Monday, October 5

সর্বশেষ

ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ২০০ কেজি (৯.২ মেট্রিক টন) কাঁচামরিচ আমদানি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাতে ভারতের থেকে মরিচবোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাতেই চালানটি খালাস করা হয়।বেনাপোল কাঁচাবাজারে মঙ্গলবার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে আমদানি বাড়লে বাজারে দাম কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাঁচামরিচের সংকট মোকাবিলায় প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে। আমদানি সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী, প্রতি কেজি কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য প্রায় ২৪ টাকা এবং সরকারি শুল্ক প...
ফিফার তদন্তের মাঝেই বিতর্কিত বার্তা নিয়ে মাঠে আর্জেন্টাইন ক্লাব
খেলাধুলা, সর্বশেষ

ফিফার তদন্তের মাঝেই বিতর্কিত বার্তা নিয়ে মাঠে আর্জেন্টাইন ক্লাব

|| স্পোর্টস ডেস্ক ||ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের ঐতিহাসিক রাজনৈতিক বিরোধ এবার খেলার মাঠে গড়িয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার তদন্ত চলাকালেই বিতর্কিত রাজনৈতিক বার্তাসংবলিত বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব আলমিরান্তে ব্রাউন।রবিবার রেসিং দে কর্দোবার বিপক্ষে ম্যাচে আলমিরান্তে ব্রাউন এমন এক বিশেষ জার্সি পরে খেলে, যেখানে ফকল্যান্ড দ্বীপের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বীপটিকে শ্রদ্ধা জানাতেই তৈরি করা হয়েছে এই জার্সি, যার সামনের অংশে লেখা রয়েছে— ‘মালভিনাস আর্জেন্টিনার’ (উল্লেখ্য, আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ‘ইসলাস মালভিনাস’ নামে পরিচিত)।ম্যাচের আগে ক্লাবটি সামাজিক মাধ্যম এক্স-এ তাদের একাদশের ছবি দিয়ে ক্যাপশন দেয়, 'এরা আর্জেন্টিনার!'...
খুমের রাজ্য দেবতাখুমে একদিন
ভ্রমণ, সর্বশেষ

খুমের রাজ্য দেবতাখুমে একদিন

|| অলিউর রহমান খান ||আমার সোনার বাংলা আমি তোমায় অনেক ভালোবাসি। তাই ঘুরতে চাই বাংলাদেশের প্রতিটি প্রান্তরে। তবে ভ্রমণের জন্য বাংলাদেশের তিন পার্বত্য চট্টগ্রাম জেলাগুলো খুব সুন্দর গন্তব্য। বিশেষ করে বান্দরবানের অনেকগুলি স্থান। আমাদের এবারের গন্তব্য ছিলো বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলীর দেবতাখুম।ঢাকা থেকে ১৬ জনের একটি দল আমরা গিয়েছিলাম দেবতাখুম ট্র্যাকিংয়ে। বান্দরবান শহর থেকে সকাল আটটায় সকালের নাশতা সারলাম আমরা। আমার সাবেক সহকর্মীদের সাথে ছিল আমার এ সফর। পাহাড়ি কোন ট্র্যাকিংয়ে এটাই আমার প্রথম যাত্রা। বান্দরবান শহর থেকে চান্দের গাড়ি বলে খ্যাত খোলা দু’টি জিপ নিয়ে আমরা রওয়ানা হলাম রোয়াংছড়ির উদ্দেশ্যে। শহর থেকে যত উপরে উঠছি ততই মুগ্ধ হচ্ছি। চারদিকে সবুজের সমারোহ। উঁচু নীচু পাহাড় আর শুভ্র মেঘের ভেলা আমাদের এক অন্য জগতের হাতছানি দিচ্ছিল। মোবাইলে ছবি ও ভিডিও তুলতে সবাই ব্যস্ত হয়...
খোলাবাজারে বাড়ল ডলারের দাম, ঊর্ধ্বমুখী ব্যাংকেও
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

খোলাবাজারে বাড়ল ডলারের দাম, ঊর্ধ্বমুখী ব্যাংকেও

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নজরদারির মধ্যেও দেশের খোলাবাজার ও ব্যাংকিং খাতে মার্কিন ডলারের দর ঊর্ধ্বমুখী রয়েছে। আমদানি বিলের চাপ, রপ্তানি আয়ে ধীরগতি এবং রেমিট্যান্স প্রবাহে সাময়িক কমতির কারণে বৈদেশিক মুদ্রাবাজারে এ চাপ তৈরি হয়েছে বলে জানান বাজারসংশ্লিষ্টরা।খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জে প্রতি ডলার ১২৬ টাকা থেকে ১২৬ টাকা ৪০ পয়সায় কেনা হচ্ছে এবং বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৭০ পয়সা থেকে ১২৬ টাকা ৮০ পয়সায়। মাত্র এক মাসের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম প্রায় দেড় টাকা পর্যন্ত বেড়েছে।এদিকে বাণিজ্যিক ব্যাংক ও আন্তব্যাংক বাজারেও ধীরে ধীরে বাড়ছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময়হার ১২৩ টাকা ৮১ পয়সায় পৌঁছেছে। তবে আন্তর্জাতিক বাণিজ্যের এলসি (ঋণপত্র) দায় পরিশোধে কোনো কোনো ব্যাংক...
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, "ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এখন সরকারের নীতি নির্ধারণী বা জোটে থাকা ব্যক্তিদের নামে নানা ধরনের প্রোপাগান্ডা, ভিডিও ও ফটোকার্ড তৈরি করা হচ্ছে।"বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নুর বলেন, "১৭ বছরের ফ্যাসিবাদের পতনের পর জনগণ এখন কোনো আন্দোলন-সংগ্রাম পছন্দ করছে না। মাত্র ৬ মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাং...
রায়গঞ্জে নতুন ঘর ও সহায়তা পেয়ে বদলেছে ২ অসহায়ের জীবন
সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে নতুন ঘর ও সহায়তা পেয়ে বদলেছে ২ অসহায়ের জীবন

