Monday, October 5

সর্বশেষ

নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম ও চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের হাতের কাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতায় রূপান্তর করতে পা...
পানছড়িতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুলে বিজিবির অনুদান বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুলে বিজিবির অনুদান বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রসহ অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করেছে লোগাং জোন (৩ বিজিবি)।সোমবার (৩ আগস্ট) সকালে বিজিবির লোগাং জোনের পক্ষ থেকে এসব অনুদান সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম।এদিন উপজেলার মধ্যনগর দাখিল মাদ্রাসা এবং মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ব্যবহারের জন্য আসবাবপত্র হস্তান্তর করা হয়। এছাড়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং পশ্চিম দমদম বায়তুল নূর জামে মসজিদে একটি সাউন্ড অ্যামপ্লিফায়ার প্রদান করা হয়।বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, "পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বিজিবি।...
‎ইবিতে শহিদ আনাসের লেখা চিঠির ফলক উন্মোচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‎ইবিতে শহিদ আনাসের লেখা চিঠির ফলক উন্মোচন

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘মাকে লেখা’ শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠির ফলক উন্মোচন এবং শহিদদের স্মরণে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।‎‎সোমবার (৩ আগস্ট) বেলা ১১ টায় শহিদ আনাস হলে তার মাকে লেখা চিঠির ফলক উন্মোচন করা হয়। পরে সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।‎‎চিত্রাঙ্কনে তিনটি বিভাগে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ক-বিভাগের বিষয় ছিল বুলেটের সামনে আমাদের আবু সাঈদ খ-বিভাগের বিষয় ছিল— ‘পানি লাগবে পানি, পানি এবং গ-বিভাগের বিষয় ছিল জুলাই বিপ্লবে পুলিশের নৃশংসতা’।‎‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক
জাতীয়, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।জানা গেছে, বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক বিষয়াবলী এবং চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াশয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হতে পারে।...
বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা মোঃ হাসান আলী রোমনের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার (২ আগস্ট) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান দলবল নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় যুবদল নেতা রোমনের হাতের কব্জি গুরুতরভাবে জখম ও ক্ষতিগ্রস্ত হয়।এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ এবং এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৩ আগস্ট) বদলগাছী উপজেলা যুবদলের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব...
ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও ট্রেজারারকে তালাবায়ে আরাবিয়ার সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও ট্রেজারারকে তালাবায়ে আরাবিয়ার সংবর্ধনা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ এমতাজ হোসাইন ও ট্রেজারার (কোষাধ্যক্ষ) প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলীকে ফুলেল সংবর্ধনা ও স্মারক প্রদান করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা।সোমবার (৩ আগস্ট) পৃথক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এই দুই শীর্ষ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা জ্ঞাপন করেন।সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি এস এম শামীম, সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সাইফুল ইসলাম আলিফ, সহ-সভাপতি আব্দুল মুন্তাকিম, আহসান হাবীব, শাকিল আহমেদ ও সেক্রেটারি খন্দকার আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে ইবির শিক্ষা ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নবনিযুক্ত উপ-উপাচার্যের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ...
ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ পিতাকে আটক করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিলেন তিনি। এতদিন হুমকির মুখে ঘটনাটি কাউকে জানাতে পারেনি শিশুটি। আজ সোমবার মায়ের কাছে বিষয়টি প্রকাশ পেলে অভিযুক্তকে আটক করে পুলিশ।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বানিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস নামের এক মিলশ্রমিক। অভিযোগ, গত রবিবার সকালে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এর আগেও পাঁচ থেকে ছয়বার একইভাবে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে শিশুটি জানিয়েছে।অভিযুক্তের হুমকির কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিল সে। সোমবার সকালে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে মা তার মেয়েকে নিয়ে স্থানীয় বানিয়...
লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী, জাতীয় সংকটের অজুহাত কর্তৃপক্ষের
সর্বশেষ, সারাদেশ

লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী, জাতীয় সংকটের অজুহাত কর্তৃপক্ষের

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় তীব্র গরমের মধ্যে অনবরত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। দিন-রাত মিলে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ বার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষার্থীদের পড়াশোনা ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য। শহর এলাকার তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের তীব্রতা সবচেয়ে বেশি বলে অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসীর ভাষ্যমতে, প্রতি দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। গ্রামের সাধারণ এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে।বিদ্যুৎ সংকটে স্থবিরতা নেমে এসেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। ব্যবসায়ীরা জানান, ক্রেতারা দোকানে এসে অতিরিক্ত গরম ও বিদ্যুতের অভাবে মালামাল না কিনে ফিরে যাচ্ছেন।এদিকে অনলাইন সে...
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

|| নিজস্ব প্রতিবেদক ||বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর বার্ষিক হিসাব বা অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ইসি সচিব বলেন, বর্তমানে দেশে মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বাকি ৫৮টি সক্রিয় দলের মধ্যে ৩৮টি দল যথাসময়ে তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে।তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে। তবে অবশিষ্ট ৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।আইন অনুযায়ী সময়সীমার মধ্যে কোনো যোগাযোগ বা সা...
ঠাকুরগাঁওয়ে এলজিইডির সড়ক নির্মাণে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ
সর্বশেষ, সারাদেশ

ঠাকুরগাঁওয়ে এলজিইডির সড়ক নির্মাণে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||নতুন সড়ক নির্মাণের নামে ঠাকুরগাঁও চিনিকলের একটি সচল পাকা সড়ক ভেঙে সেটির ইট, বালু ও কার্পেটিংয়ের মালামাল ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ছাড়া প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই নতুন সড়ক নির্মাণেও নির্ধারিত শর্ত না মেনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।এলজিইডি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পাইকপাড়া-কৃষ্ণপুর সড়ক নির্মাণে ৫ কোটি ৬৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। দরপত্রে ১২ শতাংশ কম দর (লেস) দিয়ে কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান 'বাবর ট্রেডার্স'। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মূল ঠিকাদার কাজটি স্থানীয় সুভান বিডিআর ও জাহাঙ্গীর আলমের কাছে সাব-ঠিকাদারি হিসেবে হস্তান্তর করেন।সম্প্রতি সরেজমিনে দেখা যায়,...