনশণ, প্রেমিকসহ পরিবার পলাতক
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ড মেছনির পাড় এলাকায় বিয়ের দাবিতে ভোলানাথ নামের এক হিন্দু যুবকের বাড়িতে অনশণ শুরু করেছেন যশোহরের নড়াইল থেকে আসা এক মুসলিম তরুণী। তরুণীকে আসতে দেখেই বাড়ি থেকে সটকে পড়ে সকলে। সোমবার (২৯ জুন) থেকে ওই যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন তরুণী।স্থানীয় সূত্রে জানা গেছে, যশোহরের নড়াইলের ওই তরুণীর সাথে নাগেশ্বরীর মেছনির পাড় এলাকার ধেরেন্দ্র নাথ (ধেরেন) এর পুত্র ভোলানাথের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর দাবি গত ২১ মে, প্রায় দুই বছর আগে তারা সনাতন (হিন্দু) ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন একসাথে সংসার করে আসছিল।অনশনরত তরুণী প্রতিবেদককে জানান, ভোলা আমার সাথে প্রতারণা করেছে। আমরা দুই বছর ধরে গাজীপুরে একসাথে...










