Sunday, October 4

সর্বশেষ

সাইবার অপরাধ দমনে পুলিশের পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

সাইবার অপরাধ দমনে পুলিশের পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ অনেক সদস্য রয়েছেন। তাদের কাজে লাগিয়ে প্রস্তাবিত এই ইউনিটকে আরও কার্যকর করা হবে। বর্তমানে অ্যাডহক ভিত্তিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপি ও সিআইডির মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ চললেও সাইবার অপরাধ মোকাবিলায় একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে অভ্যন্ত...
ভূরুঙ্গামারীতে গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে গভীর রাতে এক বাড়িতে ঢুকে বেড়াতে আসা স্বজন ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের ময়দাম গ্রামে। এ ঘটনায় আহত মো. হুমায়ুন কবির ওরফে আলতাফ (২৬) ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেলে হুমায়ুন কবিরের বাড়িতে কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়লে রাত দুইটার দিকে একই এলাকার মো. শফি উদ্দিন (৫০), মো. মাসুদ রানা (৩০), মো. বকুল মিয়া (৫০),...
অসহায় মানুষের শেষ ভরসা মেম্বার নুরুল হক, নির্বাচনে তার অনীহা, পুনরায় চায় এলাকাবাসী
সর্বশেষ, সারাদেশ

অসহায় মানুষের শেষ ভরসা মেম্বার নুরুল হক, নির্বাচনে তার অনীহা, পুনরায় চায় এলাকাবাসী

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ নুরুল হক এলাকায় একজন সমাজসেবক ও বিপদের সঙ্গী হিসেবে পরিচিত লাভ করেছেন। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি সাধারণ মানুষের শেষ ভরসাস্থল হয়ে উঠেছেন।স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সর্বক্ষণ জনগণের সেবায় নিয়োজিত থাকেন। এলাকায় কেউ অসুস্থ হলে কিংবা সামাজিক সংকটে পড়লে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান তিনি। আপদ-বিপদে সার্বক্ষণিক পাশে পাওয়ার কারণেই ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আস্থা অর্জন করেছেন নুরুল হক।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি নিজে প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করলেও ওয়ার্ডবাসী তাঁকেই পুনরায় জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা রক্ষায় তাঁরা নুরুল হককেই প...
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাজাপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।এর আগে, গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল সোমবার (১৪...
তাড়াইল রাজনীতিতে প্রশংসিত মুখ আজাহারুল ইসলাম হারুন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইল রাজনীতিতে প্রশংসিত মুখ আজাহারুল ইসলাম হারুন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন মোঃ আজাহারুল ইসলাম হারুন। সততা, সাহসিকতা এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকার কারণে এলাকায় তিনি একজন ত্যাগী ও জনবান্ধব সংগঠক হিসেবে মূল্যায়িত হচ্ছেন।তিনি তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৩ নম্বর ধলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।রাজনীতির পাশাপাশি সমাজসেবায় সক্রিয় আজাহারুল ইসলাম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার জন্য প্রশংসিত। তিনি ৩ নম্বর ধলা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব আঃ সালামের সন্তান।আসন্ন ৩ নম্বর ধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়...
বদলগাছী উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার
সর্বশেষ, সারাদেশ

বদলগাছী উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার

|| বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে অবহেলা এবং সংগঠনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক মো. আশিক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিশেষ সভায় আলোচনা শেষে তাকে সংগঠনের সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আশিক হোসেন দৈনিক জয়পুরবার্তার বদলগাছী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।প্রেসক্লাব সূত্রে জানা যায়, এর আগে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সভায় আশিক হোসেনের সাংগঠনিক কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়। সভায় তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করা এবং নির্বাহী কমিটির কার্যক্রমে অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পর...
ঘিওরে কালীগঙ্গা নদী থেকে মাটি কাটায় বাধা, সংঘর্ষে আহত ৭
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘিওরে কালীগঙ্গা নদী থেকে মাটি কাটায় বাধা, সংঘর্ষে আহত ৭

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী থেকে মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মাটি কাটার কাজে জড়িতদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব কোশুন্ডা গ্রামের সড়কঘাটা (আশাপুর) এলাকায় নদীর তীরে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, ট্রলার ও বাল্কহেড নিয়ে একটি দল কালীগঙ্গা নদীর ওই অংশ থেকে মাটি কাটতে গেলে তারা বাধা দেন। নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা থেকেই এলাকাবাসী আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।সংঘর্ষে পূর্ব কোশুন্ডা গ্রামের আব্দুল মান্নান (৫০), কাশেম (৪৪), নান্নু (৪২), আব্দুল্লাহ, জাহিদ (২২), পলাশ (১৮) ও ...
নাগেশ্বরীতে কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে কাব ক্যাম্পুরী, মহাতাবু জলসা ও তিন দিনব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।ডেপুটি ক্যাম্প চিফ ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার ইউনুস আলী এবং স্কাউটসের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুল করিম ও হ্যাপি।সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, এলটি খায়রুল এনাম...
ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত-মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত-মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা পণ্যের মধ্যে ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত পণ্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী রয়েছে। সব মিলিয়ে এসব পণ্যের ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিসসংলগ্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় বাজেয়াপ্ত করা এবং মেয়াদোত্তীর্ণ এসব পণ্য ভূরুঙ্গামারী শুল্ক গুদামে সংরক্ষিত ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্থায়ী আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পণ্যগুলো ধ্বংস করা হয়।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম...
মির্জাগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ছৈলাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কবির হোসেন মুন্সিগঞ্জ সদর থানার আদারিয়াতলা এলাকার মোঃ ইসাহাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া এলাকার হামিদ মৃধার বাড়িতে বসবাস করছিলেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ মামলা রুজু করা হয়েছে।...