
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে হরিরামপুরে গোপীনাথপুর মধ্যপাড়া গ্রাম থেকে আটক পাঁচ মাদক সেবনকারীকে আদালতে সামারি ট্রায়ালে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
২৯ জুন (সোমবার) বিকেলে আদালতে সামারি ট্রায়ালে পাঠালে এ রায় হয়েছে বলে নিশ্চিত করে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।
এর আগে সোমবার ভোর রাতের দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোঃ ফয়সাল হোসেন (২৪), গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে মুন্না মিয়া (২০), আরশেদ বেপারীর ছেলে রানা মিয়া (৩০), মৃত এলমেস বিশ্বাসের ছেলে মোঃ এলিন বিশ্বাস (১৮), হেলাল উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (২৩) কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিদেরকে আদালতে সামারি ট্রায়ালেীর জন্য প্রেরণ করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, সামারি ট্রায়ালে তিন মাসের কারাদণ্ড হওয়ায় তিন মাস কারাগারে আটক থাকবে। এক্ষেত্রে তাদের আপিলের ও সুযোগ নেই।
