খুলনার ৮৪০ কেন্দ্রের মধ্যে ৫৬৬ ঝুঁকিপূর্ণ, বাড়তি নজরদারিতে প্রশাসন
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ছয়টি সংসদীয় আসনের মোট ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তপসিল ঘোষণার আগেই মাঠ জরিপ করে এ তালিকা চূড়ান্ত করা হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। ভোটের দিন থেকে থাকবে অতিরিক্ত পুলিশ, তাদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা।তালিকা বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে খুলনা-৬ আসন। এ আসনের ৮৩ দশমিক ২২ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। অন্যদিকে খুলনা মহানগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড এবং আড়ংঘাটা ও যোগীপোলের একাংশ নিয়ে গঠিত খুলনা-৩ আসনে ঝুঁকির হার সবচেয়ে কম, ৪৯ দশমিক ৬৭ শতাংশ।আসনভিত্তিক হিসাবে খুলনা-১ এ ১১৫টির মধ্যে ৭৬টি, খুলনা-২ এ ১৫৭টির মধ্যে ১০৫টি, খুলনা-৩ এ ১৫৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ এ ১৪৪টির মধ্যে ৯৫টি এবং খুলনা-৫ এ ১৫০টির মধ্যে ৮৩টি কেন্দ্র গুরুত্বপূর...










