Tuesday, October 6

সর্বশেষ

দুধকুমার নদের পানি ২৯ সেন্টিমিটার বিপৎসীমায় প্রবাহিত‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুধকুমার নদের পানি ২৯ সেন্টিমিটার বিপৎসীমায় প্রবাহিত‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের জেলা কুড়িগ্রামের দুধকুমার নদের পানি ২৯সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নিম্নাঞ্চল ও লোকালয়সহ বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, স্বল্পমেয়াদি বন্যায় পানি আরো বৃদ্ধি পেতে পারে। ভাঙনরোধে আমরা প্রস্তুত।‎‎অঝোরে বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। দুধকুমার নদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অধিকাংশ চরাঞ্চল. নিম্নাঞ্চল ও লোকালয়সহ বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, লুছনি, ফান্দেরচর এবং ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, চরবলদিয়া এলাকার নিম্নাঞ্চল প্ল...
মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দীর্ঘদিন পর মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ দল।রবিবার (২৮ জুন) বিকেল ৪টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচটি উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)-এর সভাপতি আরিফুর রহমান বা...
সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ৫২ কেজিতে মণ ধরছেন সাপাহারের আম আড়তদাররা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ৫২ কেজিতে মণ ধরছেন সাপাহারের আম আড়তদাররা

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর আমের রাজধানী খ্যাত সাপাহার উপজেলায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের তৈরি করা নিয়মে ব্যবসা পরিচালনা করছেন আম আড়তদাররা। এতে চরম লোকসান ও ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় আম চাষি ও সাধারণ ব্যবসায়ীরা। উপজেলার আড়তগুলোতে আম চাষিদের কাছ থেকে মণপ্রতি ৪০ কেজির পরিবর্তে ৫২ কেজি করে নেওয়া হচ্ছে। 'সাপাহার আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ' নামের একটি সংগঠনের নেতাদের নির্ধারিত এই নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারো।সাপাহারের বিভিন্ন আমের আড়ত ঘুরে সর্বত্রই একই চিত্র দেখা গেছে। এ বিষয়ে সাপাহার আম আড়তদার সমিতির সভাপতি কার্তিক সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন রিফাতের সাথে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাতের অফিসে দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষা করার পর তার সাক...
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে খুলনা মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি হাম ও রুবেলার প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত শিশুদের টিকার আওতায় নিয়ে এসেছে। তিনি মহানগরীর প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং একটি শিশুও যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।কেসিসির প্রধান নির্...
হাওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি আশরাফুল আলমকে ফুলেল শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হাওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি আশরাফুল আলমকে ফুলেল শুভেচ্ছা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাওড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে সম্প্রতি এই কমিটি গঠন করা হয়।এম আশরাফুল আলম সভাপতি মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, নবনির্বাচিত সভাপতি এম আশরাফুল আলমের অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থী...
চিলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

চিলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু রায়হান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, সাংবাদিক ও বিএনপি নেতা মো. বদরুদ্দোজা বুলু, উপজেলা ইপিআই সুপারভাইজার নাজমুল হকসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবিকাবৃন্দ এবং স্থানীয় গণ...
বদলগাছীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদাতা ||নওগাঁর বদলগাছী উপজেলায় এনআরডিএ ফাউন্ডেশন গোবরচাঁপা হাট শাখার উদ্যোগে এবং গাক (GAK) চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন বিকেল ৩টায় এনআরডিএ ফাউন্ডেশনের গোবরচাঁপা কার্যালয়ে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব নজিবর রহমান।চক্ষু চিকিৎসা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনআরডিএ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবরচাঁপা হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল হোসেন, উপজেলা বিএনপি নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, আসমা বেগম, লায়লা আক্তার, মাহবুব আলমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে এলাকার মোট ১৬০ জন রোগীকে বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা ও প্রয়ো...
আলেমদের চরিত্র হনন ও রাজনৈতিক চালচিত্র নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আলেমদের চরিত্র হনন ও রাজনৈতিক চালচিত্র নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||চলমান বৈশ্বিক অস্থিরতা ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের শান্তিচুক্তি সুসম্পন্ন না হওয়া এবং নতুন করে হামলার ঘটনায় বিশ্বব্যাপী অস্থিরতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার বর্তমান পরিস্থিতিকে তিনি ‘নিচে পড়েও পা উপরে থাকা’ কুস্তিগীরের সাথে তুলনা করে তীব্র সমালোচনা করেন।শনিবার (২৭ জুন) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, বর্তমানে যে রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে, তাতে সরকারি দল বিএনপি এখন ...
জুলাই গণঅভ্যুত্থানকে পুনরুজ্জীবিত করতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানকে পুনরুজ্জীবিত করতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই গণঅভ্যুত্থানকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, শিক্ষার্থী, ছাত্র-জনতা, পেশাজীবী, শ্রমিক, বুদ্ধিজীবী ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হেঁটে হেঁটে ৫ আগস্টের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। সেই ঐতিহাসিক বিপ্লবের প্রতিটি দিনকে স্মরণীয় করে রাখতেই প্রতিটি দিনের জন্য বিশেষ বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্য...
সংসদ তোষামোদের নয়, দায়িত্ব পালনের জায়গা: ডা. শফিকুর রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ তোষামোদের নয়, দায়িত্ব পালনের জায়গা: ডা. শফিকুর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়, এটি মূলত দায়িত্ব পালনের জায়গা। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি উল্লেখ করেন, সরকারি কিংবা বিরোধী দল—সবার চিন্তাধারা এক হওয়া সম্ভব নয়। প্রত্যেকেই নিজ নিজ বিবেক, মহান আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ বলেই ভিন্ন ভিন্ন বক্তব্য ও মতামতের মধ্য দিয়ে সংসদের সৌন্দর্য প্রকাশ পায়।বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ মূলত দুটি চাকার ওপর চলে, যার একটি সরকারি দল এবং অন্যটি বিরোধী দল। যেকোনো একটি চাকা অকেজো হয়ে গেলে পুরো রাষ্ট্রীয় যানটিই অচল হয়ে পড়বে। তাই একে অপরের চাকায় পেরেক মেরে ফুটো করার প...