Sunday, October 4

সর্বশেষ

মহাকাশে মার্কিন অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি
আন্তর্জাতিক, সর্বশেষ

মহাকাশে মার্কিন অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি

|| আন্তর্জাতিক ডেস্ক ||মহাকাশে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধে জরুরি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানিয়েছে রাশিয়া। মার্কিন বিমানবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা কক্ষপথে ব্যবহারের উপযোগী অস্ত্রের অধিকারী বলে প্রকাশ্য মন্তব্য করার পর মস্কোর পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন সামরিক অবস্থানের তীব্র সমালোচনা করে জানান, ওয়াশিংটনের নেওয়া এসব পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার ওপর মারাত্মক ঝুঁকি তৈরি করছে।মারিয়া জাখারোভা বলেন, মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মিঙ্কের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে রাশিয়ার উদ্যোগ কতটা সময়োপযোগী। মহাকাশে যেকোনো ধরনের অস্ত্র মোতায়েন পুরোপুরি নিষিদ্ধ করা এবং মহাকাশকে মাধ্যম হিসেবে ব্যবহার করে বলপ...
মক্কার কাছে হুতিদের ড্রোন হামলা ভণ্ডুল করল সৌদি
আন্তর্জাতিক, সর্বশেষ

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলা ভণ্ডুল করল সৌদি

|| আন্তর্জাতিক ডেস্ক ||সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে প্রবেশের আগেই ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি সামরিক জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মক্কার সীমানার বাইরে আকাশে ড্রোনটি শনাক্ত করা হয় এবং সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে।তুর্কি আল-মালিকি আরও উল্লেখ করেন, পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল গোষ্ঠীটি।এদিকে পবিত্র নগরী লক্ষ্য করে এমন হাম...
তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাওসারুজ্জামানের পিতা আব্দুল বাতেনের ইন্তেকাল
সর্বশেষ, সারাদেশ

তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাওসারুজ্জামানের পিতা আব্দুল বাতেনের ইন্তেকাল

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কাওসারুজ্জামানের শ্রদ্ধেয় পিতা জনাব আব্দুল বাতেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে এগারোটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর গ্রামে।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।...
তরুণ সাংবাদিকদের সাহসের সঙ্গে সত্য প্রকাশের আহ্বান আইনমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

তরুণ সাংবাদিকদের সাহসের সঙ্গে সত্য প্রকাশের আহ্বান আইনমন্ত্রীর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তরুণ সাংবাদিকদের কোনো ধরনের ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা কেবল কোনো ঘটনা বা তথ্য মানুষের সামনে তুলে ধরার কাজ নয়। এর সঙ্গে মানুষের অধিকার, জনস্বার্থ, সামাজিক সমস্যা ও দেশের উন্নয়নের বিষয়ও সম্পৃক্ত। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।তিনি বিশেষ করে তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলেন, পেশাগত জীবনে সত্যের পথে অবিচল থাকতে হবে। কোনো চাপ, ভয় কিংবা প্রতিবন্ধকতা যেন সত্য ও সঠিক তথ্য প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। মান...
শিবালয়ে উথলি ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষার অভিযোগ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শিবালয়ে উথলি ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষার অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বৈধ সনদ ছাড়াই টেকনোলজিস্ট দিয়ে প্যাথলজি ও এক্সরে পরীক্ষা পরিচালনার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এভাবে পরীক্ষা-নিরীক্ষা চলায় রোগীদের সঠিক রিপোর্ট ও চিকিৎসাসেবা পাওয়া নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ল্যাবে রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করার পাশাপাশি এক্সরে কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এসব কাজে নাছির উদ্দিন ও কাইয়ুম মোল্লা নামে দুজন যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের প্রয়োজনীয় সনদ ও পেশাগত যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, নাছির উদ্দিন প্যাথলজিস্টের প্যাডে স্বাক্ষর ব্যবহার করে রোগীদের রিপোর্ট সরবরাহ করছেন। ভুল বা ত্রুটিপূর্ণ রিপোর্টের কারণে রোগ...
নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।‎‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত খেলায় রামখানা বনাম নুনখাওয়া, সন্তোষপুর বনাম বামনডাঙ্গা এবং রায়গঞ্জ বনাম বেরুবাড়ি ইউনিয়নের দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রামখানা, সন্তোষপুর ও রায়গঞ্জ ইউনিয়ন জয়লাভ করে।খেলা ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাগুলো উপভোগ করেন।‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য স...
সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন সেবনের অপরাধে মোঃ আশিক (২৩) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আশিক ওই গ্রামের বাসিন্দা।আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলম ওই বসতবাড়িতে হেরোইন সেবনের সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তের মা রেবেকা বেগম (৫০) ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্...
চিলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আবহাওয়া ও পরিবেশ, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগ এবং 'পল্লী সবুজায়ন কর্মসূচি'র আওতায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ব্যাংকটির সুবিধাভোগী সদস্যদের মাঝে উদ্যোক্তা ঋণের চেকও বিতরণ করা হয়।উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক চিলমারী শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিআরডিবি কর্মকর্তা জনাব উম্মে কুলছুম।বিশেষ অতিথির বক্তব্যে বিআরডিবি কর্মকর্তা বৃক্ষরোপণের নানা উপকারিতা তুলে ধরে উপস্থিত সকলকে নিয়মিত গাছ লাগানো এবং এর পরিচর্যায় দিকনির্দেশনা প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান পরিবেশ রক্ষায় সকলকে বেশি...
মধ্যপ্রাচ্যে বড় ধরনের ক্ষতির মুখে মার্কিন সামরিক ও কূটনৈতিক অবকাঠামো
আন্তর্জাতিক, সর্বশেষ

মধ্যপ্রাচ্যে বড় ধরনের ক্ষতির মুখে মার্কিন সামরিক ও কূটনৈতিক অবকাঠামো

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের সাথে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং বিমান বহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের অভ্যন্তরীণ তদারকি সংস্থা (ইন্সপেক্টর জেনারেল)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পেন্টাগন ও কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর শত শত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্রের মজুতও বিপজ্জনকভাবে কমে এসেছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ‘থাড’ (THAAD) ইন্টারসেপ্টরের প্রায় ৮০ শতাংশ এবং ‘প্যাট্রিয়ট’ ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক অংশই ব্যবহৃত ...
সাইবার অপরাধ দমনে পুলিশের পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

সাইবার অপরাধ দমনে পুলিশের পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ অনেক সদস্য রয়েছেন। তাদের কাজে লাগিয়ে প্রস্তাবিত এই ইউনিটকে আরও কার্যকর করা হবে। বর্তমানে অ্যাডহক ভিত্তিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপি ও সিআইডির মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ চললেও সাইবার অপরাধ মোকাবিলায় একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে অভ্যন্ত...