|| ড. মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৯৪ বছর বয়সী মোনজাহান বেগম ও তার প্রতিবন্ধী মেয়ের মানবেতর জীবনযাপনের অবসান ঘটেছে। মাথা গোঁজার ঠাঁই আর মৌলিক সহায়তার অভাবে দীর্ঘদিন অনাহারে- অর্ধাহারে দিন কাটানো এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’।স্থানীয় সূত্রে জানা যায়, মোনজাহান বেগম তার প্রতিবন্ধী মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ ঘরহীন নিত্য অনাহারে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি ডু সামথিং ফাউন্ডেশনের নজরে আসে। পরে ডু সামথিং ফাউন্ডেশন তাদের মানবেতর জীবন থেকে উদ্ধারের ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য একটি নতুন ঘর, টিউবওয়েল, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন এবং এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করে। এ অনুদান সামগ্রী পেয়ে ব্যাপক খুশি এই অসহায় পরিবার।...
ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ অনুষ্ঠিত, জেমসের গানে মাতল প্রবাসীরা
প্রবাস, বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ অনুষ্ঠিত, জেমসের গানে মাতল প্রবাসীরা

|| বিনোদন ডেস্ক ||ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। প্যারিসের উপকণ্ঠ সার্সেলের মাঠে শাহ গ্রুপ ও অফিওরার যৌথ আয়োজনে দিনব্যাপী এ মহোৎসব অনুষ্ঠিত হয়।দিনব্যাপী মেলায় প্রবাসীদের জন্য আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার মেলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। দুপুর থেকেই ফ্রান্সের বিভিন্ন প্রান্ত এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা হাজারো প্রবাসী মেলা প্রাঙ্গণে ভিড় জমান। মেলার স্টলে স্থান পায় ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও বিভিন্ন সামগ্রী। আয়োজন করা হয় নারী ও শিশুদের জন্য প্রতিযোগিতারও; যার র‌্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিএমডব্লিউ গাড়ি জেতেন রেজওয়ানা চৌধুরী মিম।উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে মঞ্চ মাতিয়ে তোলেন দেশীয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস। তিনি তাঁর জনপ্রিয় 'কবিতা', 'ও বিজলি', 'মা', 'বাব...
মানিকগঞ্জে মাদকসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মাদকসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ২ অ্যাম্পুল নেশার ইনজেকশনসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার (৩ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মো. শাকিল আহমেদ (২৭) ও মো. রাহুল (২২) এবং বোয়ালিয়া এলাকার মহিবুর (২০)।অভিযানকালে তাদের কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও ২ অ্যাম্পুল নেশার ইনজেকশন জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। মামলার শুনানি শেষে ভ্...
ব্ল্যাংক চেকের ফাঁদে গ্রাহক, সৃষ্টি মাল্টিপারপাসের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ব্ল্যাংক চেকের ফাঁদে গ্রাহক, সৃষ্টি মাল্টিপারপাসের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||ক্ষুদ্রঋণের নামে উচ্চ সুদের কারবার, ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্ল্যাংক চেক গ্রহণ এবং পরবর্তীতে সেই চেক ব্যবহার করে প্রকৃত পাওনার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবি করে মামলা করার অভিযোগ উঠেছে সৃষ্টি মাল্টিপারপাস নামক একটি প্রতিষ্ঠানের মালিক লিটন দাশের বিরুদ্ধে।ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তারা প্রতিষ্ঠানটির কাছ থেকে স্বল্প পরিমাণ অর্থ ঋণ নেন। ঋণ হস্তান্তরের সময় নিরাপত্তার অজুহাতে তাদের কাছ থেকে স্বাক্ষর করা ব্ল্যাংক চেক রেখে দেওয়া হয়। পরবর্তীতে সুদে-আসলে ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও কিছু ক্ষেত্রে সেই চেক ফেরত না দিয়ে, উল্টো প্রকৃত পাওনার চেয়ে বহুগুণ বেশি টাকার দাবি তুলে আদালতে মামলা ঠুকে দেওয়া হচ্ছে।অভিযোগকারীদের দাবি, বর্তমানে লিটন দাশ নিজেই বাদী হয়ে আদালতে ৭০ থেকে ৮০টিরও বেশি চেক ডিজঅনার সংক্রান্ত মামলা পরিচালনা করছেন। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পূর্বেও ...
দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময়

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।সোমবার (৩ আগস্ট) দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ নবযোগদানকৃত ইউএনও-কে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, "দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। আমরা আশা করি, আপনার সুদৃঢ় নেতৃত্বে দৌলতপুর উপজেলা প্রশাসন আরও গতিশীল ও জনবান্ধব হবে।"তিনি আরও বলেন, "উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের নানা সমস্যার কথা আমাদের লেখনীর মাধ্যমে প্রশাসনে...