Sunday, October 4

সর্বশেষ

মরু রবি
ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মরু রবি

মুহাঃ এরশাদ উল্যাহ ভূঁইয়াউত্তপ্ত আরব মরু উদ্যানে—উঠল রবি মুহাম্মদ রাসুল,দিক-দিগন্তে খবর ছড়িয়ে পড়ল,তিনি মুহাম্মদ রাসুল।গোত্রে গোত্রে হানাহানি,নেই তাতে মুহাম্মদ আরবি।জোর-জুলুম রক্তপাত চলত অবিরাম,চিন্তিত মুহাম্মদ আরবি।ইয়াতিম-বিধবার ছিল না কোনো নিরাপত্তা,কাঁদে তাঁর মন,কন্যাশিশু জীবন্ত কবর দিতে—কাঁদে না তাদের মন।নেই কোনো ধর্ম-কর্ম,চলে তারা যার যার মতো,কাবাঘরে মূর্তি রেখে—উলঙ্গ তাওয়াফ করত।সম্মান ও বিশ্বাসে তিনি ছিলেন‘আল-আমিন’,হাজরে আসওয়াদ স্থাপনেমীমাংসা করেন আল-আমিন।সুদ, ঘুষ, লুটতরাজ ও দুর্নীতি—ছিল না তাদের কোনো সুনীতি,মানুষ মানুষের দাস—এ কেমন নীতি?তাঁহার হৃদয়, মন ও বিবেককে করে বিচলিত,এর কী সমাধান?— এ নিয়ে চিন্তিত নিয়মিত।সমাজ ও মানুষের দুর্ভোগ দেখে—চলে গেলেন নির্জন হেরা গুহায়,অচেনা আগন্তুক এক ব্যক্তি এসেবসলেন সামনাসামনি সে গুহায়।জড়িয়ে ধরে বললেন শিক্ষকের মতো—‘প...
ইবিতে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।প্রতিযোগিতার ফাইনালে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শাহিনুজ্জামান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, আল-ক...
ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের কাছে একটি কনটেইনারবাহী বাণিজ্যিক জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে হেঙ্গাম দ্বীপ ও শিব দেরাজ গ্রামের কাছাকাছি জলসীমায় ঘটনাটি ঘটে।কেশমের গভর্নর হোসেইন আমিরতেইমৌরি ইরানের বার্তা সংস্থা তাসনিমকে জানান, জলসীমায় জাহাজটিতে একটি বিস্ফোরক বস্তু আঘাত হানে। তার দাবি, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র ছোড়া বিস্ফোরক বস্তুতেই জাহাজটি আক্রান্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন আহত হন।তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তদন্ত শেষে পরবর্তী তথ্য জানানো হবে।...
শর্ত ভাঙলেই কি বিনা তালাকে বিয়ে ভেঙে যায়?
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শর্ত ভাঙলেই কি বিনা তালাকে বিয়ে ভেঙে যায়?

|| ধর্ম ডেস্ক ||নিকাহনামা বা কাবিননামায় অনেক সময় স্বামী-স্ত্রীর পারস্পরিক নানা শর্ত উল্লেখ থাকে। যেমন—নির্দিষ্ট কোনো স্থানে বসবাস, লেখাপড়া বা চাকরি চালিয়ে যাওয়া কিংবা বিশেষ কোনো ভরণপোষণের নিয়ম। তবে কোনো পক্ষ—বিশেষ করে স্ত্রী যদি কাবিননামা বা স্বামীর দেওয়া শর্ত লঙ্ঘন করেন, তবে স্বয়ংক্রিয়ভাবে বা বিনা তালাকে সেই বিয়ে ভেঙে যায় না।ইসলামি শরিয়তে দাম্পত্য সম্পর্কের ইতি ঘটানোর জন্য সুনির্দিষ্ট তালাকের বিধান রয়েছে। শরিয়ত ও পারিবারিক আইন বিশেষজ্ঞদের মতে, শর্ত ভাঙলেই বিনা তালাকে বিয়ে ভেঙে যাওয়ার তথ্যটি সম্পূর্ণ ভুল। কোনো শর্ত ভঙ্গ হলে সংক্ষুব্ধ পক্ষ আলোচনার মাধ্যমে তা সমাধান করতে পারেন। যদি বিচ্ছেদ করতেই হয়, তবে অবশ্যই শরিয়ত ও আইনসম্মত উপায়ে তালাক বা আদালতের মাধ্যমে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় মুখে মুখে বা শর্ত ভাঙার অজুহাতে বিনা তালাকে আলাদা হয়ে গেলে কিংবা নতুন করে অন্য ক...
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম
জাতীয়, সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

|| নিজস্ব প্রতিবেদক ||স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নানা আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।”তিনি স্পষ্ট করেন যে, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরসহ সব পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই শিক্ষাগত যোগ্যতা বাধ্য...
কুড়িগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

কুড়িগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান শুরু হয়।ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি উপস্থিত থেকে একযোগে সারা দেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম প্রান্তও কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে যুক্ত হয়।কুড়িগ্রামে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের উপস্থিতিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।উদ্বোধন-পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার জিয়া বাজার ও ...
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলা মুক্তমঞ্চে এ পথসভার আয়োজন করা হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হারিসুল বারী রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি, মূল আদর্শ ও দেশীয় সমসাময়িক রাজনৈতিক বিষয় তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নানা সমালোচনা করেন।পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুর বখত, নাগেশ্বরী উপজেলা শাখার সিনিয়র ...
নাগেশ্বরীতে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন‎‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ স্কাউটস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরীর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (‎১২ সেপ্টেম্বর) বিকালে প্রশাসন স্কুল মাঠে উৎসব মুখর পরিবেশে এই কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল।‎এতে উপজেলার প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।‎তিনদিনব্যাপী এ আয়োজনে কাব স্কাউটদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প চীফ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, ডেপুটি ক্যাম্প চীফ ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার ইউনুস আ...
ইবিতে ‘আইইউসানস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‘আইইউসানস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এন এস’ (আইইউসানস)-এর নবগঠিত কমিটির উদ্যোগে ক্যাম্পাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের উত্তর গেটে ‘গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি আসাদুল্লাহ্ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ। এ ছাড়া সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সভাপতি আসাদুল্লাহ্ আল গালিব বলেন, “নবগঠিত কমিটির এটি প্রথম সামাজিক কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা...
নাগেশ্বরীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"সচেতন হউন ডেঙ্গু প্রতিরোধ করুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।গতকার শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন হলরুমে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন নিজে বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে বর্জ্য অপসারণ...